16/07/2026
ক্ষমা, আল্লাহ পাকের সর্বাপেক্ষা বড় ও গুরুত্বপূর্ণ গুণ। যদি উহা তাঁর সকল গুনের ওপর প্রাধান্য না পেত তবে আমাদের কোন উপায় ছিলনা, কোন আশা থাকতনা। বার বার গোনাহের পরও আমরা আশায় বুক বাধি এবং নতুন পথ চলার সংকল্প করি প্রতিনিয়ত।
আর যেই ব্যাক্তি সেই মহান গুণের চর্চা করে সেও মহান আল্লাহর কাছে সেইরকমই প্রিয় হয়ে যায়। ক্ষমার ওপর যদি এত সুসংবাদ না থাকতো তবে হয়ত আমি অনেককেই ক্ষমা করতাম না। আল্লাহর বিশেষ ভালবাসা প্রাপ্তির আশায় আমি ক্ষমা করে দিয়েছি অনেককেই। আলহামদুলিল্লাহ।
ক্ষমার চর্চা আপ্নিও করেন। ইনশাআল্লাহ্ নিশ্চিত থাকেন, এর প্রতিফল অনেক অনেক অনেক বেশী উত্তম ও উপকারী।
আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে একটি বার বলে দিন, হে আল্লাহ্ আমি ক্ষমা করে দিলাম উমুক উমুক উমুককে। বলেন, যারা আমার অজান্তে আমাকে ঠকিয়েছে, আমার ক্ষতি করছে, তাদেরও ক্ষমা করে দিলাম, তাদের হিদায়াত দাও।
(অন্যদের সচেতন করতে শেয়ার করুন)
Copyright: Mir Md Mahbubur Rahman