E-Learning & Earning Ltd-Meherpur

E-Learning & Earning Ltd-Meherpur e-laeltd.com
Transforming careers since 2013! Your future starts here!

At e-Learning & Earning Ltd, we deliver IT training, executive coaching, and leadership development to help you reach your full potential.

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি !!যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্...
24/08/2026

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি !!

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি।

আপনি যদি নিজের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান, তাহলে এই প্রশিক্ষণ হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

📌 প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য:
🔹 প্রশিক্ষণের মেয়াদ: ৬০০ ঘণ্টা
🔹 প্রশিক্ষণ ফি: সম্পূর্ণ বিনামূল্যে
🔹 যাতায়াত ভাতা: দৈনিক ২০০ টাকা
🔹 আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
🔹 লিখিত পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর ২০২৬
🔹 মৌখিক পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬

🔗 অনলাইনে আবেদন করুন:
https://e-laeltd.com/64-student-reg-jubo

⚠️ আসন সংখ্যা সীমিত। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

🌐 দক্ষতা অর্জন করুন | ফ্রিল্যান্সিং শিখুন | ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করুন

📢 আপনার পরিচিত আগ্রহী যুবদের কাছে পোস্টটি শেয়ার করে সুযোগটি পৌঁছে দিন।

#ফ্রিল্যান্সিং_প্রশিক্ষণ #বিনামূল্যে_প্রশিক্ষণ #যুব_উন্নয়ন

নিয়োগ বিজ্ঞপ্তি | We Are Hiringe-Learning & Earning Ltd.-এর খুলনা বিভাগের প্রতিটি শাখায়  Executive Marketing পদে জনবল নি...
17/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি | We Are Hiring

e-Learning & Earning Ltd.-এর খুলনা বিভাগের প্রতিটি শাখায় Executive Marketing পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

কর্মস্থল: খুলনা বিভাগ
পদসংখ্যা: ৫০ জন (প্রতি জেলায় ৫ জন)
চাকরির ধরন: ফুল-টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে

প্রধান দায়িত্বসমূহ:
* প্রতিষ্ঠানের কোর্স ও সেবার প্রচার করা
* নতুন ক্লায়েন্ট/লিড তৈরি ও ক্লায়েন্ট সম্পর্ক বজায় রাখা
* মাসিক ও ত্রৈমাসিক টার্গেট অর্জন করা
* টিমের সঙ্গে সমন্বয় করে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা

আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬

সিভি পাঠাতে ই-মেইল করুন : [email protected]

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

আপনার ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হোক আমাদের সঙ্গে।

সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে!আমাদের e-Learning & Earning Ltd. মেহেরপুর শাখার ৭ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী MD. SAGOR HOSSA...
16/08/2026

সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে!

আমাদের e-Learning & Earning Ltd. মেহেরপুর শাখার ৭ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী MD. SAGOR HOSSAIN (Roll: 08, Group: C) কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ১১ ডলার আয় করে তিনি অর্জন করেছেন তার প্রথম সাফল্যের মাইলফলক।

তার এই অর্জন প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, দক্ষতা অর্জনের আগ্রহ এবং নিয়মিত পরিশ্রম থাকলে সফলতার পথ তৈরি করা সম্ভব।

এটি কেবল শুরু—সামনে অপেক্ষা করছে আরও বড় সাফল্য।
MD. SAGOR HOSSAIN-এর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।

অভিনন্দন ও শুভকামনা ।

#সফলতারগল্প #ফ্রিল্যান্সিং #ইলার্নিংঅ্যান্ডআর্নিং #মেহেরপুর #সাফল্য #নতুনমাইলফলক

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মেহেরপুর শাখার সপ্তম ব্যাচের ১ম অ্যাসেসমেন্টে সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রশিক্ষণার্থীক...
15/08/2026

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, মেহেরপুর শাখার সপ্তম ব্যাচের ১ম অ্যাসেসমেন্টে সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রশিক্ষণার্থীকে তাঁর অসাধারণ ফলাফল ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মেহেরপুর শাখার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। অভিনন্দন ও আন্তরিক শুভকামনা রইল।

দেশের ৬৪টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্র...
10/08/2026

দেশের ৬৪টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের আওতায়, দেশের অন্যান্য জেলার মতো মেহেরপুর জেলাতেও সফলভাবে সম্পন্ন হয়েছে সপ্তম ব্যাচের 1st Evaluation Assessment.

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে যুবসমাজ দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
সকল প্রশিক্ষণার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

যুব উন্নয়ন অধিদপ্তরের "তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শ...
30/07/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের "তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তি কার্যক্রম আগামী ০১/০৮/২৬ শনিবার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড মেহেরপুর শাখায় সম্পন্ন করা হবে।

ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে আসবেন।

সকল নির্বাচিত প্রার্থীর জন্য আন্তরিক শুভকামনা। 🌸

অপেক্ষমান তালিকায় যারা আছেন তাদেরকে পরবর্তীতে জানানো হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের "তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শ...
28/07/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের "তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

🗓️ মৌখিক পরীক্ষা আগামীকাল ২৯/০৭/২৬
🕙 সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: জেলা যুব উন্নয়ন অফিস, মেহেরপুর

সকল নির্বাচিত প্রার্থীর জন্য আন্তরিক শুভকামনা। 🌸

#যুব_উন্নয়ন_অধিদপ্তর

27/07/2026

জরুরি নোটিশ !!!
এতদ্বারা যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুর-এর অধীনে "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সে" ভর্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত কোর্সের লিখিত পরীক্ষা আগামী ২৮/০৭/২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় মেহেরপুর যুব উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

AI কোর্স -এ ভর্তি আবেদন চলছে!"তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্ন...
19/07/2026

AI কোর্স -এ ভর্তি আবেদন চলছে!
"তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় বেসিক "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)" প্রশিক্ষণে ভর্তি চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান প্রযুক্তিগুলোর একটি। শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই AI-এর ব্যবহার দিন দিন বাড়ছে। তাই সময়ের সাথে নিজেকে এগিয়ে রাখতে এবং ভবিষ্যতের দক্ষতা অর্জন করতে এখনই যুক্ত হোন AI কোর্সে-এ।
এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি AI-এর মৌলিক ধারণা, আধুনিক AI টুলের ব্যবহার, বাস্তবমুখী কাজের কৌশল, উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন পেশায় AI-এর কার্যকর প্রয়োগ এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে নিজেকে প্রতিযোগিতামূলক করে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
কেন AI কোর্স-এ আবেদন করবেন?
✅ আধুনিক ও বাস্তবমুখী AI প্রশিক্ষণ।
✅ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস।
✅ হাতে-কলমে শেখার সুযোগ।
✅ ভবিষ্যতের চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের জন্য দক্ষতা অর্জন।
✅ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখার সুযোগ।
আপনি যদি একজন শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং AI সম্পর্কে জানতে ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে চান, তাহলে এই সুযোগ আপনার জন্য।
আবেদন চলমান। দেরি না করে আজই আপনার আবেদন সম্পন্ন করুন এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করুন।
আবেদনের শেষ সময়:- ২৫/০৭/২০২৬ইং, রাত: ১১:৫৯ মিনিট পর্যন্ত।
লিখিত পরীক্ষা:- ২৮/০৭/২০২৬ইং
মৌখিক পরীক্ষা:- ২৯/০৭/২০২৬ইং
আবেদন লিংক:- https://dydaiproject.com/apply
আজকের শেখাই হবে আগামী দিনের সফলতার ভিত্তি।

⚽ PREDICT & WIN – জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।ফুটবলপ্রেমীদের জন্য দারুণ একটি সুযোগ!🇧🇷 Brazil 🆚 Norway 🇳🇴০৬ জুলাই ২০২৬⏰ রা...
04/07/2026

⚽ PREDICT & WIN – জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
ফুটবলপ্রেমীদের জন্য দারুণ একটি সুযোগ!
🇧🇷 Brazil 🆚 Norway 🇳🇴
০৬ জুলাই ২০২৬⏰ রাত ২:০০ টা
আপনার মতে ম্যাচের ফলাফল কী হবে? 🤔
অংশগ্রহণের নিয়ম:

✅ম্যাচের সম্ভাব্য সঠিক স্কোরলাইন কমেন্ট করতে হবে
✅অবশ্যই আমাদের পেইজটি Follow থাকতে হবে
✅কমেন্টে অবশ্যই ৩ জন বন্ধুকে ট্যাগ করতে হবে
✅এই পোস্ট একটা শেয়ার দিতে হবে
যারা সঠিক স্কোরলাইন কমেন্ট করতে পারবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার!🎁 আপনার প্রেডিকশন কী?

👉 শর্তাবলী:

ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কমেন্ট গ্রহণযোগ্য হবে।
একজন শুধুমাত্র একবারই কমেন্ট করতে পারবেন।

শেয়ার, মেনশন এবং সঠিক উত্তর—এই তিনটি শর্ত পূরণ করলেই কেবল আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

ঝটপট কমেন্ট করুন, বন্ধুদের চ্যালেঞ্জ জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! 🎉

Address

Mussad Mia Complex, Shaheed Ghafoor Road, Hotel Bazar
Meherpur
7100

Alerts

Be the first to know and let us send you an email when E-Learning & Earning Ltd-Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share