Tasnia's Story

Tasnia's Story "বাস্তবধর্মী বন্ধুত্ব, মিষ্টি ভালোবাসা এবং পরিবারের ছোট ছোট গল্পের কমিকস নিয়ে গঠিত একটি রাজ্য। স্বাগতম Tasnia's Story-তে! ❤️🎨"

I am Tasnia Noor Ema..I am a Professional graphic designer..I Started Freelancing Because it is my favourite Passion..I live in Sylhet,,Bangladesh..

 # #পর্ব ১৫: লাভ ল্যাঙ্গুয়েজের শিক্ষা (উপসংহার)​দুটি হাতের কোলাজ—একটি শুকনো গোলাপের ওপর রাখা দুই লাইনের চিঠি, অন্যটি পরম...
23/08/2026

# #পর্ব ১৫: লাভ ল্যাঙ্গুয়েজের শিক্ষা (উপসংহার)
​দুটি হাতের কোলাজ—একটি শুকনো গোলাপের ওপর রাখা দুই লাইনের চিঠি, অন্যটি পরম মমতায় ভরা এক বাটি ভাত।
​ক্যাপশন: "কারো ভালোবাসার ভাষা যদি হয় একগুচ্ছ ফুল, তাকে দামী উপহার দিও না। পাশের মানুষের তৃষ্ণাটা কিসের—সেটা জানা ও দিতে পারাই হলো ভালোবাসার আসল পূর্ণতা।"

 # #পর্ব ১৪: অবশেষে সেই পানি​ সজীব আর তৃষা পাশাপাশি বসে। সজীব অনাড়ি হাতে তৃষার মুখে ভাত তুলে দিচ্ছে, আর তৃষা কাঁপানো কণ্...
23/08/2026

# #পর্ব ১৪: অবশেষে সেই পানি
​ সজীব আর তৃষা পাশাপাশি বসে। সজীব অনাড়ি হাতে তৃষার মুখে ভাত তুলে দিচ্ছে, আর তৃষা কাঁপানো কণ্ঠে তার প্রিয় কবিতাটা পড়ে শোনাচ্ছে।
​সংলাপ/ক্যাপশন: "অবশেষে ৩২ বছর পর, তৃষ্ণার্ত হৃদয় দুটো তাদের কাঙ্ক্ষিত ‘পানি’র দেখা পেল।"

 # #পর্ব ১৩: ভালোবাসার অন্য ভাষা​তৃষা রান্নাঘরে। হঠাৎ দেখে সজীব ধীর পায়ে এসে পাশের চেয়ারে বসলো। হাতে তৃষার একটি কবিতার ব...
23/08/2026

# #পর্ব ১৩: ভালোবাসার অন্য ভাষা
​তৃষা রান্নাঘরে। হঠাৎ দেখে সজীব ধীর পায়ে এসে পাশের চেয়ারে বসলো। হাতে তৃষার একটি কবিতার বই।
​সংলাপ:
​সজীব: "তৃষা, একটু পাশে এসে বসো না? কবিতাটা একটু পড়ে শোনাও।"
​(তৃষার হাতের খুন্তি থেমে যায়, চোখে জল।)

পর্ব ১২: নীরবতার উপলব্ধি​বৃদ্ধ সজীব তৃষার পুরোনো ড্রয়ার গুছাতে গিয়ে হঠাৎ ধুলোবালি জমা কবিতার খাতাটা খুঁজে পায়।​সংলাপ/ক্য...
22/08/2026

পর্ব ১২: নীরবতার উপলব্ধি
​বৃদ্ধ সজীব তৃষার পুরোনো ড্রয়ার গুছাতে গিয়ে হঠাৎ ধুলোবালি জমা কবিতার খাতাটা খুঁজে পায়।

​সংলাপ/ক্যাপশন: "পাতার পর পাতা উল্টে সজীব দেখে, প্রতিটি কবিতার আড়ালে শুধু একটি মানুষের মনোযোগ পাওয়ার আকুতি ছিল।"

পর্ব ১১: অসমাপ্ত লোকমা​সজীব অসুস্থ। তৃষা প্লেটে ভাত মেখে সজীবের সামনে ধরেছে। সজীব চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু তৃষার দিকে তা...
22/08/2026

পর্ব ১১: অসমাপ্ত লোকমা
​সজীব অসুস্থ। তৃষা প্লেটে ভাত মেখে সজীবের সামনে ধরেছে। সজীব চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু তৃষার দিকে তাকিয়ে আছে।
​সংলাপ:
​সজীব (দুর্বল কণ্ঠে): "আমার পাশে একটু বসবা না?"
​তৃষা (অবাক হয়ে): "কাজ আছে তো, তুমি খেয়ে নাও।"

​ক্যাপশন: "যে লোকমা সজীব সারাজীবন চেয়েছিল, তা দেওয়া আর হয়ে ওঠেনি।"

 # #পর্ব ১০: ভুল বোঝাবুঝির দেয়াল​রাতের অন্ধকারে তৃষা একাকী ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল মুছছে। সজীব ঘরে ঘুমিয়ে, তার পাশে ...
22/08/2026

# #পর্ব ১০: ভুল বোঝাবুঝির দেয়াল
​রাতের অন্ধকারে তৃষা একাকী ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের জল মুছছে। সজীব ঘরে ঘুমিয়ে, তার পাশে তৃষার লেখা একটা ছেঁড়া চিঠি যা সে পড়ার প্রয়োজন বোধ করেনি।
​সংলাপ/ক্যাপশন: "তৃষা কখনো বোঝেনি—সজীবের কাছে ভালোবাসার অপর নাম এক টেবিলে বসে খাওয়া। আর সজীব বোঝেনি—তৃষার কাছে ভালোবাসার অপর নাম দুটো মিষ্টি কথা।"

 # #পর্ব ৯: তৃষ্ণার্ত চোখ​কাল্পনিক চিত্র। তৃষা মরুভূমিতে তৃষ্ণার্ত দাঁড়িয়ে। সজীব তাকে কোক, ড্রাগনফলের জুস, ডাবের পানি দি...
22/08/2026

# #পর্ব ৯: তৃষ্ণার্ত চোখ
​কাল্পনিক চিত্র। তৃষা মরুভূমিতে তৃষ্ণার্ত দাঁড়িয়ে। সজীব তাকে কোক, ড্রাগনফলের জুস, ডাবের পানি দিচ্ছে। কিন্তু তৃষা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।
​সংলাপ:
​তৃষা: "আমি তো একটু পানি চেয়েছিলাম... নরমাল, সাদা পানি।"
​সজীব: "এতো কিছু দিলাম, তাও তৃষ্ণা মেটেনি? মানুষ এতো অকৃতজ্ঞ হয়?"

পর্ব ৮: ৩২ বছরের দূরত্ব​সজীবের চুল পেকেছে, তৃষার মুখে বলিরেখা। দুজন একই বারান্দায় পাশাপাশি বসে আছে, কিন্তু মাঝে অসীম শূন...
20/08/2026

পর্ব ৮: ৩২ বছরের দূরত্ব
​সজীবের চুল পেকেছে, তৃষার মুখে বলিরেখা। দুজন একই বারান্দায় পাশাপাশি বসে আছে, কিন্তু মাঝে অসীম শূন্যতা।
​সংলাপ/ক্যাপশন: "৩২ বছর এক ছাদের নিচে থাকা হলো, কিন্তু এক সাথে থাকা হলো না।"

 # #​পর্ব ৭: উপহার ও ভুল হিসাবসজীব তৃষার জন্য দামী শাড়ি বা ঘরের জিনিসপত্র নিয়ে এসেছে। তৃষা ধন্যবাদ জানিয়ে হাসছে, কিন্তু ...
20/08/2026

# #​পর্ব ৭: উপহার ও ভুল হিসাব
সজীব তৃষার জন্য দামী শাড়ি বা ঘরের জিনিসপত্র নিয়ে এসেছে। তৃষা ধন্যবাদ জানিয়ে হাসছে, কিন্তু তার চোখে সেই আনন্দ নেই।
​সংলাপ:
​সজীব: "দেখা কত দামী জিনিস আনছি!"
​তৃষা (মনে মনে): "তুমি কি কখনো আমার লেখা দুই লাইনের চিঠিটা পড়ার সময় বের করবে?"

 # #পর্ব ৬: ঢাকনা দেওয়া ভাতের টেবিল​নিস্তব্ধ খাবার টেবিল। টেবিলে থালা ঢাকনা দেওয়া। তৃষা রান্নাঘরে ব্যস্ত, বাচ্চারা পড়ার ...
19/08/2026

# #পর্ব ৬: ঢাকনা দেওয়া ভাতের টেবিল

​নিস্তব্ধ খাবার টেবিল। টেবিলে থালা ঢাকনা দেওয়া। তৃষা রান্নাঘরে ব্যস্ত, বাচ্চারা পড়ার টেবিলে। সজীব একা একা টেবিলে বসে ভাত খাচ্ছে।
​সংলাপ/ক্যাপশন: "সবাই ঘরে ছিল, কিন্তু সজীবের কাছে মনে হলো সে আবার সেই শৈশবের একলা গামলাটার সামনে বসেছে।"

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnia's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnia's Story:

Shortcuts

Share