04/10/2022
সম্মানিত গ্রাহক,
আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে, জাতীয় পাওয়ারগ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অনেক অঞ্চল বিদ্যুৎবিহীন রয়েছে।
এমতাবস্থায়, আমাদের সাপোর্ট কার্যক্রম আংশিকভাবে ব্যহত হচ্ছে, আমরা নিশ্চিত করতে পারছিনা যে কতক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট কার্যক্রম চলমান রাখতে পারব, যেহেতু মোবাইল নেটওয়ার্ক সহ বিভিন্ন নেটওয়ার্ক কানেকশনগুলো ধীরে ধীরে বিকল হচ্ছে।
যদি এমতাবস্থায়, আমাদের সাপোর্ট আনঅ্যাভাইলেবল পান, অনুরোধ জানানো হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ ড্রপ করে রাখার জন্য, অথবা আমাদের সাপোর্টে ইমেইল পাঠানোর জন্য। এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ডিজিটাল কিংডম বিডি এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।