SIMON

SIMON I am very simple boy. I am a professional Web Designer, Developer & System Administrator. I aim to provide the best services to my clients.

I have huge expertise in the frontend, backend, and eCommerce development also. I have completed 1550+ projects with different clients at various marketplaces since 2013.

09/11/2023

21/07/2023
ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?কিছু ভাষা ব্যবহার করে ওয়েব ডিজাইন করা হয়। এসব ভাষাকে কম্পিউটার এর ভাষা বা ওয়েব পেজ এর ভা...
23/08/2017

ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়?
কিছু ভাষা ব্যবহার করে ওয়েব ডিজাইন করা হয়। এসব ভাষাকে কম্পিউটার এর ভাষা বা ওয়েব পেজ এর ভাষা ও বলতে পারেন। মানুষের যেমন আলাদা ভাষা আছে, সে তার ভাষা বোঝে। তেমনি ওয়েব পেজ এর ও আলাদা ভাষা আছে এবং সে সেই ভাষা বোঝে। ওই ভাষায় তাকে যা বলা হবে সে তাই করবে। যদি বলা হয় তোমার রং পাল্টাও সে তা পালটে দেবে। আপনাকে ওয়েব ডিজাইন করতে হলে এসব ভাষা জানতে বা শিখতে হবে। আর এসব ভাষা কম্পিউটার এ লিখে ওয়েব পেজ তৈরি করা হয়। কয়েকটি ওয়েব পেজ নিয়েই একটি ওয়েবসাইট। অনেক সময় মাত্র একটি পেজ নিয়েই একটি ওয়েবসাইট হতে পারে।

ওয়েব ডিজাইন কি
ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক গঠন তৈরী করা। ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট (ওয়েবপেজ) বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা। যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা,ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন। এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।

আপনার স্বপ্ন ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়ার। আপনি স্বপ্ন দেখুন বিশ্বের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হবার। আপনি স্বপ্ন দেখুন ব...
20/08/2017

আপনার স্বপ্ন ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়ার। আপনি স্বপ্ন দেখুন বিশ্বের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হবার। আপনি স্বপ্ন দেখুন বাংলাদেশের সেরা একজন ওয়েব ডিজাইনার হবার। এবং সেই স্বপ্ন পূরণে পরিপূর্ণ চেষ্টা করুন। আপনার লক্ষ থাকবে আপনার স্বপ্ন, সফলতা আপনাকে খুজে নিবে।

আমি ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার নিয়ে ধারাবাহিক টিউন লিখবো। কি করতে হবে, কি করবেন না, কিভাবে করবেন, কেন করবেন ইত্যাদি আরো অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি। যারা ওয়েব ডিজাইন কি তাও বুঝেন না তাদের কেও সহজে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো। সময় নিয়ে ধৈর্য ধরে টিউন গুলো পড়ুন। আমি বলছি "হতাশ হয়ে ফিরতে হবে না" অবশ্যই উপকৃত হবেন। আর আমার টিউন পড়ে কেউ উপকৃত হলেই আমি সার্থক।

ওয়েব ডিজাইন কি?
একজন মানুষের মনে সর্বপ্রথম সাধারণ যে প্রশ্ন টি আসবে, সেটি হল ওয়েব ডিজাইন কি?

একটি ওয়েবসাইট এর দৃশ্যমান অংশ তৈরি করাই ওয়েব ডিজাইন।

আপনি একটি ওয়েবসাইট এ যা দেখতে পান তা তৈরি করাই ওয়েবডিজাইন। একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, এর ব্যাকগ্রাউন্ড এর রং কি হবে, ব্যাকগ্রাউন্ড এ কোন ছবি থাকবে কিনা, থাকলে কি ছবি থাকবে। লেখা কত বড় হবে, কেমন স্টাইল এর হবে, কি রঙের হবে। ইত্যাদি নির্ধারণ করাই ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন এর কাজ ওয়েবসাইট এর দৃশ্যমান অংশ নিয়ে কাজ করা। যেমন ধরুন ফেসবুক, এর রং নীল বাম পাশে ছবি বা অনেক সময় ভিডিও থাকে। উপরে লগিন বক্স। ডানে সাইনাপ বক্স। আবার গুগল দেখুন। এর এসব কিছুই নেই। মাঝে একটি লোগো এবং এর নিচে সার্চ বক্স। এরকম প্রতিটা ওয়েবসাইট দেখতে ভিন্ন হয় কেন? এদের ডিজাইন এর কারনে। প্রত্যেক ওয়েবসাইট আলাদা ভাবে ডিজাইন করা হয়। প্রত্যেকের বিশেষ বৈশিষ্ট্য সহ বিশেষ ইউনিক ডিজাইন হয়।

"ওয়েব ডিজাইন" আমার স্বপ্নের ক্যারিয়ার। শুধু আমার না। হয়তো আপনারও! অনেকেরই স্বপ্নের ক্যারিয়ার এই ওয়েব ডিজাইন। অনেকে ...
19/08/2017

"ওয়েব ডিজাইন" আমার স্বপ্নের ক্যারিয়ার। শুধু আমার না। হয়তো আপনারও! অনেকেরই স্বপ্নের ক্যারিয়ার এই ওয়েব ডিজাইন। অনেকে স্বপ্ন দেখে ওয়েব ডিজাইনার হিসেবে জীবনে সফল হবার। হয়তো আপনিও দেখেছেন। আমি ও দেখেছি, এখনো দেখি।

স্বপ্ন শুধু দেখার বিষয় নয়। স্বপ্ন পূরণ করার মাঝেই পূর্ণ সার্থকতা। জীবনে সেই ব্যক্তি সার্থক এবং সফল যে তার স্বপ্ন পূরণ করেছে। আমরা অনেক সপ্নই দেখি। সব হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে চেষ্টা করতে দোষ কি? অন্তত বলতে পারবো, না! আমি আমার স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আপনার স্বপ্ন আপনি মার্ক জুকারবার্গের মত সফল ব্যক্তি হবেন। কিন্তু একবার ভেবে দেখেছেন? আপনি এই স্বপ্ন পূরণ করার জন্য কি কখনো চেষ্টা করেছেন? তাহলে ভাবুন কিভাবে আপনার স্বপ্ন পূরণ হবে? ভাবুন কিভাবে আপনি সফল হবেন? অনেকে হয়তো চেষ্টা করতে চেয়েও পর্যাপ্ত গাইডলাইন এর অভাবে বা অন্য কোন সমস্যায় করতে পারেননি। অথবা চেষ্টা করেও সফল হননি। কিন্তু মনকে একটা সান্ত্বনা দেয়া যায় "আমি চেষ্টা করেছি "।

আপনি আপনার সপ্ন পুরনে সচেষ্ট হোন, সফলতা আপনাকে খুজে নিবে।

14/08/2017

সক্রেটিস বলেছিলেন, একদল মেষ তাদের মধ্যে শ্রেষ্ঠ দশাসই মেষটিকেই তাদের নেতা বানাবে। গাধা হলে সেরা গাধাটি হবে গাধাকুল শিরোমনি। সেটাই স্বাভাবিক।

Address

Jessore
Khulna

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when SIMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SIMON:

Share

Category