Gazi Anterprize

Gazi Anterprize Welcome all

11/02/2026

অর্থনীতি ক্লাসে রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলাম, বলো তো অভাব কাকে বলে?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে।' ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা, সাধারণত অভাব কাকে বলে?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে।

আমি আবার তাড়া দিয়ে বললাম, 'বলো অভাব কাকে বলে?'

ছেলেটি এবার বলতে শুরু করলো...

১. আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন, আর আমি বাসা থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন আগে খবর নিবি না কলেজ হবে কিনা?মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব।

২. বাবা যখন রাত করে বাসায় আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে?বাবা বলেন ওভারটাইম ছিল। ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে?বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব।

৩. ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই অভাব।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই অভাব।

৫. মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো, মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হচ্ছে অভাব।

৬. বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব।

৭. অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আসতে আসতে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব।.
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল! অনেকের চোখে পানি! স্যার চোখের পানি মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে, যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে! তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠেনা, এইটা-ই আমাদের অভাব !

(সংগৃহীত)

11/02/2026
বিসমিল্লাহির রহমানির রহিম,, আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রেতা সাধারণ গণ,, কুয়াদার গাজী এন্টার প্রাইজ এবার নিয়ে এলো সংসারের...
10/02/2026

বিসমিল্লাহির রহমানির রহিম,, আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রেতা সাধারণ গণ,, কুয়াদার গাজী এন্টার প্রাইজ এবার নিয়ে এলো সংসারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। মধ্যেস্বত্তাভোগী সরিয়ে দেশের সর্বনিম্ন মূল্যে আপনার হাতে পৌঁছে দিতে সরাসরি উৎপাদনকারি প্রতিষ্ঠান ১০০ টাকার প্যাকেজ বিক্রির জনক "শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল" এর সাথে যুক্ত হয়ে যশোর ডিলার পয়েন্ট চালু করা হয়েছে।। আপনারা আমন্ত্রিত।। ডিলার অফিসঃ ভোজগাতী রোড, কৃষি ব্যংকের পাশে, কুয়াদা বাজার, যশোর।। পণ্য ফুরানোর আগেই আপনার পছন্দের প্যাকেজটি নিয়ে নিন।। ধন্যবাদ সকলকে।।

24/10/2025

Good evening all

আমার সোনা মা, ভোরে প্রতিদিন আমার ঘুম না ভাঙ্গলেও তার ঘুম ঠিকই ভেঙ্গে যায়, আমার কান-মুখ ধরে টানাটানি করে জাগিয়ে দেয়, চাচ্...
25/11/2023

আমার সোনা মা, ভোরে প্রতিদিন আমার ঘুম না ভাঙ্গলেও তার ঘুম ঠিকই ভেঙ্গে যায়, আমার কান-মুখ ধরে টানাটানি করে জাগিয়ে দেয়, চাচ্চুর দোকানে যেয়ে কেক,রুটি-চা ইত্ত্যাদি খাবার বাহানায় ।।

Address

Vill-Siraj Singa, Po-Kuadha Bazar, Jashore Sador
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Anterprize posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share