s.S Business Club

s.S Business Club borN 2 servE

নববর্ষ উৎসব আর হিন্দু ধর্মের কোন যোগ নেই। নববর্ষ উৎসব আর সাল গণনা একসাথে মেলাবারও দরকার নেই। এই অঞ্চলে নববর্ষের উৎসবের ধ...
14/04/2026

নববর্ষ উৎসব আর হিন্দু ধর্মের কোন যোগ নেই। নববর্ষ উৎসব আর সাল গণনা একসাথে মেলাবারও দরকার নেই। এই অঞ্চলে নববর্ষের উৎসবের ধারণাটাই এসেছে পারস্যের নওরোজ (ইরানি নববর্ষ) থেকে। যেটা সেই জরাথুস্ত্রের আমল থেকে সেখানে প্রচলিত ছিল সৌর ভারনাল ইক্যুইনক্সের সময় যেটা বসন্তের শুরু।

বসন্ত মানেই প্রাণের শুরু, শীতের খরা ও দুর্ভিক্ষের পর সারা বছরের খাদ্য সংগ্রহের শুরু - সেটা কীট পতঙ্গ ও প্রাণীজগতই হোক বা মানুষের খাবারের উদ্ভিদ বা কৃষি। যেহেতু পদ্ধতিগত কৃষি সভ্যতা ইরানের জাগ্রোজ এলাকা থেকে এসেছে তাই কৃষি সংক্রান্ত উৎসবটা সেখান থেকেই এসেছে।

সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেছিলেন সেটা সাল গণনা ও কর আদায়ের সুবিধার জন্য। সেটা যে সর্বত্র উৎসবের সাথে মিলতে হবে তেমন কোন কথা নেই। সাল গণনা বা খাজনা কোনটাই উৎসবের বিষয় নয়।

প্রায় তিন হাজার বছর আগে থেকে পশ্চিম এশিয়া, ইরান, মধ্য এশিয়া, বলকান এলাকা, কৃষ্ণ সাগর এলাকা, দক্ষিন এশিয়া, বিশেষ করে আমাদের এই এলাকার নববর্ষ উৎসব কৃষির প্রথম ফসল ঘরে তোলার উৎসবের সাথে সম্পর্কিত।

এটা যে ইরান থেকে এসেছে সেটা আমাদের এখানকার মুসলমান পন্ডিতেরা সবসময় চেপে গেছে। এর কারণ তাহলে এটা নিয়ে তাহলে হিন্দুদের দোষ দেওয়া বা বাংলা সংস্কৃতিকে হেয় করা যাবে না।

আবার ইরানীরা হল শিয়া, এর ফলে সবাই যদি শিয়া হয়ে যায় সেই ভয়ও এই সত্য চেপে যাবার একটা কারণ। আামাদের পূর্বপুরুষেরা যারা ধর্ম সংশ্লিষ্ট বই পত্র লিখেছেন তারা ছিলেন সামাজিক সাংস্কৃতিক শিক্ষার দিক থেকে নিতান্ত অসৎ ও দুর্নীতিবাজ। ভুয়া ইসলাম প্রচারের খায়েশে তারা সত্যকে বিসর্জন দিয়েছেন প্রায় সবাই। উনাদের কারণেই আজ এদেশ শয়তানবাদীদের কারখানায় পরিণত হয়েছে। যার চুড়ান্ত পরিণতি হচ্ছে ইহুদি-মার্কিনিদের গোলাম হওয়া।

ছবি: পারস্যের সাফাভিদ আমলের (১৭ শতক) বাদশাহ শাহ আব্বাস-২ এর নববর্ষ উদযাপন খাদ্য, যা ছিল পানীয় ও নৃত্য সহযোগে।

21/03/2026
✅মাইক্রো-লার্নিং প্ল্যাটফর্ম– ইন্টারনেট ব্যবহার করে আয়।👉বর্তমান ডিজিটাল দুনিয়ায় মানুষের মনোযোগ (attention span) কমে যাচ্...
15/03/2026

✅মাইক্রো-লার্নিং প্ল্যাটফর্ম– ইন্টারনেট ব্যবহার করে আয়।

👉বর্তমান ডিজিটাল দুনিয়ায় মানুষের মনোযোগ (attention span) কমে যাচ্ছে। অনেকেই লম্বা কোর্স বা বই পড়ার পরিবর্তে ছোট ছোট ভিডিও, অডিও বা ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে শিখতে চান। এখান থেকেই এসেছে Micro-Learning Platform নামের নতুন ব্যবসার ধারণা।

🌐 Micro-Learning কি?
এটি হলো এমন একটি অনলাইন লার্নিং সিস্টেম যেখানে ২–৫ মিনিটের ছোট ছোট কনটেন্টে গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা শেখানো হয়। যেমন –
*তিন মিনিটে Excel-এর একটি টুল শেখা।
*পাচ মিনিটে একটি নতুন মার্কেটিং কৌশল জানা।
*দুই মিনিটে দৈনন্দিন ইংরেজি প্র্যাকটিস করা।

💡 কেন এই ব্যবসা ইউনিক?

*মানুষ এখন TikTok, Reels বা Shorts-এ অভ্যস্ত। তাই ছোট কনটেন্ট বেশি গ্রহণযোগ্য।
*যেকোনো জায়গা থেকে সহজে শেখা যায়।
*ব্যস্ত মানুষদের জন্য সময় সাশ্রয়ী।

📌 কিভাবে আয় করা যায়?

*Subscription Model – মাসিক বা বাৎসরিক ফি নিয়ে unlimited কনটেন্ট এক্সেস।
*Premium Courses – বিশেষ স্কিল যেমন AI Tools, Freelancing, Digital Marketing ইত্যাদির জন্য আলাদা কোর্স।
*Ads Revenue – প্ল্যাটফর্মে ব্র্যান্ড স্পনসরশিপ বা বিজ্ঞাপন।

🚀 আপনার করণীয়:

*একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বানানো।
*বিষয়ভিত্তিক (English, Technology, Business, Freelancing) ছোট ভিডিও তৈরি করা।
*Social Media-তে প্রোমোশন করা।

👉 ভবিষ্যতে এই ধরনের Micro-Learning Platform অনেক বড় মার্কেট দখল করবে, এবং এখনই শুরু করলে আপনি হতে পারেন এর পথপ্রদর্শক।




Address

SSBC Point, Somsadipur Garage, Katakhali Bazar, Rajshahi/
Rajshahi
6212

Alerts

Be the first to know and let us send you an email when s.S Business Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to s.S Business Club:

Shortcuts

Share