18/04/2026
⚠️ “রিপোর্ট ঠিক, ডিউটি ঠিকমতো,কিন্তু মানুষটা কি ঠিক আছে?”
কাজের হিসাব মিলে যায়, রিপোর্ট জমা পড়ে,ডিউটি হয় সময়মতো—কিন্তু ভেতরের মানুষটার খবরটা কি কেউ রাখে?
পুলিশের ঊর্ধ্বতনসহ সকল সদস্যদের প্রতি বিনীত অনুরোধ—
আপনার অধীনস্থ বা সহকর্মীর কাজের অগ্রগতি জানতে চান, এটা দায়িত্বের অংশ। সাফল্য জানতে যান,এটা কিউরিসিটি,কিন্তু তার পাশাপাশি মানবিকতা+সহানুভূতি সহিত একবার জিজ্ঞেস করুন—“তুমি/আপনি কেমন আছো/আছেন?"
বিশ্বাস করুন, এই ছোট্ট প্রশ্নটাই অনেক বড় পরিবর্তন আনতে পারে।কারণ ইউনিফর্মের ভেতরেও একজন মানুষ থাকে—যার আছে ক্লান্তি, চাপ, দুঃখ আর না বলা গল্প।
যেটা কোনো রিপোর্টে ধরা পড়ে না।
মানসিক ও শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শুধু সহানুভূতি নয়,এটা হতে পারে একটি জীবন বাঁচানোর কারণ।
একটু খোঁজ নিন, একটু সময় দিন—
হয়তো আপনার একটি প্রশ্নই ফিরিয়ে দিতে পারে একটি হাসি, একটি জীবন।
🚨 “ডিউটি চলছে… কিন্তু মানুষটা থেমে যাচ্ছে না তো?”