Transformer Guard

Transformer Guard কৃষকদের জন্য তৈরি ট্রান্সফরমার চুরি প্রতিরোধক ডিভাইস। 5+ বছরের অভিজ্ঞতা এবং সফল ইনস্টলেশন। নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সাথে থাকুন!

ট্রান্সফরমার গার্ড: কৃষকদের নিরাপত্তার বিশ্বস্ত সঙ্গী

আমাদের ট্রান্সফরমার গার্ড ডিভাইসটি বিশেষভাবে তৈরি চুরি প্রতিরোধের জন্য, যা কৃষকদের সেচ ব্যবস্থায় ব্যবহৃত ট্রান্সফরমারগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

কেন আমাদের ডিভাইসটি বেছে নেবেন?

চুরি রোধে প্রমাণিত কার্যকারিতা: উন্নত প্রযুক্তির সাহায্যে ডিভাইসটি প্রতিটি চুরির প্রচেষ্টাকে শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়।

বিশ্বস্ততা ও সহজ ব্যবহার:

এটি শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য।

কৃষকদের সুরক্ষিত ফসল: সেচ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে কৃষকদের কষ্টার্জিত ফসল রক্ষা করে।

আপনার ট্রান্সফরমারকে সুরক্ষিত রাখতে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 কল: 01301-142757
💬 WhatsApp: 013011-42757

এই পেইজে আপনারা ডিভাইসের কার্যকারিতা, সফল বাস্তবায়নের ঘটনা এবং গ্রাহকদের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন। নতুন আপডেট পেতে আমাদের ফলো করতে ভুলবেন না!

#ট্রান্সফরমার_সুরক্ষা

📦 আলহামদুলিল্লাহ! আবারও দেশের বিভিন্ন জেলায় Transformer Guard Protective Device পাঠানো হলো।একসাথে একাধিক ডিভাইস আজ কুরি...
21/07/2026

📦 আলহামদুলিল্লাহ! আবারও দেশের বিভিন্ন জেলায় Transformer Guard Protective Device পাঠানো হলো।

একসাথে একাধিক ডিভাইস আজ কুরিয়ারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। প্রতিটি ডেলিভারি আমাদের কাছে শুধু একটি অর্ডার নয়—এটি একজন কৃষক ও একটি সেচ প্রকল্পের নিরাপত্তার দায়িত্ব।

কৃষকদের আস্থা ও ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

📊 আমাদের অর্জনের কিছু বাস্তব তথ্য:
✅ ৭৭০+ Transformer Guard Device সফলভাবে ইনস্টল করা হয়েছে।
✅ ২৭টি ভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির চেষ্টা হয়েছে, কিন্তু Transformer Guard Protective Device-এর কারণে চোরেরা ট্রান্সফরমার চুরি করতে পারেনি।

কেন Transformer Guard-এর ওপর মানুষ আস্থা রাখছেন?

🔹 ট্রান্সফরমার চুরি প্রতিরোধে কার্যকর ও পরীক্ষিত ডিজাইন
🔹 মাঠ পর্যায়ে সফল ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা
🔹 সহজ, মজবুত ও নির্ভরযোগ্য ইনস্টলেশন ব্যবস্থা
🔹 ১ বছরের Replacement Guarantee
🔹 ৩ বছরের Service Warranty
🔹 দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ডেলিভারি ও ইনস্টলেশন সাপোর্ট
🔹 বিক্রয়ের পরও দ্রুত ও আন্তরিক সেবা

আমাদের লক্ষ্য শুধু একটি ডিভাইস বিক্রি করা নয়—বাংলাদেশের কৃষকদের মূল্যবান ট্রান্সফরমার সুরক্ষিত রাখা এবং সেচ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখতে নির্ভরযোগ্য সমাধান পৌঁছে দেওয়া।

আপনার এলাকায়ও যদি ট্রান্সফরমার চুরির ঝুঁকি থাকে, তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন।

Transformer Guard
নিরাপদ ট্রান্সফরমার, নিশ্চিন্ত কৃষক। 🌾

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট জোনের রঘুনাথপুর, কৃষ্ণপুর ও আগরপুর মৌজায় স্থাপিত গভীর নলকূপের ট্রান্সফরমারে সফলভাবে Transformer...
21/07/2026

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট জোনের রঘুনাথপুর, কৃষ্ণপুর ও আগরপুর মৌজায় স্থাপিত গভীর নলকূপের ট্রান্সফরমারে সফলভাবে Transformer Guard Protective Device স্থাপন করা হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—ট্রান্সফরমার চুরি প্রতিরোধ করা, সেচ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং কৃষকদের মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন—
✅ ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM)
✅ এজিএম, পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)
✅ সহকারী প্রকৌশলী, বিএমডিএ (BMDA)
✅ বিভিন্ন গভীর নলকূপের কৃষক ও অপারেটরবৃন্দ

সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী এবং কৃষকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। কৃষকের সম্পদ সুরক্ষায় এমন সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও ট্রান্সফরমার চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Transformer Guard — নিরাপদ ট্রান্সফরমার, নিশ্চিন্ত কৃষক। 🌾

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আরও কিছু Transformer Guard ডিভাইস সফলভাবে ডেলিভারি করা হয়েছে।খুব শিগগিরই এই ডিভাইসগুলো...
09/07/2026

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আরও কিছু Transformer Guard ডিভাইস সফলভাবে ডেলিভারি করা হয়েছে।

খুব শিগগিরই এই ডিভাইসগুলো কৃষক ভাইদের সেচের ট্রান্সফরমার সুরক্ষায় কাজ শুরু করবে। প্রতিটি ডেলিভারিই আমাদের জন্য নতুন একটি দায়িত্ব এবং আরও একটি নিরাপদ কৃষির পথে ছোট্ট পদক্ষেপ।

সকল গ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

Transformer Guard
৫ বছর ধরে মাঠে পরীক্ষিত, কৃষকদের আস্থার নিরাপত্তা ব্যবস্থা। 🌾

ডিভাইসটির পেছনে যদি একজন মানুষের সবচেয়ে বেশি অবদান থাকে, তাহলে তিনি আমার বাবা। এই যাত্রার শুরুটা তাঁর হাত ধরেই। একটি ছো...
01/07/2026

ডিভাইসটির পেছনে যদি একজন মানুষের সবচেয়ে বেশি অবদান থাকে, তাহলে তিনি আমার বাবা। এই যাত্রার শুরুটা তাঁর হাত ধরেই। একটি ছোট্ট ধারণা থেকে আজকের এই অবস্থানে আসার প্রতিটি ধাপে তাঁর উৎসাহ, পরামর্শ আর বিশ্বাস আমার সবচেয়ে বড় শক্তি ছিল।

কাজ শুরু করা কঠিন, কিন্তু সেই কাজ বছরের পর বছর ধরে ধরে রাখা আরও কঠিন। এই জায়গাটাতেই আমার বাবা অসাধারণ। যত বাধাই আসুক, তিনি সব সময় একটাই কথা বলেছেন—একবার না পারিলে দেখো শতবার।

ছোটবেলা থেকেই আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আমি যখন কোনো জিনিস খুলে দেখতাম, কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করতাম, তখনই তিনি আমাকে মজা করে “ইঞ্জিনিয়ার” বলে ডাকতেন। হয়তো সেখান থেকেই সমস্যা সমাধানের প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে।

বাবার একটা কথা আজও আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে সাহস দেয়—

“তোতা বন্দুক হয়ে লাভ নেই, যেটা শুধু শব্দ করে। ছোট একটা পিস্তল হও, যেটা প্রয়োজনের সময় কাজ করে।”

এই কথার গভীরতা আমি যত বড় হচ্ছি, তত বেশি বুঝতে পারছি।

আজ আমি যা-ই করার চেষ্টা করছি, তার পেছনে বাবার শিক্ষা, ত্যাগ আর বিশ্বাস জড়িয়ে আছে। তাঁকে নিয়ে লিখতে বসলে এই লেখা কখনোই শেষ হবে না।

দোয়া করি, আল্লাহ আমার বাবাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করুন। আর আমি যেন তাঁর আদর্শ ধারণ করে একজন ভালো মানুষ হতে পারি। আমিন। 🤲❤️

আক্ষেপটা নিজের এলাকার জন্যই…আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৭৫৫+ Transformer Guard সফলভাবে স্থাপন করেছি।...
28/06/2026

আক্ষেপটা নিজের এলাকার জন্যই…

আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৭৫৫+ Transformer Guard সফলভাবে স্থাপন করেছি। অনেক কৃষক ভাইয়ের ট্রান্সফরমার চুরি প্রতিরোধে আমাদের ডিভাইস কার্যকর ভূমিকা রাখতে পেরেছে।

কিন্তু আজ যখন নিজের এলাকার ট্রান্সফরমার চুরির খবর দেখলাম, তখন সত্যিই খারাপ লাগল। দূর-দূরান্তের কৃষকদের ট্রান্সফরমার সুরক্ষায় কাজ করতে পারলেও, নিজের এলাকায় এখনও অনেক ট্রান্সফরমারে আমাদের ডিভাইস স্থাপন করা হয়নি।

এটা আমাদের জন্যও একটি আক্ষেপ।

আমরা চাই, এমন ঘটনা যেন আর কোনো কৃষক ভাইকে দেখতে না হয়। নিজের এলাকা থেকেই সচেতনতা শুরু হোক, নিরাপদ থাকুক প্রতিটি সেচের ট্রান্সফরমার।

Transformer Guard
৫ বছর ধরে মাঠে পরীক্ষিত, কৃষকদের আস্থার নিরাপত্তা ব্যবস্থা।

কিছু মানুষের সঙ্গে পরিচয় শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অনুপ্রেরণারও উৎস হয়ে ওঠে।পঞ্চগড় রিজিয়নের নির...
26/06/2026

কিছু মানুষের সঙ্গে পরিচয় শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অনুপ্রেরণারও উৎস হয়ে ওঠে।

পঞ্চগড় রিজিয়নের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তোলা এই মুহূর্তটি আমার কাছে তেমনই একটি স্মৃতি। Transformer Guard সম্পর্কে তাঁর ইতিবাচক মূল্যায়ন, আন্তরিকতা এবং কৃষকদের নিরাপত্তা নিয়ে তাঁর গঠনমূলক চিন্তাভাবনা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।

এমন একজন দক্ষ, বিচক্ষণ ও সহযোগিতাপরায়ণ মানুষের কাছ থেকে উৎসাহ পাওয়া আমাদের মতো উদ্যোক্তাদের জন্য অনেক বড় প্রেরণা।

তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শুভকামনা সবসময়।

পঞ্চগড় জেলার বড়বাড়ি এলাকায় সফলভাবে আরও একটি Transformer Guard ডিভাইস ইনস্টল করা হয়েছে।ইনস্টলেশন কার্যক্রমে উপস্থিত ...
24/06/2026

পঞ্চগড় জেলার বড়বাড়ি এলাকায় সফলভাবে আরও একটি Transformer Guard ডিভাইস ইনস্টল করা হয়েছে।

ইনস্টলেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ স্থানীয় কৃষক ভাইয়েরা। আমিও সরাসরি উপস্থিত থেকে ডিভাইসটির ইনস্টলেশন ও কার্যক্রম প্রদর্শন করি।

কৃষকদের ট্রান্সফরমার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রান্সফরমার চুরি প্রতিরোধে Transformer Guard বিগত ৫ বছর ধরে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। মাঠে বাস্তব ব্যবহারের মাধ্যমে কৃষকদের আস্থা অর্জন করাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

স্থানীয় কৃষক ভাইদের আগ্রহ, সহযোগিতা এবং ইতিবাচক সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

📍 বড়বাড়ি, পঞ্চগড়

২০২২ ➝ ২০২৬বাম পাশের ডিভাইসটি আমাদের শুরুর দিকের Transformer Guard।তখন লক্ষ্য ছিল একটাই—ট্রান্সফরমার চুরি বন্ধ করার জন্য...
22/06/2026

২০২২ ➝ ২০২৬

বাম পাশের ডিভাইসটি আমাদের শুরুর দিকের Transformer Guard।

তখন লক্ষ্য ছিল একটাই—ট্রান্সফরমার চুরি বন্ধ করার জন্য একটি কার্যকর সমাধান তৈরি করা। ডিজাইন বড় ছিল, সীমাবদ্ধতা ছিল অনেক, কিন্তু স্বপ্নটা ছিল বড়।

ডান পাশের ডিভাইসটি ২০২৬ সালের Transformer Guard V4।

চার বছরের নিরলস পরিশ্রম, শত শত মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা, ব্যর্থতা এবং উন্নয়নের ফলাফল আজকের এই ছোট্ট ডিভাইস।

আজ এটি আগের তুলনায় অনেক বেশি কম্প্যাক্ট, ওয়াটারপ্রুফ, ২০+ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সক্ষম এবং মাত্র ১০-১৫ সেকেন্ডের মধ্যে অপারেটরকে সতর্ক করতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই যাত্রায় আমরা ৭৫০+ ডিভাইস ইনস্টলেশনের মাইলফলক স্পর্শ করেছি।

ছবিতে হয়তো দুটি ডিভাইস দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে এটি চার বছরের শেখা, সংগ্রাম, অভিজ্ঞতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প।

আলহামদুলিল্লাহ। যাত্রা এখনও শুরু মাত্র। ❤️

20/06/2026
🎉 ৭৫০তম ডিভাইস ইনস্টলেশনের মাইলফলক স্পর্শ করলাম!আজ Transformer Guard-এর জন্য একটি বিশেষ দিন।আলহামদুলিল্লাহ, পাবনা রিজিয়...
20/06/2026

🎉 ৭৫০তম ডিভাইস ইনস্টলেশনের মাইলফলক স্পর্শ করলাম!

আজ Transformer Guard-এর জন্য একটি বিশেষ দিন।

আলহামদুলিল্লাহ, পাবনা রিজিয়নের বরেন্দ্র অফিসে ৫টি নতুন ডিভাইস পাঠানোর মাধ্যমে আমরা ৭৫০তম Transformer Guard ডিভাইস ইনস্টলেশনের মাইলফলক স্পর্শ করেছি।

এই যাত্রার আরেকটি আনন্দের বিষয় হলো, আজ আমি আমাদের Transformer Guard Version 4 (V4) উন্মোচন করছি।

আগের সংস্করণগুলোর অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের বাস্তব চাহিদা এবং ব্যবহারকারীদের মূল্যবান মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে নতুন V4 ডিভাইসটি।

🔹 Transformer Guard V4-এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

✅ ২০ ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ
✅ অত্যন্ত ছোট ও কম্প্যাক্ট ডিজাইন, ফলে ট্রান্সফরমারে সহজে ইনস্টল করা যায়
✅ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডিজাইন
✅ চুরির চেষ্টা শনাক্ত হলে মাত্র ১০-১৫ সেকেন্ডের মধ্যে অপারেটরকে কল করতে সক্ষম
✅ উন্নতমানের ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে
✅ মাঠ পর্যায়ের কঠিন পরিবেশেও নিরবচ্ছিন্নভাবে কাজ করার উপযোগী
✅ ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
✅ ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি

আমাদের লক্ষ্য ছিল একটি এমন ডিভাইস তৈরি করা, যা শুধু ট্রান্সফরমার চুরি শনাক্ত করবে না, বরং বাস্তব মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে কাজ করবে। Transformer Guard V4 সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

শুরু থেকে আজ পর্যন্ত আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল গ্রাহক, বিদ্যুৎ বিভাগ, বরেন্দ্র কর্তৃপক্ষ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

৭৫০টি ডিভাইস কেবল একটি সংখ্যা নয়; এর পেছনে রয়েছে শত শত ট্রান্সফরমারের নিরাপত্তা, অসংখ্য কৃষকের সেচ কার্যক্রমের সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার একটি চলমান প্রচেষ্টা।

ইনশাআল্লাহ, আরও উন্নত প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে আমরা এই যাত্রাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।

Address

Saguni, Pirganj
Thakurgaon
5110

Alerts

Be the first to know and let us send you an email when Transformer Guard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category