Hamim Computers

Hamim Computers All type of Online services and graphics design

28/07/2026

এই ভিডিওতে আপনারা ইংরেজী বেসিক Alphabet গুলোর সঠিক Pronunciation এবং যখন কোনো শব্দে ব্যবহৃত হয় তখন কি উচ্চারণ হয় তা শিখতে পারবেন।

16/07/2026
🎯 আইইএলটিএস-এ ৭.৫ ব্যান্ড স্কোর এখন আপনার হাতের মুঠোয়! 💻কম্পিউটার ভিত্তিক (CDI) পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা আর নয়। ঘরে বসেই ...
20/05/2026

🎯 আইইএলটিএস-এ ৭.৫ ব্যান্ড স্কোর এখন আপনার হাতের মুঠোয়! 💻
কম্পিউটার ভিত্তিক (CDI) পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা আর নয়। ঘরে বসেই আসল পরীক্ষার অভিজ্ঞতা নিতে এবং নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে ফলো করুন এই ১৫টি ওয়েবসাইট। 🚀
​🌐 Top 15 Practice Websites (Direct Links)
​১. IELTS Official: www.ielts.org — অফিসিয়াল প্র্যাকটিস টেস্টের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।
২. British Council: www.britishcouncil.org — কম্পিউটার ইন্টারফেসের সাথে পরিচিত হওয়ার জন্য সেরা।
৩. IDP IELTS: www.ieltsidpindia.com — ফ্রি মক টেস্ট এবং অনেক গাইডলাইন ভিডিও পাওয়া যায়।
৪. IELTS Online Tests: www.ieltsonlinetests.com — এখানে প্রচুর পরিমাণে ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ আছে।
৫. IELTS Liz: www.ieltsliz.com — সহজ ভাষায় টিপস এবং ট্রিকস শেখার জন্য এটি একটি বিশ্বস্ত নাম।
৬. IELTS Buddy: www.ieltsbuddy.com — রাইটিং সেকশন এবং গ্রামার ইমপ্রুভ করার জন্য খুবই কার্যকর।
৭. IELTS Advantage: www.ieltsadvantage.com — উচ্চ ব্যান্ড স্কোর পাওয়ার স্ট্র্যাটেজি শেখার জন্য আদর্শ সাইট।
৮. Mini-IELTS: www.mini-ielts.com — অল্প সময়ে ছোট ছোট প্র্যাকটিস সেশন করার জন্য এটি চমৎকার।
৯. IELTS Jacky: www.ieltsjacky.com — স্যাম্পল অ্যানসার এবং ভোকেবুলারি শেখার জন্য দারুণ।
১০. IELTS Material: www.ieltsmaterial.com — প্রতিদিনের প্র্যাকটিস ম্যাটেরিয়াল এবং ই-বুক পাওয়ার জন্য সেরা।
১১. BestMyTest: www.bestmytest.com — কম্পিউটার ভিত্তিক পরীক্ষার আসল অভিজ্ঞতা পাওয়ার জন্য কার্যকর।
১২. Test-Guide: www.test-guide.com — এখানে ফ্রি প্র্যাকটিস কুইজ এবং স্টাডি গাইড পাওয়া যায়।
১৩. Road to IELTS: www.roadtoielts.com — ব্রিটিশ কাউন্সিলের প্রিমিয়াম প্রিপারেশন টুল যা খুব সহায়ক।
১৪. IELTS Mentor: www.ielts-mentor.com — সব মডিউলের কয়েক হাজার প্রশ্নের বিশাল ভাণ্ডার আছে এখানে।
১৫. Magoosh IELTS: www.ielts.magoosh.com — হাই-কোয়ালিটি ভিডিও লেসন এবং প্র্যাকটিস প্রশ্নের জন্য পরিচিত।
​💡 কেন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেবেন? (Secret Tips)
​Highlighting: মাউস দিয়ে টেক্সট সিলেক্ট করে রাইট ক্লিক করে হাইলাইট করা যায়।
​Automatic Word Count: রাইটিং করার সময় স্ক্রিনেই অটোমেটিক শব্দ সংখ্যা দেখা যায়।
​Quick Editing: খুব সহজে কাট, কপি এবং পেস্ট করা যায়, যা সময় বাঁচায়।

01/01/2026

(AC_B),,,(AC_S),,,(SNIGDHA),,,(AC_CHAIR),,,(F_BIRTH),,,(F_SEAT),,,(F_CHAIR),,,(SHOVON-শোভন),,,(SHULOV-সুলভ) এর মধ্যে পার্থক্য কী???
AC_B (এসি বার্থ): এটি রেলওয়ের শীতাতপনিয়ন্ত্রিত কামরা। ‘তাপানুকূল স্লিপার’ বা ‘এসি কেবিন’ হিসেবেও পরিচিত। এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে। রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন।
AC_S (এসি সিট): আন্তনগর ট্রেনে রাতে যা ‘এসি বার্থ’, দিনে তা-ই হয়ে যায় ‘এসি সিট’। শীতাতপনিয়ন্ত্রিত এসব কেবিনের দ্বিতল বিছানা দিনের বেলায় হয়ে যায় বসার আসন। এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন।
SNIGDHA (স্নিগ্ধা): ট্রেনের এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তনগর ট্রেনে না থাকলেও বেশির ভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। আরামদায়ক বসার আসনের ব্যবস্থা থাকায় এই কোচে ভ্রমণও হয় আরামদায়ক।
AC_CHAIR (এসি চেয়ার): ‘তাপানুকূল এসি চেয়ার’ হিসেবেও পরিচিত। ট্রেনের কোচ বা বগির এই আসনগুলো কোনো কোনো ট্রেনে স্নিগ্ধা হিসেবেও পরিচিত।
F_BIRTH (প্রথম শ্রেণি বার্থ): প্রথম শ্রেণি বার্থ নন–এসি কেবিন হিসেবেও পরিচিত। এসব কেবিনে দ্বিতল বিছানা থাকে। রাতের ডাবল কেবিনে চারজন যাত্রী শুয়ে যেতে পারেন আর সিঙ্গেল কেবিনে দুজন।
F_SEAT (প্রথম শ্রেণি সিট): সাধারণত শোয়ার বার্থ বা বিছানাওয়ালা কেবিনগুলো দিনের বেলায় প্রথম শ্রেণি সিট হিসেবে ব্যবহৃত হয়। এ সময় ডাবল কেবিনে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা হয় আর সিঙ্গেল কেবিনে তিনজন।
F_CHAIR (প্রথম শ্রেণি চেয়ার): নন–এসি চেয়ার কোচের আসন। চেয়ারগুলো বেশ বড় ও আরামদায়ক। পা ছড়িয়ে বাসার মতো পর্যাপ্ত জায়গা থাকে।
S_CHAIR (শোভন চেয়ার): দেশের প্রায় সব আন্তনগর ট্রেনে শোভন চেয়ার আছে। দ্বিতীয় শ্রেণির এই কামরা নন–এসি। স্নিগ্ধার কাছাকাছি মানের চেয়ার। তাই ভ্রমণ মোটামুটি আরামদায়ক। ভাড়াও প্রথম শ্রেণির চেয়ারের চেয়ে কম। (আমি যাতায়াত করি এটাতেই)।
SHOVON (শোভন): ট্রেনের শোভন কোচে রেক্সিনে মোড়ানো মুখোমুখি আসন। অনেকটা বেঞ্চের মতো হলেও পেছনে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে। এইআসনে দুজনে বসতে হয়। মেইল ও কিছু আন্তনগর ট্রেনে শোভন আসন আছে। কম খরচের এসব আসন দীর্ঘ ভ্রমণের জন্য আরামদায়ক নয়।
SHULOV (সুলভ): কাঠের বেঞ্চের মতো আসনে বসার ব্যবস্থা। এটি মেইল বা কমিউটার ট্রেনের দ্বিতীয় শ্রেণির আসন।

Address

Rishipara, Bonogram, Teghoria
Keraniganj
1311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamim Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share