Sheikh Maruf

Sheikh Maruf This is a graphic designer's page.

07/07/2025

আল্লহু আকবার।

24/02/2025

Back with memories.

.আমি আম্বানি বা জাকারবার্গের দৈনিক শতকোটি টাকা আয়ের হিসাব দেখে আফসোস করবোনা।(শিরোনাম)আল্লাহ্ কোটি কোটি প্রাণ সৃষ্টি করলে...
23/01/2025

.
আমি আম্বানি বা জাকারবার্গের দৈনিক শতকোটি টাকা আয়ের হিসাব দেখে আফসোস করবোনা।(শিরোনাম)

আল্লাহ্ কোটি কোটি প্রাণ সৃষ্টি করলেন। তারপর সেখান থেকে কিছু সিলেক্ট করা হলো যাদেরকে ঈমানের দৌলত দেয়া হবে।
এটা তো অবশ্যই আল্লাহর ইচ্ছাতে হয়েছিল। তার মানে আল্লাহ্ আমাকে পছন্দ করেই এই লিস্টে নিয়েছেন।
এ তো গেলো সর্বযুগের তাওহীদবাদীদের লিস্ট।
তারপর হয়তো নাবীদের (আলাইহিমুস সালাম) উম্মত বন্টন শুরু হলো। কে কোন নাবীর উম্মত হবে।
সেখানে সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মাদ সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য স্পেশাল যে লিস্ট করা হলো সেখানেও আমাকে রাখা হলো।
এটাও আমার রব্বের পছন্দ।
আমার মালিক হয়তো ফেরেশতাদের বলেছেন, এইযে এই ছেলেটাকে আমার হাবীবের উম্মতের জন্য সিলেক্ট করো।(এই পয়েন্টটা রিপিট করে একটু চোখ বন্ধ করে ফিল করতে চেষ্টা করুন। চোখে পানি আসবে।)
আলহামদুলিল্লাহ্! এর জন্য কত কোটি শুকরিয়া হলে যথেষ্ট হবে!
আমি পৃথিবীর সেরা সেরা ধনীদের পৃথিবী অবাক করে দেয়া ধুমধাম দেখে অবাক হবোনা, মনক্ষুণ্ণ হবোনা; কারণ আমি তো স্বয়ং পৃথিবীর বাদশাহ কর্তৃক স্পেশালি সিলেক্টেড। আনা মিনাল মুসলিমীন।
আমি আম্বানি বা জাকারবার্গের দৈনিক শতকোটি টাকা আয়ের হিসাব দেখে আফসোস করবোনা।
আমি তো আল্লাহর পছন্দের। তাঁর হাবীব সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম-এর মুহাব্বাতের। আমার দামটা কম না।
আমি মেসি রোনাদলোর জনপ্রিয়তা, ক্ষমতাধর প্রেসিডেন্টদের গাড়িবহর, সেলেব্রিটিদের প্রাইভেট জেট দেখে হীনমন্যতায় ভুগবোনা। কারণ আমাকে যা দেয়া হয়েছে , তাদেরকে দেয়া হয়নাই।
আমার ফজরের মাত্র দুই রাকাত সুন্নাহ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু থেকে উত্তম।

18/01/2025

মাওঃ আব্দুল হাই (রাহিঃ)'র
জানাজার নামাযের দৃশ্য।

.আমরাও আমাদের নাতি-পুতিদের গল্প শুনাব। (২৪)চব্বিশের বিজয়ের গল্প।দেশ ও জনকল্যাণে প্রাণ বিলীন করা শহীদ-গণের গল্প।নিজের সর্...
05/08/2024

.
আমরাও আমাদের নাতি-পুতিদের গল্প শুনাব।
(২৪)চব্বিশের বিজয়ের গল্প।
দেশ ও জনকল্যাণে প্রাণ বিলীন করা শহীদ-গণের গল্প।
নিজের সর্বস্র নিয়ে, মৃত্যুর মিছিলে ঐক্য হওয়া একটা জাতির।
হার না মানা একদল বীরের।
পিছু না হটা একটা জেনারেশনের।
স্বৈর-বাহিনীর বুলেটের সামনে মাথা উঁচু করে, বুক পেতে দারিয়ে থাকা বীর-সাহসীদের।
অত্যাচারী,স্বৈরাচারী শাসকের মসনদ কাঁপিয়ে তোলা সহ-যোদ্ধাদের।
একদল রফিক-বরকত-জব্বার-সালামের সৈনিকের।
সব বাধাঁ উচ্ছ্যেদ করে বাংলাদেশকে আবারও স্বাধীন করা বীরশ্রেষ্ঠদের।
আর একদল পিতৃ-পরিচয়হীন,অন্ধ,নির্বোধ,বুদ্ধি-প্রতিবন্ধী, চাটুকার,পদলেহীন,মানবতাহীন,হিংস্র জানোয়ার, জাতীয় গাদ্দার,আর অমানুষদের।
বাঙালি বীরের জাতি, তা আবারও প্রমানিত হলো।
আমরা যুগে যুগে বীরত্বের-সাহসের আর পরাজিত না হওয়া একটা জাতি হিসেবে প্রমান দিয়ে আসছি।
আর এ ধারা অব্যাহত থাকবে।
আমরা (১৯৭১) একাত্তরেও হার মানি নি।
আমরা (২০২৪) চব্বিশেও হার মানি নি।
এ জাতি অতিতে কখনও অন্যায়ের সাথে আপোষ করে নি!
ভবিষ্যতে কখনও করবেও না।
আমাদের জাতীয় স্লোগান
❝রক্ত দিয়েছি যখন, রক্ত আরো দেব, তবুও এ দেশকে স্বাধীন করে ছাড়বো, ইনশা—আল্লাহ ❞

সকল শহীদ ভাইদের স্বরণে জানাচ্ছি শ্রদ্ধা-ভালোবাসা।
আল্লাহ তা'য়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাক্বাম দান করুন।..
আহত প্রত্যেকটা ভাই-বোনকে আল্লাহ তা'য়ালা যেন খুব তারাতাড়ি সুস্থ করে দিন।
এবং আন্দোলনকারী ও তাদেরকে সাহায্যকারী ও সমর্থনকারী প্রত্যেকের জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা রইলো।
আমরাই ভবিষ্যৎ , আমরাই বাংলাদেশ।
সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ!

—শেখ মারুফ

অবাক চোখে তাকিয়ে দেখি,লড়াই এবার মুখােমুখি।হাতে-পায়ে রক্ত‚ আর সাগর তীরে লাল উত্তাল ঢেউ। প্রতিজ্ঞা এ সময়ের, অন্যায় অবিচ...
31/07/2024

অবাক চোখে তাকিয়ে দেখি,
লড়াই এবার মুখােমুখি।
হাতে-পায়ে রক্ত‚ আর
সাগর তীরে লাল উত্তাল ঢেউ।
প্রতিজ্ঞা এ সময়ের,
অন্যায় অবিচারকে,
প্রশ্রয় দেবােনা আর কেউ।

ধীরে ধীরে পুড়ে পুড়ে হয় ছারখার!
দিবা নিশি সর্বত্র সর্বহারা হাহাকার
তিলে তিলে নিঃশ্বেষ –
একদিন আর রয়না কিছু অবশেষ।

চারিদিকে দৃষ্টি শনে,
হচ্ছে শুধু অন্যায়।
এসে গেছে প্রতিবাদের,
উপযুক্ত সময়।

সপ্তাহ, মাস পেড়িয়ে যাচ্ছে,
হচ্ছেনা আর সহ্য।
অন্যায় দেখে দেখে,
ভেঙে গেছে ধৈর্য্য।

থাকবাে না আর চুপ করে,
ছাড়বাে এবার ঘর।
অন্যায়ের প্রতিবাদের,
তুলবো এবার ঝড়।

এ কোন সভ্যতার স্তর,
অন্যায় সীমাহীন করে ভর,
নিজেকে নিয়েই ব্যস্ত সকলে,
কিসের এতো ডর!

ওহে ঘুমন্ত সমাজ,
জেগে উঠো আজ,
সভ্যতা বেঁচে থাক,
আদিম ভালবাসা মানবতায়।

প্রতিবাদের ভাষা আমি,
জানি শুধু একটাই,
সব অন্যায়ের বিরুদ্ধে আমি
শ্লোগান দিতে চাই ।

সুদ খাও, ঘুষ খাও, কর চাঁদাবাজী,
ইচ্ছে হলে মদ খাও, কর চোরাকারবারী।
মানা তোমায় করবে না কেউ, রুখবে না কেউ ভাই?
সব অন্যায়ের বিরুদ্ধে আমি শ্লোগান দিতে চাই।

—কবিতা—
❝অন্যায়ের প্রতিবাদ❞
—লেখক—
শেখ মারুফ

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে,সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লোকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে,কষ্ট পাচ্ছে,...
25/11/2023

ইদানিং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে,
সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লোকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে,

কষ্ট পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না;
ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে,

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে।"🖤

কিন্তু সবাই কেনো জানি 'মানুষ' হতে ভুলে যাচ্ছে!

একদম খেলার মতো। দু'দলই প্রাণপণে লড়ে যায়। সময় শেষে একদল হারে অন্যদল বিজয়ের উল্লাসে মেতে ওঠে।

পৃথিবীতে শ্রেষ্ঠত্ব পেতে দুদলই দিনের পর দিন অনুশীলন করে গেলো। কোটি কোটি টাকা ব্যয় করলো। অথচ দুনিয়া তাদের একদলকে রেখে আরেকদলকে বীজয় ঘোষণা দিলো।

রবের পথে প্রতিযোগীদের ক্ষেত্রে ভিন্ন সব আয়োজন। দুনিয়ার রঙ্গমঞ্চ একদলকে হাসায় আরেক দলকে কাঁদায়।

আল্লাহর পথে যে প্রতিযোগিতায় নামে, তাদের কোন হার নেই। উভয়কেই তিনি সন্তুষ্ট করেন।

পৃথিবীর সমস্ত মঞ্চ,
এই প্রতিযোগীদের ফিরিয়ে দিলেও,
আল্লাহ কখনো তাদেরকে ফিরিয়ে দেন না।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,  😭😢😭  আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আর নেই,এটা শুনতেই যেন কেমন লাগেহৃদয়ের র...
14/08/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,, 😭😢😭

আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আর নেই,
এটা শুনতেই যেন কেমন লাগে
হৃদয়ের রক্তক্ষরন হচ্ছে,মুসলিম জাতি হারালো আরো এক উজ্জ্বল নক্ষত্রকে,

আপনার শূন্যতা পুরনীয় নয় হে রাহাবর।

আল্লাহ আপনার বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আমিন।

আমায় যদি জানতে আস খুঁজতে আস বন্ধুরেচিরকালেই আমায় পাবে সহজ সরল সুন্দরে।দু চোখ মেলে খুঁজলে আমায় পাবে পথে প্রান্তরেহৃদয়...
30/07/2023

আমায় যদি জানতে আস খুঁজতে আস বন্ধুরে
চিরকালেই আমায় পাবে সহজ সরল সুন্দরে।

দু চোখ মেলে খুঁজলে আমায় পাবে পথে প্রান্তরে
হৃদয় দিয়ে খুঁজলে পাবে বন্ধু তোমার অন্তরে।

তোমার চোখে অশ্রু এলে আমায় পাবে রুমালে
মাথার নিচে আমায় পাবে বন্ধু তুমি ঘুমালে।

আমায় পাবে তিস্তা গড়াই মধুমতির কিনারে
আমায় পাবে বীর সেনাদের স্মৃতির শহীদ মিনারে।

🥰আমায় পাবে নির্যাতিত গৃহবধূর কান্নাতে
পাবে আমায় বউয়ের সাথে ঘর গোছানো রান্নাতে।😜

আমায় পাবে জলপ্রপাত সাগর নদী বৃষ্টিতে
আমায় পাবে গল্পকথায় ভিন্ন কিছুর সৃষ্টিতে।

আমায় পাবে পথের শিশুর ভাঙ্গাচুরা বস্তিতে
পাবে তাদের দুঃখ ব্যথা আনন্দ সুখ স্বস্তিতে।

তারায় তারায় আমায় পাবে স্তব্ধ নিঝুম নিশিতে
আমায় পাবে আঁধার বাসির কেরোসিনের শিশিতে

প্রেমিক রূপে আমার পাবে তাজমহলের গৌরবে
আমায় পাবে পাখির গানে মিষ্টি ফুলের সৌরভে।

আমার পাবে মেথর মুচির আত্মা দেহের ময়লাতে
আমায় পাবে আমার কামার ভাইয়ের হাতের কয়লাতে।

আমায় পাবে শিশুর হাসি তাদের কোমল মনটাতে
পাবে তাদের খেলনা খুশি গলায় বাঁধা ঘন্টাতে।

আমায় পাবে বিদ্বাশ্রমের চাদ মেজে আর দেয়ালে
পাবে ইহার বন্দিবাসির যত্ন সেবা খেয়ালে।

সন্ধি স্বরূপ আমায় পাবে দুই মানুষের বিবাদে
মুজাহিদের তরবারি তীর ঘোড়ায় পাবে জিহাদে।

আমায় পাবে রোগীর ব্যথা তাদের কাঁদন অশ্রুতে
খুশির মাঝে আমায় পাবে তাদের সেবা-শশ্রূতে

আমায় পাবে পাগলিনীর উদাস পথের চলাতে
নীল গালিচায় পাবে তাহার নগ্ন পায়ের তলাতে।

বংশী হাতে আমায় পাবে গান কবিতার ছন্দতে
শান্তি কেতন হাতে পাবে ধর্ম নিয়ে দ্বন্দ্বতে।

সেনার রূপে আমায় পাবে সৎ শাসকের শাসনে
ঘুনের মত আমায় পাবে দুষ্ট রাজার আসনে।

আমায় পাবে তিতুমীরের কামান দাগার গোলাতে
আমায় পাবে বেদের দলের কান্নাহাসির ঝোলাতে।

ঘাসের ফুলের মত আমায় পাবে ফুলের মেলাতে
আমায় পাবে বিশ্ববাসীর করুন অবহেলাতে।

আমায় পাবে চাঁদের আলো ভোরের শিশির বিন্দুতে
পাবে এতিম অসহায়ের ব্যথার বিষাদ সিন্ধতে।

জলের মত আমায় পাবে শিউলি গাছের গোড়াতে
আমায় পাবে চিকিৎসকের রক্তমাখা চুরাতে।

বুলেট বোমায় আমায় পাবে আমার এ দেশ রক্ষাতে
আমায় পাবে শত্রুসেনার মরণব্যাধী যক্ষাতে।

আমায় পাবে দীন ভিখারির শূন্য ভাতের থালাতে
আমায় পাবে ধর্ষিতাদের বুকের বেদন জ্বালাতে।

দুই স্থাপনার মধ্যখানে আমায় পাবে বন্দীরে
পাহারা দেই ঝগড়া না হয় মসজিদে আর মন্দিরে।

ফুলের সাথে সুতায় গাঁথা আমায় পাবে বাসরে
আমায় পাবে গাজী কালুর গ্রাম্য পুঁথির আসরে।

জগৎজুড়ে সৎ সৌখিন সুন্দর আছে যেখানে
ভিন্ন স্থানে ভিন্ন ধারায় আমায় পাবে সেখানে।

শিরোনাম:- আমার ঠিকানা।

Address

Sheikh Mofiz Nagar, Bangla Bazar, Duara Bazar, Sunamganj
Sylhet

Telephone

+8801317426161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Maruf:

Share