Emrul Computer

Emrul Computer পেইজটিতে প্রযুক্তিসহ নানা ধরনের তথ্য দেয়ার চেষ্টা করব। সুতরাং সঙ্গে থাকুন।

আমরা অনেকেই কিছু না কিছু জানি। জানা জিনিস অনেক সময় ভুলে যাই ব্যবহার না হওয়ার কারনে । তাই আমি এই চিন্তা করেই পেইজটিতে জানা জিনিসগুলো শেয়ার করবো। সাথে সাথে অন্যের থেকেও প্রযু্ক্তিসহ নানা ধরনের তথ্য যখন যা পাবো তা এই পেইজে শেয়ার করার চেষ্ট করবো। আপনিও ইচ্ছে করলে প্রযু্ক্তিসহ নানা ধরনের তথ্য শেয়ার করতে পারেন।

11/04/2026
14/08/2025

৬ মাসের মোশন শেখার রোডম্যাপ
মাস ১: বেসিক ফাউন্ডেশন

🎯 লক্ষ্য: টুল, ইন্টারফেস ও মৌলিক অ্যানিমেশন বোঝা

After Effects ইন্টারফেস শিখুন (Timeline, Composition, Layers)

Keyframes কীভাবে কাজ করে তা বুঝুন

Position, Scale, Rotation, Opacity এনিমেশন প্র্যাকটিস

Easing (Easy Ease) দিয়ে smooth motion তৈরি

Shape Layers ও Text Layers এনিমেশন
📌 প্র্যাকটিস: একটি ৫ সেকেন্ডের লোগো টেক্সট অ্যানিমেশন বানান

মাস ২: ইফেক্ট ও লেয়ার টেকনিক

🎯 লক্ষ্য: বিভিন্ন ইফেক্ট ও লেয়ার কন্ট্রোল শেখা

Masking (Alpha, Luma)

Track Matte ও Pre-compose

Common Effects (Glow, Blur, Drop Shadow, Gradient Ramp)

Trim Paths দিয়ে লাইন/শেপ আঁকা

Motion Blur ব্যবহার
📌 প্র্যাকটিস: একটি ১০ সেকেন্ডের অ্যানিমেটেড ইনফো-কার্ড বানান

মাস ৩: অ্যাডভান্স মোশন কনসেপ্ট

🎯 লক্ষ্য: জটিল অ্যানিমেশন ও গ্রাফ কন্ট্রোল

Graph Editor দিয়ে কাস্টম ইজিং

Parenting ও Null Object ব্যবহার

3D Layers ও ক্যামেরা এনিমেশন

Parallax effect তৈরি

Color Theory ও Typography এর বেসিক
📌 প্র্যাকটিস: ১৫ সেকেন্ডের মোশন পোস্টার বানান (টেক্সট+ইমেজ+শেপ)

মাস ৪: অ্যানিমেশন প্রিন্সিপাল

🎯 লক্ষ্য: বাস্তবসম্মত ও সুন্দর অ্যানিমেশন করা

Disney's 12 Principles of Animation শিখুন (Squash & Stretch, Anticipation, Overshoot, etc.)

Overlapping motion তৈরি

Loop animation

Transitions (Swipe, Fade, Morph)
📌 প্র্যাকটিস: একটি ২০ সেকেন্ডের সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি

মাস ৫: প্রফেশনাল প্রজেক্ট ও কম্পোজিটিং

🎯 লক্ষ্য: প্রফেশনাল মানের প্রজেক্ট তৈরি

Green Screen / Chroma Key

Tracking (Point, Planar)

Visual Effects (VFX) বেসিক

Audio sync করে motion তৈরি

Motion Templates ব্যবহার ও তৈরি
📌 প্র্যাকটিস: একটি প্রোমো ভিডিও বানান (৩০ সেকেন্ড)

মাস ৬: পোর্টফোলিও ও প্রোডাকশন

🎯 লক্ষ্য: ক্লায়েন্টের জন্য প্রস্তুত হওয়া

Behance/Dribbble এ পোর্টফোলিও সাজানো

Motion Reel তৈরি (৩০–৬০ সেকেন্ড)

ফ্রিল্যান্স প্রোফাইল সেটআপ (Fiverr, Upwork)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফিডব্যাক নেয়া
📌 প্র্যাকটিস: ৩–৫টি সেরা কাজ বেছে নিয়ে শো-রিল বানান

📌 ফ্রি শেখার রিসোর্স

YouTube → Ben Marriott, Dope Motions, ECAbrams

Website → Motion Array, Video Copilot, AE Tuts+

Free Project Files → MotionCafe, Mixkit

____________________________________________________

📅 ৬ মাসের ডে-বাই-ডে মোশন শেখার পরিকল্পনা
মাস ১ — বেসিক ফাউন্ডেশন

সপ্তাহ ১ (দিন ১–৭): After Effects বেসিক

দিন ১: ইন্টারফেস, কম্পোজিশন সেটআপ, প্রজেক্ট সেভ

দিন ২: Timeline ও Layer বোঝা

দিন ৩: Keyframe বেসিক (Position, Scale, Rotation, Opacity)

দিন ৪: Easing (Easy Ease) দিয়ে Smooth Animation

দিন ৫: Shape Layer তৈরি ও এনিমেশন

দিন ৬: Text Layer তৈরি ও এনিমেশন

দিন ৭: ছোট প্র্যাকটিস ভিডিও (৫ সেকেন্ড টেক্সট অ্যানিমেশন)

সপ্তাহ ২–৪: (দিন ৮–৩০)

Masking, Track Matte, Pre-compose

Common Effects (Glow, Blur, Gradient)

Trim Paths দিয়ে শেপ আঁকা

Motion Blur, Layer Order, Anchor Point Control

প্রজেক্ট: লোগো রিভিল (৫–১০ সেকেন্ড)

মাস ২ — ইফেক্ট ও লেয়ার টেকনিক

সপ্তাহ ৫–৮: (দিন ৩১–৬০)

Graph Editor দিয়ে কাস্টম ইজিং

Parenting, Null Object, Camera Layer

3D Layer বেসিক ও Parallax Effect

Color Theory, Typography বেসিক

প্রজেক্ট: ১০–১৫ সেকেন্ডের ইনফো ভিডিও

মাস ৩ — অ্যাডভান্স মোশন কনসেপ্ট

সপ্তাহ ৯–১২: (দিন ৬১–৯০)

Advanced Masking (Shape Mask, Feather, Invert)

Complex Transitions (Morph, Swipe, Zoom)

Loop Animation টেকনিক

Audio Sync

প্রজেক্ট: ১৫–২০ সেকেন্ড মোশন পোস্টার/অ্যাড

মাস ৪ — অ্যানিমেশন প্রিন্সিপাল

সপ্তাহ ১৩–১৬: (দিন ৯১–১২০)

12 Principles of Animation প্র্যাকটিস

Squash & Stretch, Anticipation, Overshoot

Overlapping & Follow Through Motion

Dynamic Transitions

প্রজেক্ট: ২০–২৫ সেকেন্ড সোশ্যাল মিডিয়া অ্যাড

মাস ৫ — প্রফেশনাল প্রজেক্ট ও কম্পোজিটিং

সপ্তাহ ১৭–২০: (দিন ১২১–১৫০)

Green Screen Keying (Keylight Effect)

Motion Tracking (Point & Planar)

Basic VFX Integration

Template Editing & Creating

প্রজেক্ট: ৩০ সেকেন্ড প্রোমো ভিডিও

মাস ৬ — পোর্টফোলিও ও প্রোডাকশন

সপ্তাহ ২১–২৪: (দিন ১৫১–১৮০)

সেরা ৫–৬টি প্রজেক্ট সিলেক্ট করা

Motion Reel তৈরি (৩০–৬০ সেকেন্ড)

Behance/Dribbble এ আপলোড

Fiverr/Upwork প্রোফাইল সেটআপ

নেটওয়ার্কিং ও ক্লায়েন্ট হান্টিং শুরু

💡 প্র্যাকটিস রুল:

প্রতিদিন শিখে একটি ছোট প্র্যাকটিস ভিডিও বানান (৫–১০ সেকেন্ড হলেও)

প্রতি সপ্তাহে কমপক্ষে ১টি ফুল প্রজেক্ট শেষ করুন

মাস শেষে পুরনো কাজ দেখে উন্নতির জায়গা চিহ্নিত করুন

______________________________________________________________
______________________________________________________________

Call now to connect with business.

04/05/2025

#ইসলামিক সঙ্গীত।

চলমান কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আবেদন করতে যোগাযোগ করুন - 01711-313230
28/04/2025

চলমান কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আবেদন করতে যোগাযোগ করুন - 01711-313230

চলমান গুরুত্বপূর্ণ চাকরির খবর। যারা আবেদন করতে চান যোগাযোগ করুন।
18/04/2025

চলমান গুরুত্বপূর্ণ চাকরির খবর। যারা আবেদন করতে চান যোগাযোগ করুন।

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
09/02/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

31/10/2024

আমাদেরকে পিটাইয়া পিটাইয়া মানুষ করছে বিধায় স্বদেশ থেকে পালায়ন করা লাগে নাই।

আসুন জেনে নেই, মেট্রোর কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃ১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খা...
07/10/2024

আসুন জেনে নেই, মেট্রোর কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃ

১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।

২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।

৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।

৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

**প্রতি ষ্টেশন বেশি সময় থাকলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

(সংযোজন চলবে)

বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।

আপনার যাত্রা নিরাপদ হউক।






আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। হয়তো কাজে আসবে।

06/10/2024

ফেজবুকে একছের ফতোয়া আর ফতোয়া। আমি কোন ফতোয়া গ্রহণ করবো? আমি এটা নিশ্চিত যে, যারা ফেইজবুকে ফতোয়া বাজি করেন তারা সমাজে অগ্রহণযোগ্য।

সচেতন হউন, দুর্ঘটনা থেকে বাঁচুন অন্যকে বাঁচান।
06/10/2024

সচেতন হউন, দুর্ঘটনা থেকে বাঁচুন অন্যকে বাঁচান।

Address

SDO Road, PATUAKHALI
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Emrul Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emrul Computer:

Share