20/12/2023
যে কোনো ধরনের অ্যাপলিকেশন তৈরি করতে হলে প্রোগ্রামিং শিখতেই হয়। সেটা হতে পারে
ওয়েব,
অ্যান্ড্রয়েড,
আইওএস,
ডেস্কটপ
যেকোনো প্লাটফর্মে। বর্তমান প্রেক্ষাপটে ওয়েব অ্যাপ্লিকেশ এর চাহিদা অনেক বেশি। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওয়েব অ্যাপলিকেশন বানানোর বিভিন্ন ধরনের সিএমএস আছে, যেগুলো দ্বারা ড্রাগ এন্ড ড্রপ করে বিভিন্ন ধরনের প্লাগিন ব্যাবহার করে তৈরি করা যায়। বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি আছে যেগুলো ব্যাবহার করে সহজেই একটা অ্যাপলিকেশন রেডি করা যায়। আমি বা আপনি যত সহযে বিষয় গুলো শিখতে পারব ভাবছি ততটা সহজ নয়। আপনি যেটাই শিখতে চান না কেন, অতটা সহজে পারবেন না। বাংলাদেশে বর্তমানে অনেক ভাল ভাল কোর্স আছে ওয়েব ডিজাইন, ডেভলপমেন্ট শেখায় তারা। কিন্তু কোনো প্রতিষ্ঠান ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব বেশি সময় দেয় না বা করায় না। সব প্রতিষ্টানেই অল্প সময়েই কোর্সটা শেষ করতে চায় এছাড়াও অন্য কারণ আছে বা থাকে যার কারনে লার্নার রা স্কিলফুল হতে পারেনা। একটা বিষয় মনে রাখবেন এই সেক্টর টা এক ধরনে ইঞ্জিনিয়ারিং। এখানে ক্রিয়েটিভিটি আনতে হবে। আর এই ক্রিয়েটিভিটি আনতে হলে আপনাকে ফান্ডামেন্টাল ভাল করে আয়ত্ত করতে হবে। আপনার যদি বেসিক ভাল করে জানা থাকে তাহলে আপনার কাছে কোনো সিএমএস শেখা পানিভাত, কোনো ফ্রেমওয়ার্ক শেখা পানিভাত, কোনো লাইব্রেরি শেখা পানি ভাত। আর এই সেক্টরে বেসিকটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যদি উদাহরন দেই যে আপনি একজন লারাভেল ডেভলপার হবেন। তাহলে আপনাকে পিএইচপি শিখতে হবে। এখন পিএইচপি কতটুকু শিখলে লারাভেল শিখতে পারব। যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু হবেনা। তাহলে কিভাবে চিন্তা করতে হবে? লারাভেল যেহেতু পিএইচপি দিয়ে তৈরি তাহলে ঐ ল্যাঙ্গুয়েজটার কোন ডিজাইন প্যাটার্ন ফলো করে এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে সেটা আমাকে শিখতে হবে। যদি নেক্সট জেএস শিখতে চাই তাহলে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্ট শেখার ক্ষেত্রে আমাদের এভাবেই চিন্তা করতে হবে। যখনই এভাবেই চিন্তা করতে যাই তখনই বুঝতে পারা যায় আসলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ভালভাবে শিখতেই হবে। আর যারা এই কাজটি পরিশ্রম করে তারাই সফল হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র ১০% শিক্ষার্থী সফল হয় প্রতিটা কোর্স থেকে। আর এই ১০% শিক্ষার্থী বেসিকটাতে সময় দেয় বলে তারা সাকসেস হতে পারে। স্ট্যাকবোর্ড প্ল্যাটফর্ম থেকে চার চারটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটা বুটক্যাম্প চালু হবে খুব শীঘ্রই। এটার উদ্দেশ্য হলো লার্নারদের বেজটা মজবুত করা, কোনো একটার ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল না হওয়া ইত্যাদি। স্ট্যাকবোর্ড গ্রæপে জয়ে সাথে থাকুন নিয়মি আপডেট পাওয়ার জন্য।