13/02/2024
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অনুমোদিত `দক্ষ যুব আইসিটি উন্নয়ন` কর্তৃক আয়োজিত ও ব্যাকডোর প্রাইভেট লিঃ এর সহায়তায় কক্সবাজার জেলা পুলিশ প্রশাসনকে দক্ষ ও প্রযুক্তি জ্ঞান বৃদ্ধিকরণের লক্ষ্যে আজ কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হল "সাইবার পুলিশিং" প্রশিক্ষণ কর্মসূচি। সকাল ১০টায় মাননীয় পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে দিনব্যাপী- সাইবার অপরাধ ও ডিজিটাল আইন, কক্সবাজারের প্রেক্ষাপটে বিভিন্ন সাইবার অপরাধ ও তার প্রতিকার, ডার্ক ওয়েবের পরিচয়, মানব অঙ্গ পাচার ও হিউম্যান ট্রাফিকিং, ডিজিটাল মাধ্যমে মাদকদ্রব্য পরিবহন ও অপরাধ, ইয়াবা, এলএসডি, ও অন্যান্য মাদকদ্রব্যের ডিজিটাল পরিবহন, সাইবার প্রেক্ষাপটে শিশু পর্ণ ও ফেক নিউজ, ডিজিটাল নিরাপত্তা ও মনিটরিং, কক্সবাজারের আইএসপি লিস্ট ও ডার্ক ওয়েব মনিটরিং পদ্ধতি, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মামলা চালনা, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্পর্কে বিষদ আলোচনা করা হয় ও বিভিন্ন ফরেনসিক বিষয়ে প্র্যাকটিকালি দেখানো হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক- তানভীর হাসান জোহা স্যার, প্রধান উপদেষ্টা, দক্ষ যুব আইসিটি উন্নয়ন; সহকারী অধ্যাপক, বি ইউ বি টি ও ব্যবস্থাপনা পরিচালক, ব্যাকডোর প্রাইভেট লিঃ। সঙ্গে দক্ষ যুব আইসিটি উন্নয়ন এবং ব্যাকডোর টিম।
আরোও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান দক্ষ যুব আইসিটি উন্নয়ন এর সম্মানিত চেয়ারম্যান লোটন শীল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষন কর্মসূচি শেষে দক্ষ যুব আইসিটি উন্নয়ন ও ব্যাকডোর প্রাইভেট লিঃ এর পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ও দুই কোম্পানির কর্মকর্তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এবং সর্বশেষ পুলিশ পরিদর্শক, এসআই, এএসআই, কনস্টেবলসহ সকল পর্যায়ের প্রশিক্ষনার্থীদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্টিফিকেট প্রদান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
#সাইবার_সিকিউরিটি
#দক্ষ_যুব_আইসিটি_উন্নয়ন
#নিরাপদ_হোক_সাইবার_জগৎ
#সাইবার_ক্রাইম_মুক্ত_কক্সবাজার