19/07/2023
আসসালামু আলাইকুম,
আশাকরি সকলেই ভালো আছেন । আমাদের মধ্যে অনেকেই নতুন ফ্রিল্যান্সার আছেন, যারা বিভিন্ন মার্কেটপ্লেসে একাউন্ট করে রেখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না । তাই আপনাদের জন্য ৫টি স্টেপ উল্ল্যেখ করেছি যার মাধ্যমে আপনি মার্কেটপ্লেসের বাহিরে কাজ পেতে পারেন ।
স্টেপ গুলো হলোঃ
১. আপনার প্রোফাইলটি প্রফেশনাল ভাবে বিল্ড করুন এবং আপনার কাজ গুলো আপনার প্রোফাইলে শেয়ার করুন ।
২. নিশ অনুযায়ী আইডি ফলো করুন ৷
৩. যাদের ফলো করছেন তাদের সাথে গঠন মূলক কমেন্ট করুন এবং লাইকের মাধ্যমে Engaged থাকুন।
৪. যাদের সাথে Engaged ছিলেন তাদের সার্ভিস বা পণ্য বিষয়ে Appreciate করে মেসেজ দিন এবং তাদেরকে তাদের সার্ভিস বিষয়ে প্রশ্ন করুন। এভাবে কথা বলতে থাকুন এবং প্রশ্ন করতে থাকুন (অতিরিক্ত কোন কিছু করবেন না)।
৫. তাদের এমন কিছু ভুল বা সমস্যা বাহির করুন যার জন্য তার বিজনেস ভালো করছে না বা মানুষ Attracted হচ্ছে না, যা আপনার সার্ভিস ধারা ঠিক করা সম্ভব। এবং তাদেরকে সেই ভুল বা সমস্যাটি ধরিয়ে দিন এবং আপনার সার্ভিস অফার করুন।
মার্কেটপ্লেসে কাজের জন্য অপেক্ষা না করে এভাবে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন কাজ পেয়ে গেছেন ।
ধন্যবাদ