VoltEdge Tech BD

VoltEdge Tech BD Tech with trust, love & care — every device we deliver promises to make your life easier.

12/03/2026

যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়াটি ৩বার পড়বে, তাকে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো বিপদ বা অকল্যাণ ক্ষতি করতে পারবে না, ইন'শা'আল্লাহ

بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা‘আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা’ই, ওয়া হুয়াস সামী‘উল আলীম!
–সুনানে আবু দাউদ:৫০৮৮

11/03/2026

কদরের রাতে এই দোয়া বেশি বেশি পড়বেন.. 🌺🤲

10/03/2026

রোজ রাতে ১ বার করে পড়ুন.!!
"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি"। ৭০ টি বড় বিপদ থেকে মুক্তি পাবেন "ইনশাআল্লাহ"!'🤍🌸

09/03/2026

আল-রাফিয়্যু ইয়া-রাফিয়্যু (৭বার)

বিশেষকরে বৃহস্পতিবার পবিএ রাতে একাধিকবার পাঠ করলে আল্লাহর কাছ থেকে মর্যাদা, সাফল্য ও উঁচু মর্যাদা পাওয়ার জন্য দো‘আ কবুল হয়!

09/03/2026

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক...🤲🌺

09/03/2026

Laylatul Qadr is so close. Note down these dates: 🤲❤️

21st Night of Ramadan: Tuesday, March 10
23rd Night of Ramadan: Thursday, March 12
25th Night of Ramadan: Saturday, March 14
27th Night of Ramadan: Monday, March 16
29th Night of Ramadan: Wednesday, March 18

08/03/2026

লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন।

সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাত জেগে ইবাদত করার এনার্জি পাওয়া যায় ইন শা আল্লাহ। গোসল থেকে শুরু করে সকল ধরনের বড় কাজ আগেভাগেই সেরে রাখুন যাতে মাগরিবের পর এক মুহূর্ত সময় নষ্ট না করতে হয়।

১। মাগরিবের পর থেকে অহেতুক স্ক্রিন টাইম, আনমনে স্ক্রল করে যাওয়া, টিভি দেখা থেকে একদম বিরত থাকুন। হাতের কোন কাজ থাকলেও মুখে দোয়া জিকির করতেই থাকুন।

২। মাগরিবের পর থেকেই কিন্তু কদরের রাতের শুরু, তাই ইফতারের পরে আপনি কোন ধরনের কথা উচ্চারণ করছেন খেয়াল রাখবেন। গীবত, পরনিন্দা হয়ে গেলে এ সমস্ত গুনাহের প্রভাবে যেন আপনার কদরের রাত যেন নষ্ট না হয়ে যায়।

৩| মাগরিবের নামাজের পর সন্ধ্যার দোয়া জিকির গুলো বই দেখে ভালোভাবে সবগুলো শেষ করুন। এগুলো আপনার পুরো রাতের ইবাদতকে সহজ করে তুলবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

৪। এশার নামাজ ভাইরা তো মসজিদে পড়বেন আর বোনেরা যারা ঘরে থাকবেন একই সময়ে নামাজ শুরু করে দিবেন যাতে সম্পূর্ণ এনার্জি নিয়ে লম্বা সময় ধরে নামাজ পড়তে পারেন।

৫। এরপর কিছুটা বিশ্রাম নিন, কুরআন পড়তে পারলে রাত ১২টা ১টা পর্যন্ত কুরআন পড়ুন।

৬। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।

যেমনঃ-

🔸 কদরের রাতে সর্বশ্রেষ্ঠ দুয়াটি বেশি বেশি পড়তে থাকুন— "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!"

🔸‌ আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে " সুবহানাল্লাহিল আ'যিম ওয়া বিহামদিহ" এই জিকিরের মাধ্যমে।

আরো জিকির করুন ~
🔸 সুবহান আল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার।
(১০০+ বার করে)
🔸 লা ইলাহা ইল্লাল্লহ (১০০+ বার)
🔸আস্তাগফিরুল্লহ ( ১০০+ বার, যত বেশি সম্ভব হয়)
🔸বেশী বেশী দুরুদ পড়া।
🔸 সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

🔸 "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

🔸 দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

🔸 "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

🌹"লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

🌹 সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

🌹স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

🌹সুরাহ মুলক পাঠ করা।

🌹সুরাহ বাকারাহ এর শেষ দুই আয়াত পাঠ করা।

🌹 কুরআনে উল্লেখিত দুআগুলো পাঠ করা।

🌹জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা ~
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার "

রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত আবার নামাজ পড়ুন। (তারাবির নামাজ) এবার ধীরে-সুস্থে রুকুতে এবং সিজদায় অনেকক্ষণ সময় দিবেন। বিশেষ করে সিজদায় অসম্ভব সময় নিয়ে দুয়া করবেন। সিজদায় বেশী বেশী সময় ব্যয় করুন।

৭।তারপর বিতরের নামাজ পরুন।

৮। শেষ রাতে অবশ্যই হাত তুলুন মালিকের কাছে।
আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. চোখের পানি ফেলে বলুন, "হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...।
৯। সাহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।
***
*রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, দশ রাতেই আমল করুন। ***

আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন।

(মূল লেখা লিখেছে: Baseera
বেশ কিছু পরিমার্জনা করা হয়েছে)

07/03/2026

গুরুত্বপূর্ণ আমল
সূরা বাকারার শেষ ২ আয়াত–

২৮৫
اٰمَنَ الرَّسُوْلُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَّبِّهِ وَالْمُؤْمِنُوْنَ ۚ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْ رُّسُلِهِ ۚ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ

আ-মানার রাসূলু বিমা উনযিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনূন। কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। ওয়া ক্বালু সামি‘না ওয়া আত‘না, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর।

২৮৬
لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَّسِيْنَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۗ وَاغْفِرْ لَنَا ۗ وَارْحَمْنَا ۗ أَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস‘আহা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তু’আখিজনা ইন নাসিনা আও আখতা’না। রব্বানা ওয়া লা তাহমিল ‘আলাইনা ইসরা কামা হামালতাহু ‘আলাল্লাজিনা মিন কাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ওয়া‘ফু ‘আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা। আনতা মাওলানা ফানসুরনা ‘আলাল কাওমিল কাফিরীন!

ফজিলত–
যে ব্যক্তি রাতে এই দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে (অর্থাৎ বিপদ-আপদ থেকে হিফাজত ও সওয়াবের জন্য যথেষ্ট)!

06/03/2026

দুইশো বার সূরা ইখলাস পড়তে কতো ঘন্টা লাগে জানেন? মাত্র দশ মিনিট! সর্বোচ্চ পনেরো মিনিট।
আজকে রাতে অবশ্যই পড়বেন। প্রতি রাতে পড়ার নিয়ত করলে তো আলহামদুলিল্লাহ্।

(সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত)
সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার, ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।
১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।
৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।
৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।
৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।
৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।
৯. ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।
১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন। (সুবহানআল্লাহ)

( সহীহুল বুখারীঃ ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ ১৪৬১ আহমাদঃ ১০৬৬৯ সহীহ আল জামি আস সাগীরঃ৬৪৭২)

02/03/2026

প্রতিদিন রাতের তাহাজ্জুদ। প্রতিদিন সকালে সালাতুদ দুহা। প্রতিদিন সন্ধ্যায় সূরা আল - ওয়াকিয়াহ। প্রতিদিন যতবার ইচ্ছা ইস্তেগফার ও দুরুদ শরীফ।

তারপর দেখুন কীভাবে আপনার জীবন বদলে যেতে থাকে, আর আল্লাহ কীভাবে একে একে আপনার দোয়াগুলো কবুল করতে থাকেন!"ইনশাআল্লাহ".!'❤️‍🩹🤲

দ্রুত বি‌য়ের জন‌্য ১২ই রমজানের রা‌তে করার মতো এক‌টি পরী‌ক্ষিত আমলদীর্ঘ বছর ধরে এই আমল‌টি জা‌মিয়া দারুল উলূম করাচির সা‌বে...
01/03/2026

দ্রুত বি‌য়ের জন‌্য ১২ই রমজানের রা‌তে করার মতো এক‌টি পরী‌ক্ষিত আমল
দীর্ঘ বছর ধরে এই আমল‌টি জা‌মিয়া দারুল উলূম করাচির সা‌বেক শাইখুল হাদীস ও সদর মুফতী রফী উসমানী রহিমাহুল্লার পক্ষ হ‌তে প্রচা‌রিত। অনেক বড় বড় বুযুর্গদের থেকে এটি এক‌টি পরী‌ক্ষিত আমল। অগ‌ণিত মানুষ এই আমল দ্বারা উপকৃত হ‌য়ে‌ছেন। যেসব অ‌ভিভাবক কিংবা অ‌বিবা‌হিত ভাই-বোনেরা বিয়েশাদি নি‌য়ে দু‌ঃশ্চিন্তায় রয়েছেন, তারা আমল‌টি কর‌তে পা‌রেন।
উল্লেখ্য, আমলটিকে ফরজ, ওয়া‌জিব কিংবা সুন্নাত ম‌নে না ক‌রে শুধুমাত্র বুুযুর্গদের পরীক্ষিত আমল হিসা‌বে কর‌লে কোনো অসুবিধা তথা বিদআতের আশংকা নেই ইনশাআল্লাহ।
এ আমল‌টি বারোই রমজান দিবাগত রাতে তথা এগারো তা‌রি‌খের তারাবী‌হের প‌রে অথবা শেষরা‌তে তাহাজ্জু‌দের সময় কর‌তে হ‌বে।
আম‌লের নিয়ম—
☞ প্রথ‌মে ১০১ বার দুরুদ শরীফ (দুরুদে ইবরাহীম) পড়‌বেন।
☞ এরপর দুই-দুই রাকআত ক‌রে মোট বারো রাকআত নফল নামাজ পড়‌বেন। প্রত্যেক রাকআতে সুরা ফা‌তেহার পর ১২ বার সূরা ফীল পড়‌বেন।
☞ নামাজ শে‌ষে পুনরায় ১০১ বার দুরুদে ইবরাহীম (যেটি নামাজে পড়া হয় সেটি) পড়‌বেন।
☞ এরপর রাসূল ﷺ এর প্রতি আম‌লটির ঈসা‌লে সওয়াব (তাঁর উদ্দ্যেশ্যে প্রদান) কর‌বেন।
☞ বি‌য়ের জন‌্য কিছুক্ষণ দুআ ক‌রার পর কো‌নো কথাবার্তা না ব‌লে ঘু‌মি‌য়ে পড়‌বেন।
আর হ্যাঁ, যদি কারো উচ্চাশা কিংবা ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত বা কোনো ব্যাপার থাকে তাহলে সেই বিষয়ে ছাড় দেওয়া এবং ফিকির করা উচিত। প্রচুর মানুষ এমন রয়েছে যারা যাই প্রস্তাব আসে সেটা রিজেক্ট করে দেয় আর বিয়ে হচ্ছে না বলে হাপিত্যেশ করেন।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে—যদি কারো জ্বিন, জাদু, বদনজরের সমস্যা থাকে তাহলে সেগুলোর জন্যে রুকইয়াহ করবেন। কারণ অনেক মানুষের এই ধরণের সমস্যার জন্যে বয়স দীর্ঘ হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না কিংবা কথাবার্তা এগিয়েও শেষ পর্যন্ত থেমে যাচ্ছে। তাই আপনারা সিরিয়াসলি রুকইয়াহ শুরু করুন।
আর হ্যাঁ, দুআ করুন। অনেক বেশি দুআ করুন।
যথাসম্ভব সাদকাহ করুন।
যতদিন বিয়ে না হচ্ছে সবর রাখুন। নিজেকে গড়তে থাকুন।
মনে রাখবেন, আল্লাহ পাক যখন চাইবেন তখনই বিয়ে হবে। তাই সবর, দুআ এবং রুকইয়াহ চালু রাখুন। আল্লাহ পাক আমাদের জন্যে কল্যাণকর ফায়সালা করুন। নেক, মুআদ্দাব, মুহাযযাব, মুখলিস সঙ্গী/সঙ্গীনি প্রদান করুন। আমীন।

27/02/2026

হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পূরন করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া গুলো আপনি কবুল করবেন। কিন্তু আপনার গু*নাগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করবো। আপনি তো বলেছেন আপনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোদ করেন। আমি আপনার অযো*গ্য বান্দা সত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি আপনার অযোগ্য বান্দা সত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই আমার। আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো ইয়া রব। আমি দূর্ব আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযুক্ত নই আমার পরীক্ষা সহজ করে দিন। আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক।

পড়া শেষ হলে একবার (আলহামদুলিল্লাহ) লেখুন!🤍

Address

Staff Quarter, Demra
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when VoltEdge Tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share