অঞ্চলিয়া

অঞ্চলিয়া বাংলার প্রতিটি অঞ্চলের গল্প

একটা পণ্য আপনাদের কাছে পৌঁছানোর আগে, তারও একটা প্রস্তুতির গল্প থাকে।গতকাল আমাদের কাছে এসে পৌঁছেছে আমাদের প্রথম ব্যাচের ক...
19/08/2026

একটা পণ্য আপনাদের কাছে পৌঁছানোর আগে, তারও একটা প্রস্তুতির গল্প থাকে।

গতকাল আমাদের কাছে এসে পৌঁছেছে আমাদের প্রথম ব্যাচের কিছু packaging materials—জার, ঢাকনা এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস।

এখনও অনেক কাজ বাকি।
আগামী কয়েকদিনের মধ্যে আসবে আমাদের label আর box। তারপর ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নেওয়ার পালা।

সত্যি বলতে, আমাদের জন্য প্রতিটা ধাপই নতুন।
আর সেই কারণেই প্রতিটা ছোট প্রস্তুতিও আমাদের কাছে আনন্দের। ❤️

কারণ আমরা জানি, খুব শিগগিরই এই জারগুলো খালি থাকবে না।
পাবনার একটি ঐতিহ্যের গল্প নিয়ে এগুলো পৌঁছে যাবে আপনাদের ঘরে।

Pre-order চলছে।

অঞ্চলিয়া (ANCHOLIA)
বাংলার প্রতিটি অঞ্চলের গল্প।

অনলাইনে তো অনেকেই ঘি বিক্রি করেন। তাহলে অঞ্চলিয়ার ঘি-ই কেন? আপনাদের মনে হতেই পারে—অনলাইনে তো অনেকেই ঘি বিক্রি করেন, আপন...
18/08/2026

অনলাইনে তো অনেকেই ঘি বিক্রি করেন। তাহলে অঞ্চলিয়ার ঘি-ই কেন?

আপনাদের মনে হতেই পারে—অনলাইনে তো অনেকেই ঘি বিক্রি করেন, আপনারাও করছেন। তাহলে পার্থক্যটা কোথায়?

আমাদের কাছে পার্থক্যটা শুধু ঘি-তে নয়, ঘি আপনার কাছে পৌঁছানোর পুরো প্রক্রিয়ায়।

আমরা চাই না শুধু বেশি পণ্য আনতে বা বেশি বিক্রি করতে। আমরা চাই, যেটুকু নিয়ে কাজ করছি, সেটুকু ভালোভাবে করতে।

তাই আমরা সরাসরি নির্বাচিত প্রান্তিক ও ক্ষুদ্র উৎপাদকদের সঙ্গে কাজ করার চেষ্টা করছি—যাঁরা যত্ন ও নিষ্ঠার সঙ্গে তাঁদের পণ্য তৈরি করেন। পণ্য সংগ্রহের সময় উৎস, মান ও পরিচ্ছন্নতার বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই।

কারণ আমাদের কাছে একটি পণ্য মানে শুধু একটি প্যাকেট নয়।
এর সঙ্গে জড়িয়ে আছে একজন উৎপাদকের পরিশ্রম, একটি অঞ্চলের ঐতিহ্য এবং আপনাদের আস্থা।

আমরা হয়তো কম পণ্য নিয়ে শুরু করব, ধীরে এগোব—কিন্তু মানের ব্যাপারে আপস করতে চাই না।

গত কয়েকদিন ধরেই আমাদের পাবনার ঘি-এর Pre-order নেওয়া শুরু হয়েছে। আপনাদের ভালোবাসা ও সাড়ায় আমরা সত্যিই আনন্দিত। ❤️

আর সেই ভালোবাসার জন্য আজ থেকে থাকছে একটি ছোট্ট উপহার—

প্রথম ৫০টি অর্ডারের জন্য ১০% বিশেষ ছাড়!

ছাড় পেতে অর্ডারের সময় ব্যবহার করুন আপনার পছন্দের Partner Code:

ANCHABID
ANCHNEHAD
ANCHYEASIN
ANCHONTU

অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন।

পাবনার ঐতিহ্যের এই প্রথম গল্পে আপনিও থাকুন আমাদের সঙ্গে।

অঞ্চলিয়া (ANCHOLIA)
বাংলার প্রতিটি অঞ্চলের গল্প।

পাবনার খাঁটি গল্প, এখন পৌঁছে যাবে আপনার ঘরে!আমরা বিশ্বাস করি, খাঁটি স্বাদের কোনো বিকল্প হয় না। তাই আমরা চাই—পাবনার ঐতিহ্...
13/08/2026

পাবনার খাঁটি গল্প, এখন পৌঁছে যাবে আপনার ঘরে!

আমরা বিশ্বাস করি, খাঁটি স্বাদের কোনো বিকল্প হয় না। তাই আমরা চাই—পাবনার ঐতিহ্যবাহী ও শুদ্ধতার গল্পটি এবার থাকুক আপনারই বাসায়!

সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা নিয়ে এসেছি আমাদের প্রথম পণ্য—পাবনার ঘি।
আর আজ থেকেই এর Pre-order গ্রহণ শুরু হয়েছে!

📦 প্রথম ব্যাচ ডেলিভারি শুরু: ইনশাআল্লাহ আগামী ২১শে তারিখ থেকে।

যেহেতু সীমিত পরিসরে সম্পূর্ণ প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে প্রস্তুত করা হচ্ছে, তাই স্টক শেষ হওয়ার আগেই আপনার অর্ডারটি কনফার্ম করুন।

অর্ডার ও যোগাযোগের মাধ্যম:

Phone: 01518930391
WhatsApp: 01518930391

অর্ডার করতে সরাসরি আমাদের ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন!

ঘি কি সবসময় একই রকম থাকে?পাবনায় ঘি নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় আমাদের বেশ অবাক করেছে।কখনো ঘির ঘ্রাণটা অনেক বেশি সুন্দর ...
13/08/2026

ঘি কি সবসময় একই রকম থাকে?

পাবনায় ঘি নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় আমাদের বেশ অবাক করেছে।

কখনো ঘির ঘ্রাণটা অনেক বেশি সুন্দর লাগে, কখনো একটু কম।
কখনো ঘি বেশ শক্ত, আবার কখনো তুলনামূলক নরম।
কখনো রংটা একটু গাঢ়, কখনো হালকা।

প্রথমে আমাদেরও মনে হয়েছিল,

তাহলে কি ঘির মানে পার্থক্য আছে?

খোঁজ নিতে গিয়ে বুঝলাম, বিষয়টা এতটা সহজ নয়।

ঘির রং, ঘ্রাণ আর শক্ত হওয়ার বিষয়টা অনেক কিছুর ওপর নির্ভর করতে পারে। দুধের উৎস, মৌসুম, দুধের composition, কীভাবে ঘি তৈরি করা হয়েছে এবং কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, সবকিছুরই একটা প্রভাব থাকতে পারে।

তাই শুধু ঘির রং দেখে বা একটু শক্ত-নরম দেখে ভালো-মন্দ বিচার করা ঠিক নয়।

এই ছোট ছোট বিষয়গুলোই আমরা পাবনায় ঘি নিয়ে কাজ করতে গিয়ে শিখছি।

আর আমাদের ইচ্ছাটা খুব সাধারণ।

শুধু আপনাদের হাতে একটা ঘি তুলে দেওয়া নয়, ঘিটা সম্পর্কে আপনাদেরও একটু জানানো।

তাই পরেরবার ঘি কিনতে গেলে শুধু দেখবেন না,

“ঘিটা দেখতে কেমন?”

একবার জিজ্ঞেস করবেন,

“ঘিটা তৈরি হলো কীভাবে?”

কারণ একটা ভালো ঘির গল্প, তার রং দেখার অনেক আগেই শুরু হয়ে যায়।

অঞ্চলিয়া
বাংলার প্রতিটা অঞ্চলের গল্প।

বাচ্চার খাবারে একটু ভালো কিছুশিশুর বেড়ে ওঠার সময়ে প্রতিদিনের খাবারে প্রয়োজন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার।ঘি সেই খাবারের ...
11/08/2026

বাচ্চার খাবারে একটু ভালো কিছু

শিশুর বেড়ে ওঠার সময়ে প্রতিদিনের খাবারে প্রয়োজন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার।

ঘি সেই খাবারের একটি অংশ হতে পারে, বিশেষ করে খাবারে শক্তি ও fat যোগ করার একটি উপায় হিসেবে। শিশুদের খাবারে fat গুরুত্বপূর্ণ হলেও, পুরো খাদ্যতালিকায় বৈচিত্র্য ও ভারসাম্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তাই অঞ্চলিয়ার পাবনার ঘি নিয়ে আমাদের চিন্তাটা খুব সহজ:

ভালো উৎস থেকে সংগ্রহ, যত্নসহকারে সংরক্ষণ এবং পরিবারের খাবারে পরিমিত ব্যবহার।

আমরা চাই, আপনার পরিবারের খাবারের টেবিলে যে জিনিসটা যাবে, সেটার উৎস ও মান নিয়ে আপনার মনে অন্তত একটা স্বস্তি থাকুক।

অঞ্চলিয়া পাবনার ঘি
বাংলার একটি অঞ্চলের ঐতিহ্য থেকে আপনার পরিবারের টেবিলে।

#অঞ্চলিয়া #পাবনারঘি #বাংলারপ্রতিটিঅঞ্চলেরগল্প

আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এবার ঘিটা আপনাদের হাতে দেওয়ার পালা।শুরুতে আমাদের একটা প্রশ্ন ছিল—এক কেজি ঘি যখন একজন মানুষ ক...
10/08/2026

আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এবার ঘিটা আপনাদের হাতে দেওয়ার পালা।

শুরুতে আমাদের একটা প্রশ্ন ছিল—

এক কেজি ঘি যখন একজন মানুষ কিনছেন, তিনি কি প্রথম চামচ থেকে শেষ চামচ পর্যন্ত একই স্বাদ, একই ঘ্রাণ এবং একই অভিজ্ঞতা পাচ্ছেন?

এই প্রশ্নটা আমাদের ভাবিয়েছে।

কারণ অনেকের কাছ থেকেই শুনেছি,
ঘি কিনে প্রথম দিকে খুব ভালো লাগলেও বোতলের শেষের দিকে গিয়ে আগের মতো স্বাদ বা ঘ্রাণ পাওয়া যায় না।

কেন?

এটা নিয়ে আমরা অনেকটা সময় খুঁজেছি, জেনেছি, পরীক্ষা করেছি।

বুঝেছি, শুধু ঘি ভালো হলেই হবে না।
ঘি কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, কী ধরনের পাত্রে রাখা হচ্ছে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলোও গুরুত্বপূর্ণ।

বিশেষ করে বারবার ভেজা চামচ ব্যবহার করা, বিভিন্ন ধরনের চামচ দিয়ে ঘি তোলা, অথবা সংরক্ষণের ক্ষেত্রে ভুল করা ঘির গুণমান ও স্বাদের ওপর প্রভাব ফেলতে পারে।

তাই আমরা নিজেরাও কিছু পরিবর্তন এনেছি।

ঘির জন্য বেছে নিয়েছি কাচের জার।

হ্যাঁ, কাচের জার ব্যবহার করা সহজ নয়।
ভাঙার ঝুঁকি আছে, পরিবহনেও বাড়তি সতর্কতা দরকার, খরচও বেশি।

তারপরও আমরা এই ঝুঁকিটা নিতে চেয়েছি।

কারণ আমরা চাই না, আপনি শুধু প্রথম চামচে ভালো ঘি পান।

আমরা চাই—

শেষ চামচ পর্যন্ত আপনার অভিজ্ঞতাটা যেন ভালো থাকে।

এখন আমাদের কাজ প্রায় শেষ।

পরের কাজটা আপনাদের।

ঘিটা আপনাদের হাতে পৌঁছাবে।
আপনারাই বলবেন,

প্রথম চামচ আর শেষ চামচে কি কোনো পার্থক্য পেলেন?

স্বাদে, ঘ্রাণে, অভিজ্ঞতায়।

আমরা আমাদের কথা বলেছি।
এবার আপনাদের অভিজ্ঞতাটাই হবে আমাদের আসল পরীক্ষা।

অঞ্চলিয়া
বাংলার প্রতিটি অঞ্চলের গল্প।

ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে আসলে কত বছরের অভিজ্ঞতা লাগে?কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছিলাম।আমি যদি কৃষকের কাছ থেক...
06/08/2026

ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে আসলে কত বছরের অভিজ্ঞতা লাগে?

কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছিলাম।

আমি যদি কৃষকের কাছ থেকে সরিষা কিনে সরিষার তেল মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে কি আমার বহু বছরের তেল তৈরির অভিজ্ঞতা দরকার?

হয়তো না।

দরকার ভালো সরিষা চিনতে পারা, ভালো জায়গা থেকে সংগ্রহ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো কিছু মানুষকে খাওয়ানোর ইচ্ছাটা সত্যি থাকা।

ঘির ক্ষেত্রেও আমরা ঠিক সেটাই ভাবছি।

ঘি আমরা নিজেরা কারখানায় তৈরি করব না। আমরা খুঁজব এমন একজন কারিগরকে, যিনি বছরের পর বছর ঘি তৈরি করছেন, যার কাজ আমরা নিজের চোখে দেখব, যার দুধের উৎস সম্পর্কে জানব, যার তৈরি ঘি পরীক্ষা করব।

কারণ আমাদের কাছে ঘি বানানোর সবচেয়ে বড় অভিজ্ঞতা নয়,কোথা থেকে ভালো ঘি নিতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর একটা কথা সত্যি করে বলি...

ঘির সঙ্গে কিছু মেশানোর জন্য হয়তো অনেক কিছু জানা লাগে। কোন উপাদান কতটুকু, কীভাবে, কোন মানের... এসবের হিসাবও জানতে হয়।

কিন্তু ভালো কিছু না মেশানোর জন্য কোনো ফর্মুলা লাগে না।
শুধু সততা লাগে।

অঞ্চলিয়ার প্রথম গল্প, পাবনা।
আমরা চেষ্টা করছি এই গল্পের শুরুটা যেন বিশ্বাস দিয়ে হয়।

অঞ্চলিয়া
বাংলার প্রতিটি অঞ্চলের গল্প।

কিছুদিন ধরে শুধু ঘি নিয়েই পড়াশোনা করছিলাম।বাজারে ৮৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত নানা দামের ঘি দেখলাম।কোথাও ফ্রি ডেলিভ...
02/08/2026

কিছুদিন ধরে শুধু ঘি নিয়েই পড়াশোনা করছিলাম।

বাজারে ৮৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত নানা দামের ঘি দেখলাম।

কোথাও ফ্রি ডেলিভারি, কোথাও ঘি কিনলে আবার উপহার, অফার, লাকি ড্র...

তখন একটা প্রশ্ন মাথায় এলো।
আমরা আসলে কী কিনছি?

শুধু "ঘি" নামের একটি পণ্য, নাকি সেই ঘির উপাদান, মান আর সততা?
আমাদের মনে হয়েছে, ঘির আসল মূল্য শুধু দামে নয়।
এটি নির্ভর করে, দুধ কোথা থেকে এসেছে, কীভাবে তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় কথা, যিনি তৈরি করছেন, তিনি কতটা সৎ।

তাই অঞ্চলিয়া সবার জন্য ঘি তৈরি করবে না।

আমরাও চাই না, সবাই আমাদের গ্রাহক হোক।

আমরা শুধু সেই মানুষগুলোর কাছে পৌঁছাতে চাই, যারা খাবারের ক্ষেত্রে দামের আগে বিশ্বাসকে গুরুত্ব দেন।
কারণ আমাদের কাছে, ঘি শুধু একটি পণ্য নয়, এটি একটি দায়িত্ব।

অঞ্চলিয়া
বাংলার প্রতিটা অঞ্চলের গল্প।

একটি প্রশ্ন...আপনার বাড়িতে কি এমন একজন মানুষ আছেন, যিনি রান্না শেষে সবসময় বলেন,"ভালো উপকরণ হলে খাবারের স্বাদ এমনিতেই ভ...
27/07/2026

একটি প্রশ্ন...

আপনার বাড়িতে কি এমন একজন মানুষ আছেন, যিনি রান্না শেষে সবসময় বলেন,

"ভালো উপকরণ হলে খাবারের স্বাদ এমনিতেই ভালো হয়।"
হয়তো তিনি আপনার মা। হয়তো আপনার স্ত্রী। হয়তো দাদি বা নানি।

তাদের কাছে রান্না শুধু একটি কাজ নয়, এটি পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশের একটি উপায়।

পাবনায় ঘুরতে গিয়ে আমরা একটি বিষয় বারবার অনুভব করেছি...

একজন ভালো কারিগর আর একজন ভালো রাঁধুনির মধ্যে অদ্ভুত মিল আছে।
দুজনেই চান, তাদের হাতে তৈরি জিনিসটি মানুষের মুখে হাসি ফোটাক। কেউ যেন হতাশ না হয়।

অঞ্চলিয়ার যাত্রাও সেই বিশ্বাস থেকেই শুরু।

আমরা শুধু ঘি বিক্রি করতে চাই না। আমরা এমন একটি ঘি আপনাদের হাতে তুলে দিতে চাই, যেটি নিজের পরিবারের জন্য বেছে নিতে আমাদেরও একটুও দ্বিধা হবে না।

এই বিশ্বাস নিয়েই আমরা পথ চলছি।

অঞ্চলিয়া
বাংলার প্রতিটা অঞ্চলের গল্প।

অঞ্চলিয়ার গল্প, শুধু ঘি নিয়েই নয়।গতকাল অফিস শেষে আমাদের গন্তব্য ছিল পুরান ঢাকা।কাচের বোতল, লেবেল আর বক্স নিয়ে ব্যস্ত...
24/07/2026

অঞ্চলিয়ার গল্প, শুধু ঘি নিয়েই নয়।

গতকাল অফিস শেষে আমাদের গন্তব্য ছিল পুরান ঢাকা।
কাচের বোতল, লেবেল আর বক্স নিয়ে ব্যস্ত একটি সন্ধ্যা কাটালাম।
আমাদের কাছে একটি প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল...
আপনাদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত ঘিটা কতটা নিরাপদ থাকবে?

তাই শুধু সুন্দর একটি বোতল নয়, এমন একটি প্যাকেজিং নিয়ে কাজ করছি যাতে কুরিয়ারেও পণ্য নিরাপদে পৌঁছায়।

আর একটি ছোট ইচ্ছাও আছে...

একজন গৃহিণী যখন অঞ্চলিয়ার ঘির বোতলটি তাঁর রান্নাঘরে রাখবেন, তখন সেটি যেন শুধু একটি খাবারের বোতল না হয়, বরং তাঁর রান্নাঘরের সৌন্দর্যেরও একটি অংশ হয়ে ওঠে।

আমরা বিশ্বাস করি, একটি ভালো পণ্য শুধু তার স্বাদে নয়, তার উপস্থাপনাতেও মানুষের প্রতি সম্মান প্রকাশ করে।

ধীরে ধীরে এগোচ্ছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই অঞ্চলিয়ার প্রথম ঘি আপনাদের হাতে তুলে দিতে পারব।

অঞ্চলিয়া বাংলার প্রতিটি অঞ্চলের গল্প।

Address

Gazipur
1230

Telephone

+8801812605131

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঞ্চলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অঞ্চলিয়া:

Shortcuts

Share