09/09/2023
কনটেন্ট নিয়ে কিছু কথা:
যারা AI কনটেন্ট আপনার মূল্যবান সাইট এ ব্যবহার করছেন তারা এখন থেকেই সাবধান হোন। গুগল এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে।
কেন গুগল এই বিষয়ে নজর দিলো ?
১) ফ্রি Ai টুলস গুলা থেকে যেই কনটেন্ট নিয়ে আপনি আপনার সাইট এ দিচ্ছেন সেইগুলা গুগল বুঝে হিডেন ওয়াটারমার্ক ও সেন্টেন্স এর গঠন দেখেই। আর ভুল ইনফো তো আছেই। পেইড গুলা থেকে নিলেও আপনার সেন্টেন্স গঠন ও irrelevant ও ভুল ইনফো থেকে বুঝে ফেলে যে এইটা AI জেনারেটেড কনটেন্ট।
২) ধুপ ধাপ কনটেন্ট দিচ্ছেন, গুগলও আপনার কনটেন্ট পেয়ে খুশি মনে ক্রল করে তারপর যেইটা হয় গুগল যখন বুঝতে পারে কনটেন্ট ইউসার ইনটেন্ট হয় নাই তখন গুগল রাগ করেই ডি-ইনডেক্স করে দিচ্ছে।
কেন গুগল এখন স্ট্রিক্ট জানেন ?
গুগল এর ক্রল বাজেট আছে সেইটা huge লস হচ্ছে তাই এখন সে AI কনটেন্ট বা হিউম্যান রিটেন কনটেন্ট ও যদি একটু ১৯/২০ পাচ্ছে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছে।
এখন আপনারা হয়তো বলতে পারেন সব দিকে যেখানে AI কনটেন্ট এর জয়জয়কার সেখানে আপনি বিরোধিতা করছেন ? মোটেই বিরোধিতা করছি না, আমি আপনাদের যেইটা ফ্যাক্ট /রিয়ালিটি সেইটাই বলছি, আপনি AI ব্যবহার করেন যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা Youtube ভিডিও টাইটেল / ডেসক্রিপশন কিন্তু in the long run মেইন স্ট্রিমে (Website) AI content না ব্যবহার করাই ভালো।
আমি আমার রিসার্চ থেকে যা পেলাম ও বুঝলাম সেইটাই বললামAI