04/02/2026
কি ভাবছেন? কেন আপনার ব্লগ আর্টিকেল গুগলে র্যাংক পাচ্ছে না?
আপনি সবকিছু ঠিকঠাকই করেছেন সেরা কীওয়ার্ড বের করেছেন, ঠিকভাবে অন-পেজ SEO করেছেন, ভালোভাবে আর্টিকেল লিখেছেন। তবুও আর্টিকেল র্যাংক করেনি।
যখন র্যাংক আসে না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সমস্যাটা কোথায়? অধিকাংশ মানুষই জানে না, গুগল আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, গুগলের ২০০টিরও বেশি র্যাংকিং ফ্যাক্টর আছে, কিন্তু সবগুলো জানাই মূল সমস্যা নয়।
আসল কারণ হলো সার্চ ইন্টেন্ট।
অনেক লেখক শুধু কীওয়ার্ডের পেছনে দৌড়ায়, কিন্তু সেই কীওয়ার্ডের পেছনে ব্যবহারকারীর উদ্দেশ্য কী সেটা বুঝতে চায় না। আপনার আর্টিকেল যদি ব্যবহারকারীর প্রশ্নের সঠিক উত্তর না দেয়, তাহলে গুগল কখনোই সেটাকে র্যাংক দেবে না।
এই ছোট বিষয়টাই অনেক সময় বড় র্যাংকিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অথচ আমরা বেশিরভাগ সময় এটা এড়িয়ে যাই।
তাহলে করণীয় কী?
১. লেখকের মতো নয়, গুগল ইউজারের মতো চিন্তা করুন
নিজেকে প্রশ্ন করুন:
• এই কীওয়ার্ড সার্চ করলে আমার মাথায় প্রথম কী প্রশ্ন আসবে?
• আমি কোন সমস্যার সমাধান খুঁজছি?
• আমার আর্টিকেল কি সত্যিই সেই ইন্টেন্ট পূরণ করছে?
যদি উত্তর “না” হয়, তাহলে র্যাংক পাওয়া কঠিন।
২. আপনার প্রতিযোগীদের বিশ্লেষণ করুন
টপ র্যাংক করা আর্টিকেলগুলো দেখুন:
• তারা কী বলছে
• কতটা ডিটেইলে কনটেন্ট দিয়েছে
• কী ধরনের ভ্যালু দিচ্ছে
এখন নিজেকে একটাই প্রশ্ন করুন
আমি কি তাদের চেয়ে ভালো আর্টিকেল লিখতে পারি?
আপনার কনটেন্ট যদি আরও পরিষ্কার, আরও সহায়ক এবং আরও সম্পূর্ণ হয়, তাহলে র্যাংক পাওয়ার ভালো সম্ভাবনা থাকে।
৩. গুগলের বেসিক র্যাংকিং ফ্যাক্টরগুলো বুঝুন
সব ২০০টা মুখস্থ করার দরকার নেই। শুধু ফান্ডামেন্টালগুলো জানলেই যথেষ্ট।
গুগল, ইউটিউব বা এমনকি ChatGPT থেকেও এগুলো সহজভাবে জানা যায়।
এটাই ব্লগ র্যাংক করার আসল পদ্ধতি। এটাই কোর ট্রুথ, এবং এটা প্রমাণিত। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেকেই এটা পরিষ্কারভাবে বলতে চায় না।
বিষয়টা আসলে খুব সহজ
একবার এটা বুঝে গেলে হতাশা আর থাকবে না।
আগে ইন্টেন্ট ঠিক করুন র্যাংক নিজে থেকেই আসবে।