Moulvibazar Info Android Apps

Moulvibazar Info Android Apps An Helpful Informative Android Apps For People Wᴇ ᴡᴏᴜʟᴅ ʟɪᴋᴇ ᴛᴏ ᴜsᴇ...ENJOY IT !!

Iғ ʏᴏᴜ ᴡᴀɴᴛ ᴛᴏ ɢᴇᴛ ᴍᴏʀᴇ ɪɴғᴏʀᴍᴀᴛɪᴏɴ ᴀʙᴏᴜᴛ Mᴏᴜʟᴠɪʙᴀᴢᴀʀ ɪɴ ʟᴇss ᴛɪᴍᴇ.Oᴜʀ sᴍᴀʟʟ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴ ʜᴇʟᴘ ᴇᴠᴇʀʏᴏɴᴇ ᴀ ʟᴏᴛ ᴍᴏʀᴇ ᴛʜᴀɴ ᴡᴇ ᴡᴀɴᴛ.Hᴇʀᴇ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ᴀʟʟ ᴛʜᴇ ɴᴇᴄᴇssᴀʀʏ ɪɴғᴏʀᴍᴀᴛɪᴏɴ.

31/12/2015

আমি মৌলভীবাজার ইনফো এন্ড্রয়েড এ্যাপ বলছি ! আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ব্যবহার করছেন আপনাদের প্রিয় স্মার্টফোনে তাদের কাছে নতুন কিছু তথ্য নিয়ে জানুয়ারীতেই আসছি । আমাকে ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ কছি ।আর আমার সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করবেন ।

২০ লক্ষ আইফোন ভাইরাসাক্রান্ত, থার্ড পার্টি অ্যাপসকে ‘না’ বলুন মধ্যযুগের কবি বিপ্রদাস পিপলাইয়ের ‘মনসামঙ্গল’ কাব্যমতে অজান...
28/12/2015

২০ লক্ষ আইফোন ভাইরাসাক্রান্ত, থার্ড পার্টি অ্যাপসকে ‘না’ বলুন
মধ্যযুগের কবি বিপ্রদাস পিপলাইয়ের ‘মনসামঙ্গল’ কাব্যমতে অজান্তে ছিদ্র ছিল লখিন্দর-বেহুলার সুরক্ষিত বাসর ঘরেও, আর প্রাণঘাতী সাপটি প্রবেশ করেছিল সে পথেই! হ্যাকাররা সানাই না বাজালেও কথা কিন্তু ইতিমধ্যে চাউর হয়ে গেছে যে ছিদ্র আছে খোদ আইগডের (স্টিভেন পল জবস তথা স্টিভ জবস) আইওএস-তরীতেও!!

সম্প্রতি চিহ্নিত এই ভাইরাসের জেরে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর – ৬ মাসে ভাইরাসাক্রান্ত হয়েছে অন্তত ২০ লক্ষ আইফোনসহ অন্যান্য আইওএস অপারেটিংচালিত ডিভাইস। ফলে, এতোদিন নিশ্চিন্ত থাকলেও এবার সচেতন হতেই হচ্ছে আই-লাভারদের।
মনসামঙ্গল কাব্যানুসারে- পূজা প্রচারে অনীহা প্রকাশ করায় মনসা দেবীর অভিশাপে ঘরবাড়ি সব হারায় জনৈক চাঁদ সওদাগর। এসময় সারাদেশে দেখা দেয় সাপের উপদ্রব। চাঁদের ৬ পুত্রের ধারাবাহিক মৃত্যুর পর ঘোষণা আসে অবশিষ্ট শিশুপুত্র লখিন্দরকেও মরতে হবে সাপের কামড়েই, আর তা হবে ওই সন্তানের বিয়ের দিন।

এদিকে, যথাসময়ে লখিন্দর বিয়ের উপযুক্ত হলে কারিগর ডেকে লোহার ঘর তৈরী করায় চাঁদ সওদাগর। কিন্তু, মনসা দেবী স্বপ্নে এসে কারিগরদের নির্বংশ করার হুমকি দিয়ে বলে যায় তাতে ছিদ্র রাখতে। সেই ছিদ্র দিয়েই সাপ লখিন্দর-বেহুলার বাসর ঘরে প্রবেশ করে কাটে নতুন বরকে।
উল্লেখ্য, বগুড়া শহর থেকে ১০কিঃমিঃ উত্তরে এবং মহাস্থান গড় থেকে ২কিঃ মিঃ দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিন পশ্চিম প্রান্তে এই বাসর ঘর অবস্থিত।

পরে অবশ্য দেবতাদের সন্তুষ্ট করে মৃত লখিন্দরের জীবন ফিরিয়ে এনেছিল বেহুলা, সে গল্প হবে অন্য কোনো দিন। চলে আসি আইওএস’এর ছিদ্রান্বেষণে!
বিবিসি, ফোর্বস ও ফক্স ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী সনাক্তকৃত ম্যালওয়্যারটির নাম ‘এক্সকোডগোস্ট’ আর তা ছড়িয়েছে স্বয়ং অ্যাপল স্টোর থেকেই। বাহক হিসেবে অনেকগুলি অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য উইচ্যাট, মিউজিক অ্যাপ, ক্যামকার্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় গেম এংরি বার্ড ইত্যাদি।

তারা আরও জানায় – দায় স্বীকার করে নিয়ে অ্যাপল তার নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করেছে যে হ্যাকাররা অ্যাপল স্টোর হ্যাক করতে ‘না পারলেও’ আইওএসভিত্তিক অ্যাপ্লিকেশন এক্সকোড-কে আক্রান্ত করেছে এবং তা থেকে কিছু প্রোগ্রামেও ছড়িয়ে পড়েছে ম্যালওয়্যারটি।
এদিকে, বাজারে আগে থেকে প্রচলিত এন্টিভাইরাস কোম্পানিসমূহের আইওএসের জন্য বিশেষায়িত কোনো প্ল্যাটফর্ম না থাকলেও সম্প্রতি ধুম পড়েছে আইফোনের জন্য পৃথক এন্টিভাইরাস তৈরির। এ খাতে উল্লেখযোগ্য কোম্পানিসমূহের মধ্যে আছে ইন্টেগো, অ্যাভাস্ট, অ্যাভেইরা, ট্রেন্ড মাইক্রো ও নর্টন।

যেহেতু ম্যালওয়্যারটি একবার কোনো আইফোন, আইপ্যাড বা ম্যাকবুকে স্থান করে নিতে পারলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর সকল ফাইল তথা তথ্য পাঠাতে থাকে হ্যাকারের কাছে, তাই আইওএস-এর জন্য এন্টিভাইরাস এখন সময়েরই দাবি।
অবশ্য, অ্যাপলের পক্ষ থেকে ম্যালওয়্যারটি অপসারণে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করা হলেও সমসাময়িক ভাইরাসের গতি-প্রকৃতি পর্যবেক্ষণে আমাদের পরামর্শ এই যে আপাতত কিছুদিন কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে কেবল সরাসরি অ্যাপল উদ্ভাবিত অ্যাপ্লিকেশন (যেসব অ্যাপ-এর নিচে প্রোভাইডার হিসেবে ‘অ্যাপল’ দেয়া আছে) ব্যবহার করুন। এছাড়াও, সব সময়ের জন্য কোনো একটি অ্যাপ ইনস্টল করার আগে তার সাম্প্রতিক রিভিউগুলো লক্ষ্য করুন।

সেই সাথে মনে রাখবেন পাবলিক ওয়াইফাই-তে সংযুক্ত হতে অবশ্যই ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করতে হবে এবং বাড়তি কিছুটা নেট খরচ হলেও মোবাইল বা পিসি আপডেটেড থাকলে রক্ষা পাওয়া যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে (তবে, ভ্রমণে থাকাকালীন বা বাইরে যেখানে সেখানে ফ্রি ওয়াইফাই দিয়ে কখনোই কোনো সফটওয়্যার আপডেট করতে যাবেন না)।

আসসালামু আলাইকুমআজ ২৮ আগস্ট ২০১৫ গ্রেড্রয়েড টিম ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশ মৌলভীবাজার ইনফো এর ১ম বর্ষপূর্তি ।খুব শিগ্রই আইফ...
27/08/2015

আসসালামু আলাইকুম
আজ ২৮ আগস্ট ২০১৫ গ্রেড্রয়েড টিম ও এন্ড্রয়েড এ্যাপ্লিকেশ মৌলভীবাজার ইনফো এর ১ম বর্ষপূর্তি ।খুব শিগ্রই আইফোন ও এন্ড্রয়েড এর কিছু ভালো ভালো এ্যাপ্লিকেশন আপনাদের হাতে তুলে দিবো ।আর ধন্যবাদ জানাই সকল শুভাকাঙ্ক্ষীদের ও সহযোগি Tareq, Mohammed Helal , Md Kamruzzaman, ও কে ।সবাই আমাদের জন্য দোয়া করবেন ।
আর চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজ এ https://www.facebook.com/graydroid

কাস্টম রম-এ ZIPALIGN এবং DEODEX কী?অ্যান্ড্রয়েডের অন্যতম সুবিধাই হচ্ছে আপনি একে আপনার পছন্দমতো কাস্টোমাইজ করতে পারবেন। ...
14/08/2015

কাস্টম রম-এ ZIPALIGN এবং DEODEX কী?
অ্যান্ড্রয়েডের অন্যতম সুবিধাই হচ্ছে আপনি একে আপনার পছন্দমতো কাস্টোমাইজ করতে পারবেন। কাস্টোমাইজ বলতে কেবল থিম পরিবর্তন করাই নয়, রম, কার্নেল পরিবর্তনের মাধ্যমে পুরো ডিভাইসের ক্ষমতায়ও ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। কোম্পানিগুলোর দেয়া ডিফল্ট রম (স্টক রম) ছাড়া অন্যান্য ডেভেলপারদের তৈরি রমকে সাধারণত কাস্টম রম বলা হয়ে থাকে।

আমরা যারা কাস্টম রম পছন্দ করি, তারা প্রায়ই বিভিন্ন রম-এর বর্ণনাতে Fully Deodexed এবং Zipaligned কথাটা লেখা দেখি, কিন্তু অনেকেই জানি না কথাগুলো দিয়ে কি বোঝানো হয়। চলুন দেখি আসি এই দুটি টার্মের অর্থ কি।

Deodex

যখন একজন ডেভেলপার একটি APK তৈরি করেন, তখন সেই APK এর কিছু অংশ আলাদা করে .dex ফাইল হিসাবে সেভ হয় যা Dalvik JVM এর Heap এ জমা হয় (যেটা অনেক ফাস্ট) এবং বাকি অংশ Stack এ জমা হয়। এর ফলে দুইটা সুবিধা হয়। কেউ যদি APK টা রিভার্স করতে চায়, তাহলে তার জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। আর অ্যাপ্লিকেশন এর কিছু অংশ আগে লোড হবার কারণে অ্যাপ এর স্টার্টআপ দ্রুত হয়।

এখন কাস্টম রম যারা তৈরি করে তারা সবসময় .dex ফাইলটাকে নিয়ে APK এর মধ্যে বসিয়ে দেয়। এতে লাভ যেটা হয় তা হল Theming করা যায়। অনেক কাস্টম রম এই দেখা যায় ঘড়ি এর টেক্সট এর রঙ লাল / নীল। এর কারণ ঘড়ি এর APK কে তারা deodexed করেছে। আমাদের সবার প্রিয় Cyanogenmod একটা deodexed রম।

তবে এর একটা অসুবিধাও আছে। তা হল, Dalkiv Cache Clear করার পরে সিস্টেম প্রথমবার চালু করতে অনেক সময় নেয়। পরে অবশ্য আর তা নেয় না। তাই এতটুকু মেনে নেয়াই যায়।

Zipalign

একটা অ্যাপ্লিকেশন যখন চলতে থাকে তখন তার সাথে আরো অনেক প্রসেস (অ্যান্ড্রয়েড এর ভাষায় এদের বলে manifest) যোগাযোগ করে। যেমন লঞ্চার তার কাছ থেকে জানতে চায় তার ইন্সটলড পজিশন কোথায়, সিস্টেম তার থেকে জানতে চায় সে অন না অফ আছে, ডাটাবেজ তার থেকে ডাটা চায়। অ্যান্ড্রয়েড এর ডিফল্ট মেমরি ব্লক হচ্ছে 4 byte । অর্থাৎ, 4 byte অন্তর সিস্টেম রানটাইমে অ্যাপ্লিকেশন থেকে স্ট্যাটাস কোয়েরি করে। Zipalign করার মাধ্যমে একটা সুনির্দিষ্ট উপায়ে APK টাকে সাজানো হয় যাতে যেই ব্লকে যেই লেভেল এর তথ্য থাকার কথা তা থাকে। এর ফলে যে কোন manifest তার থেকে তথ্য নিলে সে নির্দিষ্ট যায়গায় খুঁজতে পারে। ফলে এক্সিকিউশন দ্রুত হয়।

Kaos Droid , AOKP ইত্যাদি রম Zipaligned।

আশা করছি সংক্ষিপ্তভাবেই এই দু’টি শব্দের অর্থ বোঝাতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে অবশ্যই তা তুলে ধরবেন।

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই নিশ্চয়ই মোটামোটি হলেও ভালো আছেন । পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বিশেষ একটি এন্ড্রয়েড...
20/03/2015

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই নিশ্চয়ই মোটামোটি হলেও ভালো আছেন । পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের বিশেষ একটি এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন খুব শীগ্রই আসছে ।যা সবার জন্যই উন্মুক্ত । এবং সেই সাথে মৈলভীবাজার ইনফো এ্যাপস এর নতুন ভার্সন আপডেট আসছে । অপেক্ষা করুন আর দোয়া করি সবাই ভালো থাকুন । https://play.google.com/store/search?q=graydroid

Shop Google Play on the web. Purchase and enjoy instantly on your Android phone or tablet without the hassle of syncing.

06/03/2015

আমার জানামতে বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় ৭.১২৫ বিলিয়ন এর মতো ।
আর বাংলাদেশের প্রায় ১৬ কোটি ।
১ মিলিয়ন=১০লাখ
১ বিলিয়ন=১০০ কোটি বা ১০ হাজার লাখ ।
১ ট্রিলিয়ন = ১০০০০০ কোটি বা ১০০০০০০০ লাখ ।

06/03/2015

ব্ল্যাক হোল= কালো গর্ত? :O
কালো গর্ত দিয়ে কি হবে?
এটা যেমন তেমন গর্ত না,এটা মহাকাশের গর্ত :D :D :D
এই গর্তে একবার কিছু পরলে রেহাই নেই..............hoom

মৌলভীবাজার এর একমাত্র এন্ড্রয়েড এপ্লিকেশন - "Moulvibazar Info"।মানুষের উপকারের স্বার্থে আমরা প্লে স্টোরে বিনামুল্যে ডাউন...
30/12/2014

মৌলভীবাজার এর একমাত্র এন্ড্রয়েড এপ্লিকেশন - "Moulvibazar Info"।মানুষের উপকারের স্বার্থে আমরা প্লে স্টোরে বিনামুল্যে ডাউনলোড সুবিধা দিয়েছি ।
তাই ডাউনলোড করে হয়ে যান সিটি স্পেশালিষ্ট ।
https://play.google.com/store/apps/details?id=mi.moulvibazarinfo

Address

Moulvibazar
Moulvibazar
3200

Telephone

+8801711224260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Info Android Apps posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulvibazar Info Android Apps:

Share