BTCL MVNO

BTCL MVNO BTCL is the largest state owned telecommunication company of Bangladesh.

03/10/2025

#ইনডিপেনডেন্টটেলিভিশন বিটিসিএলের উদ্যোগ মোবাইল সিম, অ্যাপসহ মোট ৫টি সেবা থাকবে | Independent TVFair Use Disclaimer:===============...

ব্রেকিংবাংলাদেশে প্রথমবারের মত ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল। ১। BTCL MVNO, মোবাইল সিম। ২। BTCL Alap IPp...
03/10/2025

ব্রেকিং

বাংলাদেশে প্রথমবারের মত ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বিটিসিএল।

১। BTCL MVNO, মোবাইল সিম।
২। BTCL Alap IPphone app বেজড ভয়েস কলিং।

এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস।

নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং পলিসিতে MVNO লঞ্চিং এর সব বাধা দূর করেছে।

৩। BTCL জীপন, BTCL ISP সংযোগ।
এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।

৪। অপশনাল OTT, Bongo/Chorki/Hoichoi
এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা amazon প্রাইম যুক্ত করা যেতে পারে।

এর মাধ্যমে ওটিটি গুলোর পাইরেসি সমস্যা এড্রেস করা হবে।

৫। মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট।

এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।

এককালীন অর্থ পরিশোধের চাপে আমাদের প্রান্তিক পর্যায়ের নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছে না। সেজন্য আমরা ডিভাইস এক্সারসিবিলিটি সহজ করার জন্য কাজ করছি। একাধিক কোম্পানি কিস্তিতে ফোন বিক্রি শুরু করবে, দ্রুতই। আমরা একাধিক স্থানীয় উৎপাদকের সাথে বসেছি, ৫০০ টাকা কিস্তিতে তারা মোটামুটি মানের স্মার্টফোন বিক্রি করতে পারবেন বলে জানিয়ছেন।


অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে।

দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে-

-ডিভাইস,
-ভয়েস,
-ডেটা এবং
-এন্টারটেইনমেন্ট এক্সেস

-নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।

টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হিসেবে মোবাইল সিম সেবা চালু ক...
03/10/2025

টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হিসেবে মোবাইল সিম সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিটিসিএল দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে, যার ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সমন্বিত সেবা উপভোগ করতে পারবেন।

এমভিএনও (MVNO) কী?
এমভিএনও বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হলো এমন একটি প্রতিষ্ঠান, যাদের নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নেই; তবে তারা অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটরের (যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটক) নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ডে গ্রাহকদের মোবাইল সেবা প্রদান করে। বিটিসিএল এই মডেলেই তাদের মোবাইল সিম বাজারে আনবে।

বিটিসিএল-এর নতুন মোবাইল সিম ও অন্যান্য সেবা
বিটিসিএল তাদের নতুন এই উদ্যোগের আওতায় ‘ট্রিপল-প্লে’ এবং ‘কোয়াড-প্লে’ সেবা প্রদানের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি সমন্বিত প্যাকেজের অধীনে একাধিক সেবা উপভোগ করতে পারবেন। এই প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে:

বিটিসিএল এমভিএনও মোবাইল সিম: ভয়েস কল ও ডেটা সেবা।
শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল: বিটিসিএল মোবাইল সিম ও তাদের আইপি ফোন অ্যাপ ‘আলাপ’ ব্যবহার করে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল।
আনলিমিটেড ইন্টারনেট: বিটিসিএল-এর জিপন (GPON) ও আইএসপি (ISP) সংযোগের মাধ্যমে সীমাহীন ডেটা ব্যবহার।
আনলিমিটেড বিনোদন: দেশীয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম যেমন বঙ্গ (Bongo), চরকি (Chorki) ও হইচই (Hoichoi) দেখার সুযোগ। ভবিষ্যতে নেটফ্লিক্স (Netflix) ও অ্যামাজন প্রাইম (Amazon Prime) এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সাশ্রয়ী স্মার্টফোন: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ কিস্তি সুবিধা। ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন কেনার সুযোগ।
সবশেষ
এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও উন্নত ও সাশ্রয়ী সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Address

Head Office: BTCL 37/E Eskaton Garden, Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BTCL MVNO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share