Refresh DSA

Refresh DSA Refresh DSA is your daily companion in mastering Data Structures and Algorithms. From beginners to advanced coders, start solving and keep growing.

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি বর্তমানে এনভিডিয়া। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। কোম্পানিটির সিইও জ...
30/07/2025

বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি বর্তমানে এনভিডিয়া। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি। কোম্পানিটির সিইও জেনসেন হুয়াংকে আপনারা সবাই কম বেশি বিভিন্ন টক-শো অথবা লঞ্চ ইভেন্টের ভিডিওতে দেখেছেন৷ টেক দুনিয়ায় বেশ পরিচিত মানুষটি কিন্তু খুব ভালো প্রেমিকও। তিনি কীভাবে ১৭ বছর বয়সে তার স্ত্রীকে পটিয়েছিলেন সে ব্যাপারে আছে একটি মজার কাহিনি৷

জেসন যখন ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হন তখন তার বয়স মাত্র ১৬। ক্লাসের সবচেয়ে তরুণ শিক্ষার্থী তিনি৷ তাদের ক্লাসে সে সময় শিক্ষার্থী ছিল ২৫০ জন, আর মেয়ে ছিল মাত্র ৩ জন। ভর্তি হওয়ার কয়েক মাস পর তার বয়স যখন ১৭, তখন তার ভালো লাগে একই ক্লাসের ১৯ বছর বয়সী লরি হুয়াংকে৷ এতগুলোর ছেলের মাঝে কীভাবে ইম্প্রেস করবেন লরিকে ভাবতে ভাবতে তার মাথায় আসে মেয়েটি নিশ্চয় তাকে স্মার্ট মনে করে। কারণ ক্লাসে তিনিই সবচেয়ে কম বয়সী। তাই আর বেশি চিন্তা ভাবনা না করে সরাসরি মেয়েটিকে যেয়ে বলেন, "তুমি কী আমার হোমওয়ার্ক দেখতে চাও?" এই কথা বলার পর তিনি লরিকে প্রমেজ করেন যদি প্রত্যেক রবিবার লরি জেনসেনের সাথে হোমওয়ার্ক করতে রাজি হয় তাহলে জেনসেন প্রমেজ করছে যে মেয়েটি প্রত্যেক সাবজেক্টে A পাবেই!"

এরপর মেয়েটির সাথে প্রত্যেক রবিবার হোম ওয়ার্ক করতে থাকেন জেনসেন। সারাদিন যাতে এক সাথে থাকা যায় তাই সারাক্ষণই একগাদা হোমওয়ার্ক দিয়ে রাখতেন তিনি৷ পরবর্তীতে লরিকে সারাজীবনের জন্য নিজের করে নিতে একটি চমৎকার কথা বলেন, "দেখ এখন আমার বয়স মাত্র ২০, কিন্তু আমার বয়স যখন ৩০ হবে তখন আমি একটি বড় কোম্পানির সিইও হব।" তিনি মজার ছলে কথা বললেও আসলেই ৩০ বছর বয়সে তিনি এনভিডিয়ার সিইও হন এবং এর আগেই ২২ বছর বয়সে তাদের বিয়ে হয়।

বুঝে না, নতুন নতুন 😄😄
28/07/2025

বুঝে না, নতুন নতুন 😄😄

আপনাকে দুটি পূর্ণসংখ্যার sorted array (ছোট থেকে বড় ক্রমে সাজানো) দেওয়া হবে, nums1 এবং nums2, এবং একটি পূর্ণসংখ্যা k। আপন...
21/07/2025

আপনাকে দুটি পূর্ণসংখ্যার sorted array (ছোট থেকে বড় ক্রমে সাজানো) দেওয়া হবে, nums1 এবং nums2, এবং একটি পূর্ণসংখ্যা k। আপনার কাজ হলো এই দুটি array থেকে একটি করে সংখ্যা নিয়ে pair বা জোড়া (u, v) তৈরি করা, যেখানে u আসবে nums1 থেকে এবং v আসবে nums2 থেকে।
আপনাকে এমন k টি pair খুঁজে বের করতে হবে যাদের যোগফল (u + v) সবথেকে কম।
উদাহরণস্বরূপ:
nums1 = [1, 7, 11]
nums2 = [2, 4, 6]
k = 3
এখানে সম্ভাব্য সব জোড়া এবং তাদের যোগফল হলো:
(1, 2) -> 3
(1, 4) -> 5
(1, 6) -> 7
(7, 2) -> 9
(7, 4) -> 11
(7, 6) -> 13
(11, 2) -> 13
(11, 4) -> 15
(11, 6) -> 17
এই যোগফলগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা পাই: 3, 5, 7, 9, 11, 13, 13, 15, 17।
যেহেতু k=3, আমাদের প্রথম ৩টি ক্ষুদ্রতম যোগফলের pair নিতে হবে।
এগুলো হলো:
(1, 2) - যোগফল 3
(1, 4) - যোগফল 5
(1, 6) - যোগফল 7
সুতরাং, আউটপুট হবে [[1, 2], [1, 4], [1, 6]]।
প্রবলেম লিংক কমেন্ট এ দেওয়া আছে।

Address

Mymensingh
Dhaka
2216

Alerts

Be the first to know and let us send you an email when Refresh DSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share