14/09/2025
LLMs এর যুগেও ফান্ডামেন্টালের গুরুত্ব অপরিসীম, যদি না ব্যাসিক থাকে শক্ত, llms যুগে AI দ্বারা রিপ্লেস হওয়া সময়ের ব্যাপার মাত্র। কাজেই LLMs শুরু করার আগেই শুরু হোক kaggle থেকে!
এখানে মেশিন লার্নিং, ডীপ লার্নিং আর কম্পিউটার ভিশন শেখার রোডম্যাপ দেওয়া হলো।
আজকে আমি শেয়ার করছি আমার Machine Learning + Deep Learning + Computer Vision শেখার রোডম্যাপ, যা আমি সাজিয়েছি Kaggle Learn Courses দিয়ে যেটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে।
👉 নতুন যারা একদম শুরু করতে চাইছো, তাদের জন্য এটা অনেক সহজ আর প্র্যাকটিক্যাল হবে।
✅ ১. Kaggle Machine Learning (Basic)
এখানে শিখতে পারবে –
কিভাবে মডেল কাজ করে (Decision Tree, Random Forest)
Model Validation, Underfitting & Overfitting
Feature Engineering Basics
Data Leakage এড়ানো
✅ ২. Intermediate Machine Learning
এখানে আসবে একটু অ্যাডভান্সড কনসেপ্ট –
Missing Value হ্যান্ডেল করা (Imputation, Drop)
Categorical Encoding (Ordinal, One Hot)
Pipelines, Cross-Validation
XGBoost
Target Leakage & Train-Test Contamination
✅ ৩. Intro to Deep Learning (Using PyTorch)
এখানে হাতে-কলমে ডীপ লার্নিং শুরু হবে –
Neuron, Fully Connected Neural Network
Activation Function, Loss Function, Optimizer
Stochastic Gradient Descent
Overfitting, Underfitting, Early Stopping
Dropout & Batch Normalization
Classification Problem সলভ করা।
🚀 এরপর তুমি চাইলে Kaggle-এর Computer Vision Course অথবা Advanced Deep Learning এ যেতে পারো।
👉 যারা একদম নতুন, তাদের জন্য সাজেশন:
প্রথমে Basic ML → তারপর Intermediate ML → এরপর Deep Learning।
তারপর ধীরে ধীরে Computer Vision, NLP বা অন্য স্পেশালাইজড কোর্সে যেতে পারো।
🔥 এটা একদম বিগিনার-ফ্রেন্ডলি রোডম্যাপ।
তুমি চাইলে এখান থেকেই তোমার Machine Learning Journey শুরু করতে পারো। 🚀
বিঃদ্রঃ Kaggle এই কোর্স গুলো একদম ফ্রি ও ব্লগ আকারে থিউরি + প্র্যাকটিকাল সহ দেওয়া আছে।
উপকৃত হলে শেয়ার করুন।