06/07/2026
স্লো কম্পিউটার নিয়ে আর কতদিন? আপনার পিসি-কে দিন রকেটের গতি! 🚀
অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, "ভাই, কম্পিউটার বা ল্যাপটপ তো দিন দিন স্লো হয়ে যাচ্ছে, কী করা যায়?" র্যাম (RAM) বাড়াবো, নাকি প্রসেসর বদলাবো?
আমার সোজা উত্তর—আপনার কম্পিউটারে একটি SSD (Solid State Drive) লাগিয়ে নিন।
অনেকে হয়তো ভাবছেন, এই SSD জিনিসটা আসলে কী আর এর কাজই বা কী? সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি:
📖 উদাহরণ ১:
মনে করুন, আপনি একটা বিশাল লাইব্রেরিতে গেলেন যেখানে হাজার হাজার বই আছে।
HDD (পুরাতন হার্ডডিস্ক): এটি হলো এমন একজন লাইব্রেরিয়ান, যিনি একটা বই খুঁজতে পুরো লাইব্রেরি হেঁটে হেঁটে ঘোরেন, তারপর অনেক সময় নিয়ে বইটা এনে দেন।
SSD: এটি হলো এমন এক সুপার-স্মার্ট লাইব্রেরিয়ান, যার চোখের পলকে মনে পড়ে যায় বইটা কোথায় আছে এবং চোখের পলকেই আপনার হাতে এনে দেয়!
🚦 উদাহরণ ২: জ্যাম বনাম ফ্লাইওভার
পুরাতন হার্ডডিস্ক (HDD) হলো ঢাকা শহরের চিরচেনা ট্রাফিক জ্যাম, যেখানে প্রতিটা সিগন্যালে আপনাকে আটকে থাকতে হয়।
আর SSD হলো একদম ফাঁকা এক ফ্লাইওভার, যেখানে এক্সিলারেটরে চাপ দিলেই গাড়ি মুহূর্তে গন্তব্যে পৌঁছে যায়!
💻 SSD লাগালে আপনার কম্পিউটারে কী পরিবর্তন আসবে?
১. উইন্ডোজ চালু হবে চোখের পলকে: কম্পিউটার অন করার পর যেখানে আগে চা খাওয়ার সময় পাওয়া যেত, SSD লাগালে মাত্র ৫ থেকে ১০ সেকেন্ডে পিসি রেডি!
২. ক্লিক করলেই সফটওয়্যার ওপেন: ফটোশপ, ইলাস্ট্রেটর বা যেকোনো ভারী সফটওয়্যার কিংবা গেম—ক্লিক করতে যা দেরি, ওপেন হতে কোনো দেরি নেই।
৩. হ্যাং বা ল্যাগ করার দিন শেষ: মাউসের ওই গোল চাকা (loading বফিারিং) ঘোরা দেখতে দেখতে যারা ক্লান্ত, তাদের জন্য SSD এক আশীর্বাদ।
৪. দীর্ঘস্থায়িত্ব: হার্ডডিস্কের ভেতর ছোট ডিস্ক ঘোরে, তাই একটু আছাড় লাগলেই নষ্ট হওয়ার ভয় থাকে। কিন্তু SSD-তে কোনো মুভিং পার্টস নেই, তাই এটি অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী।
আমার পরামর্শ:
আপনার বাজেট যদি কমও হয়, তবুও অন্তত ১২০ বা ২৪০ জিবি’র একটি SSD কিনে তাতে উইন্ডোজ (Operating System) সেটআপ দিন। আপনার পুরোনো ল্যাপটপ বা পিসিও এমন পারফর্ম করবে, যেন মনে হবে মাত্র শোরুম থেকে নতুন কিনে আনলেন! 😉
টাকা জমিয়ে র্যাম বা প্রসেসর বদলানোর আগে, মাত্র ২-৩ হাজার টাকা খরচ করে একটা SSD লাগিয়ে দেখুন। গ্যারান্টি দিচ্ছি, পিসির স্পিড দেখে নিজেই চমকে যাবেন!
আপনার পিসিতে কি এখনো HDD ব্যবহার করছেন নাকি SSD-তে আপগ্রেড করে নিয়েছেন? কমেন্টে জানান!👇