BIJOY 16

BIJOY 16 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BIJOY 16, JASHORE, Jashore.

ভারত শ্রীলংকার টেস্ট ম্যচের বর্তমান অবস্থা।
25/08/2026

ভারত শ্রীলংকার টেস্ট ম্যচের বর্তমান অবস্থা।

25/08/2026

ব্রাজিল বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবলের উন্নতি হবে না।
প্রতিমন্ত্রী আমিনুল।

বাংলাদেশ কে কি পরামর্শ দিলেন এ বি ডি ভিলিয়ার্স? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সডি ভিলিয়ার্সের ইনস্টাগ্রাম হ্...
25/08/2026

বাংলাদেশ কে কি পরামর্শ দিলেন এ বি ডি ভিলিয়ার্স?

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সডি ভিলিয়ার্সের ইনস্টাগ্রাম হ্যান্ডল

অস্ট্রেলিয়া সফর শেষে বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকা সফর। দুই ম্যাচের টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে কেমন করতে পারে বাংলাদেশ? এবি ডি ভিলিয়ার্স কিন্তু বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনাই দেখছেন বেশি।সেটার কারণ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের পারফরম্যান্স। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেনের দল। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে অবশ্য দুই দিনেই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ১–১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করাটা বাংলাদেশের জন্য দারুণ এক ফল।

ডারউইনে বাংলাদেশ দল জেতার পর দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেল ‘৩৬০’–তে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাংলাদেশ দলের প্রশংসার পাশাপাশি সামনে তাদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও কথা বলেন সাবেক এই ব্যাটসম্যান।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। বল শুধু সুইং করে না, সিমেও মুভ করে। পিচে পড়ার পর মুভ করে। খুব বেশি খেলোয়াড় এতে অভ্যস্ত নয়। তাদের মুখোমুখি হওয়াটা তাই খুব কঠিন।’ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় চমক উপহার দেয় বাংলাদেশপ্রথম আলো

এমন কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হবে, সেটাও যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের বলে দিলেন ডি ভিলিয়ার্স। শুনুন তাঁর মুখেই, ‘আমার ব্যক্তিগত কিছু কৌশল আছে। কখনো ক্রিজ থেকে বের হয়ে এসেছি, কখনো–বা স্টাম্প ঢেকে ব্যাট করেছি। আবার কখনো স্টাম্প ছেড়ে দাঁড়িয়েছি। কন্ডিশনটা কেমন মনে হচ্ছে, সেটার ওপর এসব নির্ভর করে।’

ডি ভিলিয়ার্স এরপর স্পষ্ট করেই বলেন, ‘সিমিং কন্ডিশনে এগুলোই (ব্যাটিংয়ের সময়) করতে হবে। সারা দিন শুধু একটি স্টাম্পের ওপর দাঁড়িয়ে থাকা যায় না। সক্রিয় ও উদ্যোগী হতে হবে।’

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মনে করেন, দক্ষিণ আফ্রিকায় ভালো করতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট করার কৌশল পুরোপুরি পাল্টে ফেলার প্রয়োজন নেই। ছোটখাটো কিছু পরিবর্তন আনার পক্ষে জোর দিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘হুট করে বৈচিত্র্যপূর্ণ শটও খেলতে হবে না। ছোটখাটো কিছু পরিবর্তন আনতে হবে, যাতে বোলার তার পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়।’
বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘বাংলাদেশ দলের প্রতি শুভকামনা। আমার মনে হয়, তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সিমিং ও বাউন্সি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
ম্যাকাই টেস্টে দুই দিনেই হারে বাংলাদেশপ্রথম আলো

লাইভ চলাকালে পাঠানো খুদে বার্তায় এক দর্শক ডি ভিলিয়ার্সকে বাংলাদেশে এসে ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টুয়েন্টি খেলা ডি ভিলিয়ার্স এর উত্তরে বলেন, ‘ধন্যবাদ। তবে এখন এসব নিয়ে ভাবছি না। আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটছে। টিম বাসে ওঠার জন্য এখন প্রস্তুত নই। হয়তো অল্প কিছুদিনের জন্য কনসাল্টিং করা যায়, কিংবা প্রাক্‌-মৌসুমে কয়েকজন ব্যাটসম্যানের সঙ্গে কাজ করা যায়। তবে এখন তিন সন্তানকে রেখে বিশ্বভ্রমণের জন্য প্রস্তুত নই আমি।’ক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৮ টেস্ট খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ, হেরেছে সবগুলোতেই। ১২টি ওয়ানডে খেলে জয় মাত্র দুটি। অন্যদিকে চারটি টি-টুয়েন্টি খেলে হেরেছে সব কটিতেই। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর ১০ ডিসেম্বর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।

দ্রুত গোলের রেকর্ড করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানেরনতুন কোচ...
25/08/2026

দ্রুত গোলের রেকর্ড করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

নতুন কোচ জাবি আলনসোর অধীনে প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুভসূচনা করেছে চেলসি। ক্রাভেন কটেজে সোমবার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের লন্ডন ডার্বিতে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা।

দলের এই দুর্দান্ত জয়ে মূল ভূমিকা রাখেন আক্রমণভাগের তিন ফুটবলার—জোয়াও পেদ্রো, মরগান রজার্স এবং কোল পালমার।

ম্যাচ শুরুর মাত্র ৩১ সেকেন্ডের মাথায় কোল পালমারের দুর্দান্ত পাস ধরে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগ নামকরণের পর ৩৪ বছরের ইতিহাসে উদ্বোধনী রাউন্ডে এটিই দ্রুততম গোল।

এদিকে ম্যানচেস্টার সিটি থেকে ২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার পর যেভাবে মাঠে আলো ছড়িয়েছিলেন, ইনজুরি কাটিয়ে ফেরা পালমারকে আবারও সেই পুরনো রূপেই দেখা গেছে।

প্রথমার্ধেই জোশ কিংয়ের গোলে ফুলহ্যাম সমতায় ফিরলেও ৪১ মিনিটে চেলসিকে আবারও এগিয়ে দেন ক্লাবটির রেকর্ড সাইনিং মরগান রজার্স। দ্বিতীয় অর্ধে পেদ্রোর পাসে বক্সে ঢুকে বার্নড লিনোর পায়ের মাঝখান দিয়ে দারুণ কোনাকুনি শটে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন পালমার।

এরপর ফুলহ্যামের গনজালো গার্সিয়া একটি গোল শোধ করে ম্যাচ বাঁচিয়ে রাখার লড়াই চালান। কিন্তু চেলসির একের পর এক আক্রমণ এবং ১৮টি শটের (যার মধ্যে ৬টি লক্ষ্যে ছিল) সামনে আর দাঁড়াতে পারেনি তারা।

ভারত VS শ্রীলংকার টেস্ট ম্যচের বর্তমান অবস্থা।
25/08/2026

ভারত VS শ্রীলংকার টেস্ট ম্যচের বর্তমান অবস্থা।

এ কিয় হুয়া।
23/08/2026

এ কিয় হুয়া।

প্রথম দিন শেষ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার স্কোর।
22/08/2026

প্রথম দিন শেষ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার স্কোর।

সার বগুড়ার ছেলে আজ ডাব্বা মারছে!
22/08/2026

সার বগুড়ার ছেলে আজ ডাব্বা মারছে!

বাংলাদেশকে নিয়ে আমার ধারনা ভুল ছিল,, ডি ভিলিয়ার্স। বিস্তারিত কমেন্টে।
19/08/2026

বাংলাদেশকে নিয়ে আমার ধারনা ভুল ছিল,, ডি ভিলিয়ার্স। বিস্তারিত কমেন্টে।

এবারের ব্যালন ডি'অর দৌড়ে কে এগিয়ে!বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্যালন ডি'অর জ...
19/08/2026

এবারের ব্যালন ডি'অর দৌড়ে কে এগিয়ে!

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্যালন ডি'অর জয়ের আলোচনায় উঠে এসেছেন হ্যারি কেইন। তিনি ৬৫ ম্যাচে ৭৩টি গোল করেছেন এবং ইউরোপিয়ান গোল্ডেন শু জয় করেছেন। কেইন জানান, তিনি মাঠে তার দায়িত্ব পালন করেছেন এবং এখন এটি ভোটার ও গণমাধ্যমের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।ব্যালন ডি'অরের এই দৌড়ে কেইনের পাশাপাশি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার লামিনে ইয়ামাল শীর্ষ আলোচনায় রয়েছেন।আগামী অক্টোবরে জানা যাবে ফুটবলের এই সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি শেষ পর্যন্ত কার হাতে উঠছে।

Harry Kane is in the running to win the Ballon d'Or after a stellar season for Bayern Munich and England. He has scored 73 goals in 65 games and won the European Golden Shoe. Kane said he has done his duty on the pitch and now it is up to the voters and the media to decide. Kane is also in the running for the Ballon d'Or, alongside Real Madrid's Kylian Mbappe and Barcelona's Lamine Yamal. The winner of football's most prestigious individual award will be decided in October.

Address

JASHORE
Jashore
7400

Telephone

+8801946593504

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIJOY 16 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIJOY 16:

Shortcuts

Share