20/04/2025
বাংলাদেশের অনেক ওয়েবসাইট ওউনার রা এখনো তাদের সাইট Hostinger, Namecheap, GoDaddy, Bluehost বা অন্য আন্তর্জাতিক হোস্টিং প্রোভাইডারে হোস্ট করে রেখেছেন। বেশিরভাগ ক্ষেত্রে কারণ তিনটি—কম দাম, গ্লোবাল ব্র্যান্ডের প্রতি আস্থা, অথবা স্থানীয় সার্ভিস নিয়ে অনাস্থা।
কিন্তু আসল প্রশ্ন হলো—আপনার ওয়েবসাইটের ট্রাফিক কোথা থেকে আসছে? যদি আপনার ট্রাফিকের সিংহভাগ বাংলাদেশ ও এশিয়া রিজিয়ন থেকে আসে, তাহলে ইউরোপ বা আমেরিকায় সার্ভার রেখে ওয়েবসাইট চালানো কতটা কার্যকর?
—
একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারফরম্যান্স ও রিলায়াবিলিটি। লোকাল ডেটা সেন্টারে হোস্টিং নেওয়ার কিছু সুস্পষ্ট সুবিধা আছে, যা আন্তর্জাতিক হোস্টিং থেকে পাওয়া যায় না।
১. লোডিং টাইম ও পারফরম্যান্স
আন্তর্জাতিক সার্ভারে হোস্ট করা ওয়েবসাইটের ক্ষেত্রে বাংলাদেশের ভিজিটরদের ডাটা বাংলাদেশ → সিঙ্গাপুর → ইউরোপ → বাংলাদেশ এই দীর্ঘ রুট ফলো করে। এর ফলে লোডিং টাইম বেড়ে যায়, যা SEO ও ইউজার এক্সপেরিয়েন্সের জন্য মারাত্মক ক্ষতিকর।
কিন্তু IXP যেমন BDIX কানেক্টেড লোকাল হোস্টিং হলে, এই ডাটা বাংলাদেশের মধ্যেই ট্রান্সফার হয়। লোডিং টাইম কয়েকগুণ কমে যায়।
২. BDIX ও লোকাল IXP-এর সুবিধা
BDIX (Bangladesh Internet Exchange) হলো এমন একটি নেটওয়ার্ক, যেখানে বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) ও হোস্টিং প্রোভাইডাররা কানেক্টেড থাকে। এর ফলে লোকাল নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে ওয়েবসাইট লোড হয়।
আন্তর্জাতিক হোস্টিং ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যায় না। ওয়েবসাইট লোড হতে বেশি সময় নেয়, কারণ ট্রাফিককে বিদেশ ঘুরে আসতে হয়।
৩. ডাটা সিকিউরিটি ও আইনি বিষয়
আন্তর্জাতিক কোম্পানির সার্ভারে হোস্ট করলে, আপনার ওয়েবসাইটের ডাটা বিদেশের ডেটা সেন্টারে সংরক্ষিত থাকে। এতে ডাটা প্রাইভেসি ও আইনি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
কিন্তু বাংলাদেশে হোস্টিং নিলে ডাটা দেশের মধ্যেই থাকে, যা নিরাপত্তার দিক থেকে ভালো। (ডিপেন্ড অন দ্যা সিনারিও)
৪. সাপোর্ট ও রিলায়াবিলিটি
আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাপোর্ট সিস্টেম সাধারণত ইমেইল বা চ্যাটভিত্তিক। মাঝে মাঝে সরাসরি যোগাযোগ করা কঠিন, রিপ্লাই পেতে অনেক সময় লাগে।
অন্যদিকে, লোকাল হোস্টিং প্রোভাইডারদের থেকে লাইভ সাপোর্ট পাওয়া সহজ। সমস্যার দ্রুত সমাধান পাওয়ার সুযোগ বেশি থাকে।
৫. কম দামে হোস্টিং-এর দিকে ঝোঁকার প্রবণতা
অনেকে শুধুমাত্র কম দামের কারণে আন্তর্জাতিক কোম্পানির শেয়ার্ড হোস্টিং বেছে নেন। কিন্তু বাস্তবে এই শেয়ার্ড সার্ভারগুলোতে বেশি ইউজার থাকার কারণে স্পিড স্লো হয়ে যায়, ওভারলোড হয়, ফ্রিকোয়েন্ট ডাউনটাইম দেখা দেয়।
হোস্টিং কেনার আগে শুধু দাম নয়, পারফরম্যান্স ও সার্ভিস কোয়ালিটি কেমন তা বুঝে নেওয়া জরুরি।
—
একটা সহজ তুলনা করলে বোঝা যায়—
● আন্তর্জাতিক হোস্টিং (Hostinger, Namecheap ইত্যাদি) → ইউরোপ/আমেরিকায় ডাটা যায়, ফলে লোডিং টাইম বেশি।
● BDIX কানেক্টেড লোকাল হোস্টিং → বাংলাদেশ বা এশিয়া রিজিওন থেকে ট্রাফিক আসলে, ডাটা দেশের মধ্যেই থাকে, ফলে লোডিং টাইম অনেক কম।
কেউ কেউ এখনো লোকাল সার্ভিসে আস্থা রাখতে চান না, কারণ একসময় অনেক বাজে মানের কোম্পানি ছিল। তবে বাস্তবতা হলো, এখন বাংলাদেশে অনেক বিশ্বমানের ডেটা সেন্টার ও হোস্টিং কোম্পানি আছে, যারা আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা দিচ্ছে।
—
অবশেষে, বাংলাদেশি ট্রাফিকপ্রধান ওয়েবসাইটের জন্য লোকাল হোস্টিংই কার্যকর সমাধান হতে পারে। যারা এখনো বিদেশি হোস্টিং ব্যবহার করছেন, তারা একবার ভাবতে পারেন—আপনার ইউজাররা বাংলাদেশ থেকে আসছে, কিন্তু আপনার সার্ভার ইউরোপে! এটা কি আদৌ যুক্তিসঙ্গত?
IKZ Tech