02/11/2025
সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
ছোট্ট সে এক গ্রামে
শহর থেকে অনেক দূরে ছোট্ট সে এক গ্রামে,
যেখানে খুব ভোরবেলাতে আলোর-কুচি নামে,
পাখ-পাখালি ডেকে ওঠে গাছের ডালে ডালে
মাঠগুলো সব ঢাকা পড়ে গাই-গরুদের পালে –
সেই গাঁয়েরই ছেলে আমি পড়েছি পাঠশালে
আম পেড়েছি, জাম পেড়েছি মাছ ধরেছি খালে
দল বেঁধে সব ঝাঁপ দিয়েছি ভরা-পুকুর জলে
ঝাঁ-ঝাঁ রোদে গল্প-গুজব ঝাঁকড়া বটের তলে।
এখন আমি অন্য মানুষ শহর মাঝে থাকি
সময় কোথা একটুখানি খাঁটি বাতাস মাখি ?
তবু আজও মনে আছে হা-ডু-ডু-ডু খেলা,
রাত্রি জেগে যাত্রা শোনার রঙিন ছেলেবেলা !
ছবিঃ শিল্পী ঘোষ
বিস্তারিত
লিখেছেন তরুণ কুমার সরখেল
ক্যাটfগরি: ছড়া-কবিতা
প্রকাশ করা হয়েছে 27 সেপ্টেম্বর 2023
পুরুলিয়ার বাসিন্দা তরুণ কুমার সরখেল জেলার প্রশাসনিক বিভাগে কাজ করেন। পাশাপাশি ছোটদের জন্য নিয়মিত লেখালিখি করেন, এবং ছোটদের জন্য একটি মুদ্রিত পত্রিকা সম্পাদনা করেন।
More articles from this author
বুড়ো-খোকার ছন্দযাপন
মেছো ভালুকের কান্ড
চানু পিসি আর মানু পিসি
অঙ্কের ভূত
পাঠশালার ছবি
পাগলের খোঁজে
মাধাইভূত ও ডাক্তারবাবু
বাগালের সগ্গ লাভ
ঘুম নেই হরিমোহনবাবুর
বটেশ্বর পণ্ডিতের মোহর
আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।
আমাদের ইমেইল আইডি
সবরকমের চিঠি
এই ইমেল ঠিকানায়
পাঠাও
[email protected]
ইচ্ছামতীর বিভাগ গুলি
চাঁদের বুড়ির চরকা-চিঠি
ছড়া-কবিতা
গল্প-স্বল্প
রূপকথা
বিদেশী রূপকথা
গপ্পো হলেও সত্যি !
আনমনে
পুরাণকথা
মহাকাব্যের গল্প
ধারাবাহিক
মঞ্জুষা
নাটক
ইচ্ছেমতন
ছবির খবর
জানা-অজানা
দেশে-বিদেশে
বিশেষ রচনা
পরশমণি
বসুন্ধরা
অতীতকথা
মনের মানুষ
বইপোকার দপ্তর
সৃজনী
টুকরো খবর
এক্কা-দোক্কা
ফটোগ্রাফি
মজার পাতা
এবারে নতুন কী কী?
চাঁদের বুড়ির চরকা-চিঠি: ১৪৩১/০২ - আমরা চাই ন্যায়বিচার
চা