A2R ICT Lab

A2R ICT Lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2R ICT Lab, Information Technology Company, Gazipur.

A2R ICT Lab – Information Technology (IT), ICT ও Graphics Design ভিত্তিক একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এখানে পাবেন টেক সলিউশন ও গ্রাফিক্স টিউটোরিয়াল, কম্পিউটার-প্রিন্টার সমস্যা সমাধান, AI ভিডিও ক্রিয়েশন ও সাইবার সিকিউরিটি শেখার সহজ উপায় এবং সাথে বিনোদন।

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষায় ৩টি জরুরি সেটিংসব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্যসহ নানা সংবেদনশীল বিষয় আমরা হোয়...
03/10/2026

হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষায় ৩টি জরুরি সেটিংস

ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্যসহ নানা সংবেদনশীল বিষয় আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি। তাই অ্যাকাউন্ট ও চ্যাটের নিরাপত্তা বাড়াতে এই ৩টি সেটিংস চালু করে রাখা ভালো।

১. 🔒 চ্যাট লক

ব্যক্তিগত কোনো চ্যাট অন্যের চোখ থেকে আড়াল রাখতে Chat Lock চালু করুন।

চালু করার নিয়ম:
চ্যাটটি খুলুন → সংশ্লিষ্ট ব্যক্তির Profile/Chat Info → Chat Lock → চালু করুন।

এতে চ্যাটটি আলাদা সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে এবং সাধারণ চ্যাট তালিকায় সহজে দেখা যাবে না।

২. 🔐 টু-স্টেপ ভেরিফিকেশন

অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তার জন্য Two-Step Verification চালু করুন। এতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইয়ের সময় অতিরিক্ত ৬ সংখ্যার PIN প্রয়োজন হবে।

চালু করার নিয়ম:
Settings → Account → Two-Step Verification → Enable

PIN এমন রাখুন, যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে।

৩. 🛡️ চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করুন

শুধু ফোনের চ্যাট নয়, Google Drive বা iCloud-এ থাকা Chat Backup-ও সুরক্ষিত রাখা জরুরি।

চালু করার নিয়ম:
Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup

এরপর একটি পাসওয়ার্ড অথবা ৬৪ সংখ্যার Encryption Key সেট করুন।

আরও নিরাপত্তার জন্য

শক্তিশালী Screen Lock ব্যবহার করুন।

হোয়াটসঅ্যাপ নিয়মিত Update রাখুন।

সময়মতো Privacy Checkup করে নিন।

গুগল ফটোসের ৫টি নতুন ফিচারগুগল ফটোসে নতুন আপডেটে ছবি খোঁজা, এডিট করা ও সাজানোর জন্য ৫টি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে—১...
03/10/2026

গুগল ফটোসের ৫টি নতুন ফিচার

গুগল ফটোসে নতুন আপডেটে ছবি খোঁজা, এডিট করা ও সাজানোর জন্য ৫টি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে—

১. জেমিনি এআই
জেমিনির সাহায্যে নির্দিষ্ট ছবি সহজে খুঁজে বের করা ও ছবিতে পরিবর্তন আনা যাবে। এক কমান্ডেই প্রয়োজনীয় ছবি খুঁজে দেওয়ার সুবিধা থাকবে। তবে এটি আপাতত নির্দিষ্ট Google AI Pro ও Ultra গ্রাহকদের জন্য সীমিত।

২. ডিজিটাল ওয়ার্ডরোব
ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোর একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা যাবে। বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন আউটফিট তৈরি এবং ভার্চুয়ালি পোশাক পরেও দেখা যাবে। ফিচারটি বর্তমানে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে Android ও iOS-এ চালু হচ্ছে।

৩. মুডস
ছবিতে ৩৫mm ফিল্ম বা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো বিভিন্ন ভিজ্যুয়াল স্টাইল যোগ করা যাবে। এটি শুধু রং পরিবর্তন না করে ছবির ধরন অনুযায়ী সম্পূর্ণ স্টাইলও বদলাতে পারবে। Android-এ বিশ্বজুড়ে চালু হচ্ছে।

৪. রিমিক্স টেমপ্লেটস
১৫টি নতুন রিমিক্স টেমপ্লেটের মাধ্যমে ছবিতে বিভিন্ন ডিজাইন ও প্রম্পট যোগ করা যাবে। যেমন—সাধারণ ছবিকে বার্থডে কার্ড বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী ডিজাইনে রূপ দেওয়া যাবে।

৫. উন্নত মার্কআপ টুল
নতুন Redact Pen দিয়ে ছবির ব্যক্তিগত বা গোপন তথ্য ঢেকে দেওয়া যাবে। পাশাপাশি স্কেচের জন্য বিভিন্ন থিকনেস নিয়ন্ত্রণ এবং ছবি বা স্ক্রিনশটে লেখার জন্য নতুন ফন্ট যুক্ত হয়েছে।

📱💻 Day 17 — Printer Offline দেখাচ্ছে?প্রথমে পরীক্ষা করুন—1️⃣ Printer চালু আছে কি না2️⃣ USB/Network Connection ঠিক আছে কি...
03/10/2026

📱💻 Day 17 — Printer Offline দেখাচ্ছে?
প্রথমে পরীক্ষা করুন—
1️⃣ Printer চালু আছে কি না
2️⃣ USB/Network Connection ঠিক আছে কি না
3️⃣ সঠিক Printer Default করা আছে কি না
4️⃣ Print Queue-তে আটকে থাকা Job আছে কি না
5️⃣ প্রয়োজন হলে Print Spooler Restart করুন
🖨️ সবসময় Driver Reinstall করার আগে এগুলো পরীক্ষা করুন।

03/10/2026

কেন কথার উত্তর শেষে দেখুন😁
আহারে 🤔

LSG || ভূমি উন্নয়ন কর || জমির খাজনার পরিসেবা -কারিগরি ত্রুটির কারনে পেমেন্ট অপশন সাময়িক বন্ধ আছে।  #খাজনা  #ভূমি  #কর   ...
30/08/2026

LSG || ভূমি উন্নয়ন কর || জমির খাজনার পরিসেবা -
কারিগরি ত্রুটির কারনে পেমেন্ট অপশন সাময়িক বন্ধ আছে।
#খাজনা #ভূমি #কর

28/08/2026

শিয়ালমশাই 🦊🦟

বর্তমানে Facebook-এ, বিশেষ করে Reels-এর ভিউ শুধু আপনার কতজন ফলোয়ার বা কতগুলো লাইক আছে—তার ওপর নির্ভর করে না। Facebook-এর...
22/08/2026

বর্তমানে Facebook-এ, বিশেষ করে Reels-এর ভিউ শুধু আপনার কতজন ফলোয়ার বা কতগুলো লাইক আছে—তার ওপর নির্ভর করে না। Facebook-এর AI প্রতিটি ভিডিওর বিভিন্ন দিক বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে, মানুষ ভিডিওটি কতটা পছন্দ করছে এবং কার কাছে এটি দেখালে ভালো response পাওয়া যেতে পারে। তাই কম ফলোয়ারের একটি ভিডিওও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড। মানুষ ভিডিও শুরু করার পর সঙ্গে সঙ্গে স্ক্রল করে চলে যাচ্ছে, নাকি থেমে দেখছে—এটা অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর শুরুতেই এমন কিছু বলতে বা দেখাতে হবে, যেটা দর্শকের মনে কৌতূহল তৈরি করে। এরপর আসে Watch Time ও Retention—মানুষ ভিডিওটি কতক্ষণ দেখছে, শেষ পর্যন্ত দেখছে কি না, কিংবা বারবার দেখছে কি না—এসবও ভিডিওর পারফরম্যান্সে বড় ভূমিকা রাখে।

এরপর আসে Share, Comment ও অন্যান্য Engagement। কেউ আপনার ভিডিও বন্ধুকে পাঠাচ্ছে, শেয়ার করছে, কমেন্ট করছে বা আলোচনা করছে—এগুলো Facebook-কে একটা ভালো signal দেয় যে কনটেন্টটি মানুষের কাছে মূল্যবান বা আগ্রহের। বিশেষ করে এমন কনটেন্ট, যেটা দেখে মানুষ অন্য কাউকে দেখাতে চায়, স্বাভাবিকভাবেই বেশি ছড়িয়ে পড়ার সুযোগ পায়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Original Content। অন্যের ভিডিও কপি করে সামান্য কাটাছেঁড়া বা পরিবর্তন করে প্রকাশ করার চেয়ে নিজের তৈরি কনটেন্টকে Facebook বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি নিজের চিন্তা, অভিজ্ঞতা, উপস্থাপন বা নতুন কোনো মূল্য যোগ করেন, তাহলে সেই কনটেন্টের ভালো করার সম্ভাবনা বাড়ে।

এছাড়া Facebook বুঝতে চেষ্টা করে আপনার ভিডিওটি কোন ধরনের দর্শকের জন্য উপযোগী। ধরুন আপনি প্রযুক্তি নিয়ে ভিডিও বানালেন—তাহলে Facebook এমন মানুষের কাছে সেটি পৌঁছানোর চেষ্টা করতে পারে, যারা আগে প্রযুক্তি, মোবাইল, কম্পিউটার বা AI-সংক্রান্ত কনটেন্ট দেখেছে। অর্থাৎ শুধু আপনার ফলোয়ার নয়, আপনার কনটেন্টে আগ্রহী নতুন মানুষের কাছেও ভিডিও যেতে পারে।

সময় ও নতুনত্বও গুরুত্বপূর্ণ। নতুন প্রকাশিত কনটেন্টের পাশাপাশি Facebook সাম্প্রতিক ও সময়োপযোগী বিষয়কে গুরুত্ব দিতে পারে। তবে শুধু নির্দিষ্ট সময়ে পোস্ট করলেই ভিডিও ভাইরাল হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। কনটেন্টের মান এবং দর্শকের প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ।

সবকিছু মিলিয়ে Facebook Reels-এর বিষয়টা সহজভাবে এভাবে বলা যায়—প্রথমে মানুষকে থামাতে হবে, তারপর ধরে রাখতে হবে, এরপর এমন কিছু দিতে হবে যাতে সে React, Comment বা Share করতে চায়। Facebook যখন দেখে একটি ভিডিও মানুষকে ধরে রাখতে পারছে এবং ভালো response পাচ্ছে, তখন সেটি আরও বড় audience-এর কাছে পরীক্ষা করে দেখানোর সুযোগ তৈরি হয়।

তাই ১০ হাজার ফলোয়ার মানেই ১০ হাজার ভিউ নয়। আবার ১ হাজার ফলোয়ারের পেজ থেকেও কোনো একটি Reel লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারে। বর্তমানে Facebook-এ আসল ব্যাপার হলো আপনার কনটেন্ট মানুষকে কতটা আকর্ষণ করছে এবং দেখার পর তারা কী করছে।

19/08/2026

২৫ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার! ঋ'ণের নামে কী ভ'য়ং'ক'র ফাঁ''দ? 😃

মানুষ প্রায়ই ভাবে—"এই মানুষটা ভালো নয়, তাই নতুন কাউকে খুঁজে নিলেই জীবন সুন্দর হয়ে যাবে।"কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল...
30/07/2026

মানুষ প্রায়ই ভাবে—"এই মানুষটা ভালো নয়, তাই নতুন কাউকে খুঁজে নিলেই জীবন সুন্দর হয়ে যাবে।"

কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি এখানেই।

আপনি একজন মানুষকে ছেড়ে দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তাকে নয়। যে মানুষটির দিকে আজ এগোচ্ছেন, তিনি যে আগামীকালও একই মানুষ থাকবেন—তার কোনো নিশ্চয়তা নেই।

সম্পর্ক ভাঙা সহজ, সম্পর্ক গড়া কঠিন। আর সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন।

নতুন মানুষ মানেই ভালো মানুষ নয়; অনেক সময় সে শুধু নতুন। সময়ই মানুষের আসল চরিত্র প্রকাশ করে।

তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন—
আপনি কি সত্যিই ভুল মানুষকে ছেড়ে যাচ্ছেন, নাকি সাময়িক সমস্যার কাছে হেরে যাচ্ছেন?

তবে এটাও সত্য, যদি সম্পর্কে প্র'তা'র'ণা, নি'র্যা'ত'ন, অ'প'মা'ন বা নি'রা'প'ত্তা'হী'ন'তা থাকে, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা দু'র্ব'ল'তা নয়, বরং আত্মমর্যাদার পরিচয়।

কারণ সুখের নিশ্চয়তা মানুষ বদলানোর মধ্যে নয়; সুখের ভিত্তি হলো চ'রি'ত্র, বিশ্বাস, সম্মান এবং সঠিক সিদ্ধান্ত।

মনে রাখবেন—
নতুন সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয় হতে পারে, কিন্তু ভালো সম্পর্ক গড়ে তোলা চ'রি'ত্র, ধৈর্য এবং দায়িত্ববোধের বিষয়।

লেখা- আব্দুল্লাহ আল রাকিব

27/07/2026

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when A2R ICT Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share