Brit Pulse

Brit Pulse Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brit Pulse, Information Technology Company, London.

16/07/2025

Innovator Founder Visa , এটা শুধু একটা ভিসা না, এটা হতে পারে আপনার নতুন পথ।বড় ইনভেস্টমেন্ট লাগে না, বড় কোম্পানি লাগবে না, শুধু দরকার একটা smart idea আর সেটাকে বাস্তব করার সাহস।এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে এই Visa কাজ করে, কে নিতে পারে, কেন এটা এত underrated আর কেন আপনি এই সুযোগটা নিতে পারেন।

11/07/2025

একবার ভাবেন, আপনি UK-তে আছেন, PSW বা Student Visa-তে, আপনার আশেপাশের সবাই হয় care visa নিয়ে চিন্তিত, warehouse job করতেছে, কেউ আবার sponsorship না পেয়ে একপ্রকার হতাশ। এক ধরনের বোবা আতঙ্ক চারপাশে। অথচ আপনি চাইলেই এই জায়গা থেকে বের হয়ে একেবারে আলাদা একটা রাস্তা নিতে পারেন, যেখানে তিন বছরের মধ্যে ILR পর্যন্ত পাওয়া যায়, নিজের কোম্পানি তৈরি করা যায়, নিজের terms-এ বাঁচা যায়, এবং সিস্টেমের মধ্যে থেকে system-এর একটা অংশ হওয়া যায়।

এই রাস্তাটা হলো Innovator Founder Visa। একটা এমন visa যা নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে খুব বেশি কথা হয় না। কারণ সবাই ভাবে business visa মানেই অনেক টাকা লাগবে, বড় বড় connection লাগবে, নিজের কোম্পানি চালাতে হবে যেটা অনেকে risky মনে করে। অথচ UK সরকার এখন এই visa route-কে ঠিক সেই মানুষদের জন্য খুলে রেখেছে, যারা একটু ভিন্নভাবে ভাবে, যাদের মাথায় আছে একটা ইউনিক আইডিয়া, যেটা UK-তে এখনো নেই, বা থাকলেও কেউ সঠিকভাবে implement করছে না।

Innovator Founder Visa এখন আগের মতো না। আগে যেখানে ৫০ হাজার পাউন্ড ইনভেস্টমেন্ট লাগতো, এখন আর সেই বাধ্যবাধকতা নেই। এখন যেটা লাগে সেটা হলো – একটা clear, scalable, impactful business idea আর সেই আইডিয়াটাকে endorse করানোর মতো একটা solid presentation। endorsement দিতে UK-এ কিছু অনুমোদিত body আছে, যারা evaluate করে দেখে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা বাস্তবসম্মত কিনা, UK-এর economy-তে impact ফেলবে কিনা, এবং এটা শুধু আপনার personal benefit-এর জন্য না বরং একটা greater contribution আনতে পারে কিনা।

এই endorsement পেলেই আপনি visa application করতে পারবেন। endorsement পাওয়ার আগে কিন্তু আপনাকে একটা proper business plan তৈরি করতে হবে, যেখানে দেখা যাবে আপনার business কিভাবে কাজ করবে, কাদের জন্য আপনি solution আনছেন, আপনার growth strategy কী, আপনি কিভাবে এই কাজ শুরু করবেন এবং কোন resource দিয়ে করবেন। এখানে আপনি funding দেখাতে পারেন, আবার এমনভাবেও উপস্থাপন করতে পারেন যাতে দেখা যায়, আপনি খুব lean ভাবে startup শুরু করতে পারবেন, এবং পরবর্তীতে revenue/investment আসবে।

আপনার যদি business background না-ও থাকে, তবুও সমস্যা নেই। আপনার যদি একটা unique approach থাকে যেটা solve করে real-life একটা problem, তাহলেই আপনি এই visa route-এ আসতে পারেন। Indian students এই জায়গায় অনেক স্মার্টলি খেলতেছে। কেউ online recruitment platform বানাচ্ছে যেটা AI দিয়ে tailored CV বানায়, কেউ health sector-এ এমন একটা app বানাচ্ছে যেটা GP appointment tracking করে, আবার কেউ logistics sector-এ এমন AI-based dashboard বানাচ্ছে যেটা small business owners দের delivery route optimize করে দেয়। এইসব example শুনে মনে হতে পারে আপনার মাথায় এমন আইডিয়া নাই। কিন্তু আইডিয়া তো এক দিনে আসে না। প্রথমে আসে সমস্যা চেনা থেকে। আপনি যদি দেখতে পারেন UK-তে কাদের কী সমস্যা আছে, তাহলে সেখান থেকে solution ভাবলেই একটা viable business model দাঁড় করানো যায়।

এবার আসি visa process-এর দিকে। মোটামুটি ৫টা ধাপে কাজটা হয়। প্রথম ধাপ হচ্ছে আইডিয়াটা solid করা। দ্বিতীয় ধাপ হচ্ছে business plan তৈরি করা এবং endorsement body select করে তাদের সাথে contact করা। endorsement body approve করলেই আপনি পাইবেন endorsement letter, যেটা visa application করার জন্য মূল জিনিস। এরপর UK Home Office-এ visa application করবেন, সাথে দিতে হবে endorsement letter এবং প্রয়োজনীয় কিছু documents। যদি সব ঠিক থাকে, তাহলে আপনি ৩ বছরের visa পাবেন, যেটার মেয়াদ শেষে আপনি ILR-এর জন্য eligible হবেন, যদি আপনি আপনার business এর growth এবং sustainability প্রমাণ করতে পারেন।

অনেকে ভাবে, business চালানো মানেই খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি যদি একটা small model দিয়ে শুরু করেন, online platform, digital service, app-based model বা knowledge-based service, তাহলে investment অনেক কমে যায়। এবং আপনাকে মনে রাখতে হবে – এই visa আপনার full-time work permit-ও দেয়। অর্থাৎ আপনি চাইলে একটা চাকরি বা part-time কাজ করেও আপনার business sustain করতে পারবেন। আপনার spouse ও এখানে আসতে পারে এবং unrestricted ভাবে কাজ করতে পারে।

এই visa route এত underrated, অথচ এত powerful। UK-তে থেকে আপনি legal ভাবে নিজের company শুরু করতে পারছেন, ILR-এর fastest track-এ যাচ্ছেন, নিজের skills দিয়ে contribute করছেন এবং নিজের মতো করে জীবন সাজাচ্ছেন। আপনি যদি PSW শেষ হওয়ার ভয় নিয়ে বসে থাকেন, sponsorship খুঁজে খুঁজে হতাশ হয়ে যান, তাহলে এই option টা আপনাকে নতুন একটা দিক দেখাতে পারে। এখনো সময় আছে, এখনো আপনার হাতে অনেক কিছু আছে শিখে নেওয়ার, বুঝে নেওয়ার।

আরেকটা কথা, আপনি একা নন। আমরা এই visa নিয়ে খুব শিগগিরই নিয়ে আসছি একেবারে step by step guide, যেটাতে থাকবে কীভাবে business idea ভাববেন, কিভাবে plan বানাবেন, কোন কোন endorsing body contact করবেন, কীভাবে application করবেন – সবকিছু একটা practical format-এ। সাথে থাকবে ready-to-use business idea templates, যেগুলো আপনি customize করে নিজের মতো করে নিতে পারবেন। আপনাদের যেন আর মনে না হয়, এই visa route শুধু অন্যদের জন্য, বা শুধু বড় entrepreneur-দের জন্য।

এইটা আপনার জন্যও। শুধু দরকার একটু ভিন্নভাবে দেখা, চিন্তা করা এবং শুরু করার সাহস।

09/07/2025

ভাই, আমি তো UK-তে আসছি একটা নতুন জীবন বানাতে, এখন দেখি চারপাশে শুধু ভয় আর হতাশা, আপনি একা না, আমিও সেই পথেই হাঁটছিলাম যখন আমি UK-তে আসি, আমার মাথায় তখন একটাই কথা, ভালো করে পড়ালেখা করবো, একটা job খুঁজে নিবো, তারপর হয়তো sponsorship বা PR-এর দিকে আগাবো। কিন্তু এখানে এসে বুঝলাম, সবকিছু textbook-এর মতো চলে না। দিন শুরু হতো ক্লাস দিয়ে, আর শেষ হতো WhatsApp group-এ এই কথা শুনে:
“ভাই, এখন নাকি visa দিচ্ছে না”,
“ভাই, ৪১৯০০ না পেলে কিছু হবে না”,
“ভাই, আর sponsor খুঁজে লাভ নাই।”

এই ভয় শুনতে শুনতে এক সময় নিজেই হাল ছেড়ে দিতে ইচ্ছা করত। কিন্তু তখন হঠাৎ একটা YouTube ভিডিও দেখে মাথায় একটা কথা ঢুকে গেল —
“Don’t believe everything you hear. Believe what you learn.” সেই থেকে শুরু হলো নিজের রাস্তা খোঁজার জার্নি। আমি চাকরির চিন্তা না করে প্রথমে একটা ছোট company-তে unpaid internship শুরু করলাম। তারা sponsorship দেয় না, জানতাম, তবুও শুরু করলাম।ওখান থেকে কাজ শেখা, মানুষের সঙ্গে network তৈরি, LinkedIn-এ connect হওয়া, এইসব ছোট ছোট কাজ আমাকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে। আজ আপনি যেই ভয়টা পাচ্ছেন, সেটা আমি পেয়েছি।
আপনি যেই প্রশ্ন করছেন, “হবে তো?” সেই প্রশ্ন আমি নিজেকেও করেছি। কিন্তু একটা জিনিস বুঝেছি,
UK-তে থেকে গিয়ে success করা যায়, যদি আপনি পুরোটা সময় strategy নিয়ে খেলেন। আপনি এখনো UK-তে আছেন, আপনি হাতে সময় পাচ্ছেন, আপনি এখনো শিখতে পারছেন, connect করতে পারছেন, job খুঁজতে পারছেন, এই privilege কিন্তু আরেকজন নাইজেরিয়া বা বাংলাদেশ থেকে apply করা applicant-এর কাছে নাই। তারা শুধু CV পাঠাতে পারে। আপনি পারছেন interview-তে face-to-face যেতে। তারা sponsor চায় দেখে company ভয় পায়, আপনি already UK-তে আছেন — এটা একটা trust factor।

তাহলে কে এগিয়ে?

আপনি যদি এখন শুরু করেন, October এর মধ্যে আপনি হয়তো একটা job offer হাতে নিয়ে বসে থাকবেন। আর যদি এখন ভয় পেয়ে বসে থাকেন, তাহলে একদিন PSW শেষ হয়ে যাবে — আর তখন ‘সময় থাকলে যা করতাম’ বলতে হবে।

আমি চাই না আপনি সেটা বলেন।

09/07/2025

ভাই, আমি তো পড়ালেখা করতেছি, কিন্তু কি করবো কিছুই বুঝতেছি না” – এটাই যদি আপনার অবস্থা হয়, তাহলে আজকের পোস্ট আপনার জন্য এই কথাটা আমি এতবার শুনেছি যে এখন বুঝে গেছি, এই একটা লাইনেই হাজারো ছাত্রছাত্রীর চিন্তা লুকানো থাকে।
“আমি তো এখনো ক্লাস করছি”, “পরীক্ষা দিচ্ছি”, “ডিসার্টেশন জমা দিচ্ছি”, “একটু পরে না হয় কিছু করবো।” এই ‘একটু পরে’ বলেই কিন্তু শেষ হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা, আপনার transition period। UK-তে আপনি যদি সত্যি চান future বানাতে, তাহলে ক্লাসের বাইরে যে সময়টা পান — সেটা আপনার জীবনের সবচেয়ে valuable investment হতে পারে।

কারণ পড়াশোনার certificate শুধু দরজা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু দরজার ওপাশে ঢুকতে হলে দরকার real skills, real action, real plan। আমার এক বন্ধু এখন একটা ছোট startup-এ কাজ করে। sponsorship পায়নি, কিন্তু তাকে part-time job থেকে full-time offer দিয়েছে, এবং এখন sponsorship process শুরু করেছে।
সে job টা পায় কিভাবে জানেন?
বসে বসে Google Form দিয়ে ৫০টা SME কোম্পানিকে direct apply করে, ১০ জনের reply পায়, ১ জন interview নেয়, ১ জন বলে “তুমি আসো”। সে তখনো dissertation জমা দেয়নি।

মানে আপনি এখনো স্টুডেন্ট, মানে এটা আপনার limitation না, এটা আপনার leverage।

✅ আপনি part-time job করতে পারেন
✅ আপনি unpaid internship করতে পারেন
✅ আপনি shadowing করতে পারেন
✅ আপনি volunteering করতে পারেন
✅ আপনি LinkedIn-এ recruiter connect করতে পারেন
✅ আপনি small companies-এর কাছে approach করতে পারেন

এবং সবচেয়ে বড় কথা, আপনি এখনো time-এ আছেন।

সোচুন, এই July থেকেই যদি আপনি ৫টা company তে CV পাঠানো শুরু করেন, সপ্তাহে ২টা LinkedIn post করেন, একটা ছোট্ট skill (Excel, Canva, SQL, বা আপনার field অনুযায়ী কিছু) শিখে ফেলেন, তাহলে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনি একটা small job বা offer পেয়ে যেতে পারেন।
তখন কেউ জিজ্ঞেস করলে বলবেন, “ভাই, আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন আমার clear direction আছে।” আর সেই direction একদিন আপনাকে sponsorship পর্যন্ত পৌঁছে দেবে। আপনার certificate একা কিছু করতে পারবে না, আপনি যদি পাশে না দাঁড়ান।

09/07/2025

UK তে পড়ে থেকেছেন কিন্তু Plan এখনো নেই?” — তাহলে আপনি শুধু সময় হারাচ্ছেন, সুযোগ নয়। কিন্তু সময়ও তো একদিন ফুরিয়ে যাবে!
যখন আপনি UK-তে আসার জন্য apply করেছিলেন, তখন কত preparation ছিল না? SOP লিখেছেন, Bank statement বানিয়েছেন, IELTS দিয়েছেন, Agency-তে কতো follow-up করেছেন…
সব কিছুর একটা plan ছিল। কিন্তু এখন আপনি UK-তে আছেন, student বা PSW ভিসায়, তখন অনেকের planning নাই।
অদ্ভুত না? আমরা যখন একটা exam দেই, তার আগেই তো syllabus পড়ি, mock test দেই, group study করি। PSW বা Student visa শেষ হওয়ার আগে সেই mindset টা যদি আমরা না নেই, তাহলে সামনে এসে শুধু tension বাড়বে, কিন্তু solution আসবে না।

আর সেটাই তো এখন সবার অবস্থা।

একটা মেয়ে আমি চিনতাম, খুব bright student, খুব সুন্দর করে dissertation লিখেছে, professors অনেক পছন্দ করতেন।
কিন্তু PSW পাওয়ার ৫ মাস পরেও সে জানতো না sponsorship কিভাবে কাজ করে। হঠাৎ একদিন panic করে বলে, “ভাই, এখন কিছু করেই কি হবে?”
আমি বললাম, “তুমি যদি ওই সময়টায় job market টা বুঝতে, CV বানাতে, LinkedIn-এ active থাকতে , তাহলে আজ তোমার সামনে একটা opportunity থাকতো।” এটা শুনে ও চুপ।
কারণ এটা painful, কিন্তু true। UK-তে এখন যাদের হাতে সময় আছে, তারা যদি এখনই মাথা খাটিয়ে ১টা clear path বেছে নেয়, তাহলে তারা বিজয়ী হবে। আর যারা শুধু দিন গুনবে, এক সময় গিয়ে কেবল ‘regret’ করবে।

Skill build করতে হবে।
Job market বোঝতে হবে।
কোনো sector-এ shortage আছে, সেটা খুঁজে নিয়ে training নিতে হবে।
Care sector ছাড়াও এখনো অনেক sector-এ sponsorship দেওয়া হচ্ছে — Digital, Construction, Engineering, Hospitality, Teaching, এবং কিছু কিছু Creative field-এ।

LinkedIn, Indeed, Reed — এগুলো ঘাঁটতে হবে।
Fake sponsor কোম্পানি থেকে দূরে থাকতে হবে।
CV-টা tailor করতে হবে UK standard অনুযায়ী।আর সবচেয়ে বড় কথা, নিজের মধ্যে একটা calm attitude রাখতে হবে। আপনি এই দেশে শুধু “একটা job” খুঁজছেন না — আপনি আপনার একটা future build করতে এসেছেন। So build it like you mean it.

09/07/2025

“আপনি যদি ইতোমধ্যে UK-তে থাকেন, তাহলে আপনার হাতে এখনো কত কী অপশন আছে, যা বাইরের মানুষ জানেই না”
অনেক সময় বাইরে থেকে মানুষ দেখে মনে করে, “UK তো এখন তালা দিয়ে রেখেছে। সবাইকে বের করে দেবে।” আবার কেউ কেউ ভাবে, “Student বা PSW থাকলেও আর কিছু করার নাই।”
এই ভয়টা সত্যি হতো, যদি আপনি UK-তে newly apply করা একজন হতেন। কিন্তু আপনি এই মুহূর্তে UK-এর ভিতরে আছেন, মানে আপনি already এই দেশের immigration system-এর অংশ।

এটাই আপনার সবচেয়ে বড় সুবিধা।

একটা real গল্প বলি —
আমার পরিচিত একজন ছেলেকে PSW এর সময় দেখে warehouse job করছিলো। বলছিলো, “ভাই, স্কিল্ড তো আর হবে না, ৪১৯০০ তো অনেক।”
কিন্তু কিছুদিন পর হঠাৎ দেখি LinkedIn-এ সে post দিয়েছে, “Got sponsored as a Business Analyst.”
ভাবলাম, কিভাবে?
সে আমাকে যা বলল, সেটা এই:

“আমি warehouse job এর সময় YouTube দেখে SQL আর Excel শিখতে শুরু করি। LinkedIn-এ কিছু internship apply করি। এক জায়গা থেকে unpaid offer পাই, ২ মাস কাজ করার পর তারা আমাকে একটা contract দেয়। তারপর ওই company sponsorship করে দেয়।”

মজার বিষয় হলো, সে যেই job পেয়েছে সেটা হয়তো ৪১৯০০ না, কিন্তু shortage occupation হওয়ায় lower salary দিয়েও sponsor হয়েছে।

এটাই হলো ভিতরে থেকে সুযোগ খোঁজার power।
আপনি বাইরে থেকে দেখতে পাবেন দরজা বন্ধ, কিন্তু ভিতরে থাকলে বুঝবেন, জানালাটা খোলা। PSW থাকলে আপনার হাতে ২ বছরের golden period আছে। এই সময় আপনি job করতে পারবেন, training নিতে পারবেন, sponsor খুঁজতে পারবেন, এমনকি অন্য visa category তে switch করতেও পারবেন , Care sector ছাড়াও। আর যাদের এখনো student visa চলছে, তারা যদি এখন থেকে proper plan করে, skilled sector এর জন্য skill build করে, তাহলে graduation এর পর দৌড় শুরু করতে হবে না, আপনি আগেই একধাপ এগিয়ে থাকবেন।

আরো মজার কথা জানেন?

আপনি যদি already UK-তে থাকেন, আপনাকে sponsorship পেতে employer দের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। আপনার visa switch হবে, fresh immigration entry না। এতে employer দের paperwork কম লাগে, liability কম লাগে।
এবং অনেক company তাই “already in UK” tag পেলেই আগ্রহী হয়ে ওঠে। এটা বাইরে থেকে আসা কোনো applicant এর জন্য reality না, কিন্তু আপনার জন্য এটা everyday opportunity। আপনি হয়তো নিজের ভয়কে বড় করে ফেলেছেন, কিন্তু আপনার অবস্থা outside applicants দের চেয়ে অনেক অনেক ভালো।

শুধু দরকার, mindset shift আর little bit of planning।

09/07/2025

“সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে” – এই কথাটা শুনে প্রতিদিন আতঙ্ক বাড়ছে, কিন্তু সত্যি কি তাই, নাকি আমরা শুধু রিউমারেই ডুবে যাচ্ছি
UK-তে আছেন, স্টুডেন্ট ভিসা বা PSW, হয়তো ক্লাসের শেষ সময় চলছে বা চাকরি খুঁজছেন, কিন্তু যেখানেই যান, যাকে-ই জিজ্ঞেস করেন, সবাই একটাই কথা বলছে, “ভিসা তো আর পাওয়া যাবে না, এখন সবকিছু বন্ধ করে দিচ্ছে UK government।”
এই কথাটা প্রথম বার শুনলে ভয় পাবেন, দ্বিতীয়বার শুনলে হতাশ হবেন, আর তৃতীয়বার শুনলে মাথার ভেতর একটা গলা চেপে বসবে।
ভয়ের এই গল্পটা এখন ভাইরাল। কেউ TikTok-এ বলছে, কেউ YouTube-এ চেঁচিয়ে বলছে, কেউ বা WhatsApp group-এ বলছে, “ভাই, আর কিছু করার নাই, এখন তো সবাইকেই দেশে ফিরে যেতে হবে।”
কিন্তু একটু থামুন। আপনি কি কখনো নিজের চোখে Home Office-এর actual guideline পড়ে দেখেছেন?
আপনি কি দেখেছেন কে কোথায় change এনেছে, আর কে কোথায় untouched আছে?
সত্যিটা হলো, UK government immigration tighten করছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে entry level-এর জন্য। অর্থাৎ, যারা নতুন করে বাইরে থেকে আসতে চায়, তাদের ক্ষেত্রে এখন বেশি কড়াকড়ি। কিন্তু আপনি যদি already UK-তে থাকেন, তাহলে আপনার জন্য এখনো অনেকগুলো পথ খোলা আছে।
আপনার PSW থাকলে আপনি ২ বছর সময় পাবেন skilled worker-এ ঢোকার জন্য, যেটা প্রায় unchanged
আপনি এখনো care sector-এ বা other skilled sectors-এ switch করতে পারবেন ২০২৮ সাল পর্যন্ত আপনি এখনো Innovator Founder বা Global Talent-এর মতো pathways ধরতে পারেন
আপনার university, course, background ও personal network এই দেশে কাজ করবে আপনার পক্ষে Government বলেছে “we want to reduce net migration,” কিন্তু তারা বলেনি “we will kick out those already here”

এটা না বোঝার কারণ একটাই , আপনি হয়তো ভয় পেয়েছেন, panic post দেখে আবার শেয়ার করেছেন, আবার ওই ভয় অন্যকে দিয়েছেন। এভাবেই একটা rumor ছড়িয়ে যায় একটা whole community-তে।
ভাবুন, কতটা unfair যে, আপনি এখানে আসার জন্য এত কষ্ট করেছেন, পড়াশোনা করছেন, বা কাজ করছেন, তারপরও আপনি নিজের ভবিষ্যৎ plan কোনো WhatsApp পোস্ট দেখে decide করে ফেললেন।
আপনি deserve করেন authentic information
আপনি deserve করেন সত্যি জানা
আর আপনি deserve করেন শান্তভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া
এই সিরিজে আমি চাই, আপনি নিজের হাতে নিজের গল্পের ভবিষ্যৎ লিখুন। রিউমার শুনে ভেঙে পড়বেন না, বরং সত্যি জেনে, বুঝে সিদ্ধান্ত নেবেন।

আগামী পোস্টে আমরা দেখবো, যারা already PSW-তে আছেন, তারা কিভাবে ২০২৮ পর্যন্ত সময় নিয়ে নিজের skilled path তৈরি করতে পারেন।
আপনার জানা, আপনার সাহস, আর আপনার ছোট্ট একটা action, এই তিনটাই আপনাকে lead করে নিয়ে যাবে একদম নতুন একটি জায়গায়।

এখনও সব শেষ হয়নি। বরং শুরু এখন।

09/07/2025

ধরুন, আপনি এখন UK-তে আছেন। স্টুডেন্ট ভিসায় এসেছেন, হয়তো ক্লাস প্রায় শেষের পথে, মাথায় শুধু একটাই চিন্তা, “এরপর কী?” চারপাশে সবাই চাকরি খুঁজছে, কেউ warehouse, কেউ delivery, কেউ বা ভিসা নিয়ে দৌড়ঝাঁপ করছে। মাথায় প্রেসার, মনের ভেতরে চাপ।
এমন সময় আপনি ভাবলেন, একটা alternative পথ কি নেই? এমন কিছু, যেটাতে কাউকে খুশি করতে হবে না, কারো sponsorship-এর পেছনে ঘুরতে হবে না?

এই ভাবনার ঠিক এইখানেই আসে Innovator Founder Visa।

আপনার আশেপাশে এই শব্দটা হয়তো কেউ কখনো বলেনি। কেউ কখনো বোঝায়নি যে এটা একটা option হতে পারে। অথচ UK-এর immigration system-এর ভেতরে এটা একটা golden gate, যেটা খুলে যায় আপনি যদি একটু অন্যভাবে ভাবেন।

Innovator Founder Visa নিয়ে অনেকেরই ধারণা নেই। আবার অনেকেই ভাবেন এটা শুধু বড় বিজনেসম্যানদের জন্য। হ্যাঁ, নামটা শুনলেই একটা বড় কনফারেন্স রুমের ছবি চোখে ভাসে। স্যুট-পরা লোকজন, লাখ পাউন্ড ইনভেস্টমেন্ট… এমন কিছু। কিন্তু সত্যিটা হলো, UK এখন এমন মানুষ খুঁজছে যারা problem solver, যারা সমাজে কিছু impact ফেলতে পারে, যাদের ভেতরে thinking power আছে।
এখন আপনি হয়তো বলবেন, “ভাই, আমি তো বিজনেস জানি না”।
ঠিক আছে, শুনুন।
একজন Indian student মাত্র কয়েক মাস আগে Innovator Founder Visa পেয়েছে এমন একটা আইডিয়ার জন্য, যেটা আপনি-আমি একসাথে বসলে পাঁচ মিনিটে বের করতে পারি।

তার আইডিয়া ছিল, AI দিয়ে এমন একটা জব সাইট বানানো, যেখানে জব সার্চের সময় নিজে নিজে CV আর Cover Letter তৈরি হয়ে যাবে। প্রতিটা জবের জন্য আলাদা করে। আপনি ১০টা CV বানাবেন না, সাইট আপনাকে suggest করবে কোন জবের জন্য কোন keywords দিয়ে CV বানাতে হবে।

এটাই আইডিয়া। কোনো রকেট সায়েন্স না।

এখন ভাবুন, আপনার কি এমন কোনো আইডিয়া আছে? হয়তো আছে। হয়তো আপনি অনেকদিন ধরেই ভাবছেন, “UK-তে এই জিনিসটা নেই”, “এটা যদি থাকতো, তাহলে কত ভালো হতো!”

এই চিন্তাগুলোকেই ক্যাপচার করে একটি বিজনেস আইডিয়াতে রূপান্তর করা যায়।

UK এর endorsing body-গুলো সেই আইডিয়া দেখবে। যদি তারা বিশ্বাস করে আপনি এইটা চালাতে পারবেন, আপনার মধ্যে সেই drive আছে, সেই সমস্যাটার সমাধান আপনি দিতে পারবেন, তাহলে তারা আপনাকে endorse করবে।
তারপর?
ভিসা আবেদন করবেন, যদি সব ঠিক থাকে, ৩ বছরের Innovator Founder Visa হাতে পাবেন।

এই ভিসা শুধু আপনাকে UK-তে রাখবে না, এটা আপনাকে স্বাধীনভাবে রাখবে। নিজের business করবেন, নিজের terms-এ কাজ করবেন। এবং ৩ বছর পরেই আপনি ILR এর জন্য eligible হবেন।

এটা এমন এক রাস্তা, যেটা অনেক Bangladeshi জানেই না।
আর জানলেও ভাবেন, “আমার দ্বারা হবে না”।

কিন্তু যদি সত্যি বলেন, আপনি কি কখনও চেষ্টা করেছেন?
আপনি কি নিজের কোনো আইডিয়া একটু গভীরভাবে লিখে ফেলেছেন?
আপনি কি কখনও endorsing body-এর ওয়েবসাইটে গিয়ে দেখেছেন তারা কী ধরনের আইডিয়া খুঁজছে?
আপনি ভাবেন হয়তো বড় কিছু বানাতে হবে। না, আপনাকে শুধু এমন কিছু করতে হবে, যেটা UK-তে নেই, কিন্তু লাগবে। আপনি যদি একটা unique solution খুঁজে পান, সেটা হতে পারে কোন app, কোন service, কোন product, যেটা UK-এর কোনো ইন্ডাস্ট্রিতে gap পূরণ করতে পারে, তাহলেই আপনি ready।
আর এই জার্নিটা একদম শুরু করা যায় আজ থেকেই। আপনি নিজের ফিল্ডে খুঁজুন, আপনি কী জানেন? কোন জায়গায় মানুষের সমস্যা? সেই সমস্যার জন্য আপনি একটা solution ভাবুন। Google করুন, এই solution UK-তে আছে কি না। যদি না থাকে, তাহলে এটাকে সাজান। লিখে ফেলুন একটা short plan।
সেটা নিয়েই শুরু হবে আপনার next step।

অনেক সময় আমরা নিজেরাই নিজেদের limit করে ফেলি।
ভাবি, “আমি তো এই background থেকে এসেছি”, “আমার তো এত experience নেই” এইসব ভাবনাই আমাদের পিছিয়ে রাখে।

কিন্তু জেনে রাখুন, UK এই মুহূর্তে এমন মানুষ খুঁজছে, যারা fresh thinking আনতে পারবে। যারা একটা community, একটা sector, একটা ছোট সমস্যাকেও নতুনভাবে চিন্তা করে solve করতে পারে।

আপনি যদি একজন thinker হন, একজন observer হন, একজন honest problem solver হন, তাহলে এই ভিসা আপনার জন্যই।

ভয় পাবেন না। এটা কোনো shortcut না, কিন্তু এটা একটা smart path।
একটা পথ, যেটাতে আপনি নিজের terms-এ এগোতে পারবেন।
চাকরির জন্য কারো mercy-তে না থেকে, আপনি নিজেই হবেন একজন opportunity creator।

এই ভিসা নিয়ে ভাবুন। পড়ুন। জানুন। নিজের আইডিয়া গড়ে তুলুন।
এখান থেকে আপনি শুধু একজন ভিসা হোল্ডার না, একজন প্রতিষ্ঠাতা (founder) হয়ে উঠতে পারেন।

আমরা যারা এখনো এই পথটা দেখি না, তাদের দরজায় গিয়ে বলতে হব, “There’s a better way. And it starts with your own idea.”
শুধু দরকার একটু সাহস।
আর একটু ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা।

সবাই যখন কেয়ার, রেস্টুরেন্ট আর ওয়্যারহাউজে,তখন কেউ কেউ সরাসরি Innovator Founder Visa দিয়ে UK-তে ILR নিচ্ছে ৩ বছরে।আমি জ...
08/07/2025

সবাই যখন কেয়ার, রেস্টুরেন্ট আর ওয়্যারহাউজে,
তখন কেউ কেউ সরাসরি Innovator Founder Visa দিয়ে UK-তে ILR নিচ্ছে ৩ বছরে।

আমি জানি, এই পোস্ট পড়ে অনেকে বলবেন —
“ভাই, এসব আমাদের জন্য না!”
“এটা শুধু বড়লোকদের বা IT জানে এমনদের জন্য!”

Nope. একদমই না।

এই ভিসার নাম শুনে আপনি ভয় পাবেন না, এটা rocket science না।
এটা হলো smart thinking, proper planning, আর একটুখানি boldness।

Innovator Founder Visa — UK Immigration-এর সবচেয়ে underrated কিন্তু powerful পথ:
• এই ভিসায় আপনি ৩ বছরে ILR (Indefinite Leave to Remain) নিতে পারেন
• এর জন্য আপনাকে কোনো job sponsor লাগবে না
• আপনাকে শুধুমাত্র একটা scalable, unique, impactful বিজনেস আইডিয়া লাগবে
• এবং সেটা UK endorsement body কে বোঝাতে হবে যে এই আইডিয়া UK economy তে value create করবে
সত্যি বলতে কী, Indian students এই সুযোগটা কাজে লাগাতে অনেক বেশি smart।

একজন Indian student ভিসা পেয়ে গেছে এমন একটা আইডিয়ার জন্য, যেটা আপনার মাথাতেও আসতে পারত।

তাঁর আইডিয়া ছিল:

“Indeed বা Reed-এর মতো জব সার্চ ওয়েবসাইট,
কিন্তু এতে AI থাকবে যা আপনার জব এপ্লিকেশনের সময় অটোমেটিকALLY CV আর Cover Letter তৈরি করে দিবে, স্পেসিফিক ওই জবের জন্য।
অর্থাৎ, আলাদা করে ১০ রকম CV বানানোর দরকার নেই।”

সিম্পল। কিন্তু স্মার্ট।

UK এটা পছন্দ করেছে, endorsement দিয়েছে। আর সে এখন Innovator Founder Visa holder।

তাহলে Bangladeshi students পিছিয়ে কেন?

কারণ:
• আমাদের চারপাশে সবাই Care, restaurant , Warehouse এই safe zone-এ
• আমরা ভাবি “এইটাই তো easiest পথ”
• কেউ বড় কিছু ভাবলে, আশেপাশের লোকজনই discourage করে দেয়

কিন্তু ভুলে যাবেন না —
Care job দিয়ে ILR পেতে সময় লাগে ৫ বছর বা তার বেশি
আর এই ভিসায় ৩ বছরেই আপনি ILR-এর eligibility পান
কোনটা বেশি সহজ, এখন চিন্তা করুন।

Innovator Founder Visa এর জন্য যা দরকার:

✅ একটা ইউনিক আইডিয়া (UK-তে আগে নাই এমন)
✅ Scalable — মানে বড় করা যাবে
✅ Impactful — UK-তে job, value, economy-তে impact ফেলবে
✅ Proper ভাবে বিজনেস প্ল্যান ও প্রেজেন্টেশন তৈরি করে endorsing body-র কাছে জমা দিন
✅ Endorsement পেলে, তখন UKVI তে আবেদন করুন

কোন ইনভেস্টমেন্ট এমাউন্ট বা ফান্ডিং এখন বাধ্যতামূলক না,
(আগে যেটা ছিল, ৫০ হাজার পাউন্ড)

- Endorsement এর জন্য ১৪০০-১৫০০ পাইন্ডের আশেপাশে একটা ফী দিতে হয়। খরচ বলতে এটুকুই।

Inspiration দরকার?
• Amazon, Uber, Airbnb—সব ছোট একটা আইডিয়া থেকেই শুরু
• আপনি হয়ত warehouse-এ কাজ করছেন, Uber চালাচ্ছেন — কিন্তু আপনি ভাবতে পারলে, পরের আইডিয়াটা আপনারও হতে পারে
• Bangladeshi-origin অনেকেই এখন investor, entrepreneur, অথবা endorsement body-তে কাজ করছেন, কিন্তু আমাদের কানে সেগুলোর গল্প পৌঁছায় না
এখনই চিন্তা করুন:

🔸 আপনি কি Care Job করে ১০ বছর অপেক্ষা করবেন?
🔸 নাকি একবার bold হয়ে একটা আইডিয়া নিয়ে apply করবেন এবং ৩ বছরে ILR এর পথে হাঁটবেন?

আমরা BritPath এ চাই আপনার ভিসা journey হোক inspired, informed, আর impactful।
যদি আপনি সিরিয়াস হন, আমি পারবো আপনাকে গাইড করতে,
কি ভাবে আইডিয়া চিন্তা করবেন, কোথা থেকে শুরু করবেন, কাদের কাছে যাবেন।

সবচেয়ে বড় কথা, আপনি পারবেন। বিশ্বাস রাখুন।

যখন অন্যরা শুধু খোঁজে স্পন্সরশিপ, আপনি খুঁজে নিন স্বাধীনতা।

কেয়ার ভিসা না পেলে কী করবেন?চিন্তার কিছু নেই , UK-তে আসার পথ এখনও বন্ধ হয়নি। বরং এখন আরও পরিষ্কারভাবে প্ল্যান করার সময...
08/07/2025

কেয়ার ভিসা না পেলে কী করবেন?

চিন্তার কিছু নেই , UK-তে আসার পথ এখনও বন্ধ হয়নি। বরং এখন আরও পরিষ্কারভাবে প্ল্যান করার সময়।

সাম্প্রতিক নিয়ম বদলের পর অনেকেই একটাই প্রশ্ন করছেন:
“Care ভিসা ছাড়া আর কী আছে?”
“আমি UK-তে ঢুকতে পারবো তো?”

আপনাদের জন্য সোজা উত্তর:
Care ছাড়া UK-তে আসার আরও অনেক legal, smart route আছে। শুধু জানতে হবে কোনটা আপনার জন্য, আর কীভাবে প্রস্তুতি নিতে হবে।
Care ছাড়া Sponsorship পাওয়ার কিছু কার্যকর রুট:

1. Skilled Worker Visa (Non-Care Jobs)

এখনো অনেক পেশার জন্য Sponsorship খোলা আছে , বিশেষ করে যেগুলো RQF Level 6 বা তার উপরে, মানে যেগুলোর জন্য ডিগ্রি বা প্রফেশনাল স্কিল লাগে।
উদাহরণস্বরূপ:
• Software Developer
• Cyber Security Analyst
• Civil / Electrical / Mechanical Engineer
• Quantity Surveyor
• Marketing Executive
• Secondary School Teacher (Maths, Physics)
• Legal Associate
নতুন salary threshold:
£41,900/year বা ঘন্টাপ্রতি আনুমানিক £20.50
(এটা Level 6 jobs-এর জন্য প্রযোজ্য)

2. Graduate Visa → Skilled Worker Switch

আপনি যদি UK-তে পড়াশোনা শেষ করে Graduate Visa পান (PSW), তাহলে আপনার হাতে থাকে:
• 2 বছর সময় (Graduate Visa) +
• আরও 2 বছর Skilled Worker Visa-তে switch করলে আপনি £33,500/year দিয়ে sponsorship পেতে পারেন।

অর্থাৎ, যারা PSW করছেন, তারা £33,500/year স্যালারি পেলেই ২ বছরের জন্য Skilled Worker Sponsorship পেতে পারেন।

যারা PSW ছাড়াই সরাসরি Graduate route থেকে Skilled Worker-এ যেতে চান, তাদের জন্য Sponsorship মেয়াদ হয় 4 বছর, একই স্যালারি থ্রেশোল্ডে।

3. Global Talent Visa

যদি আপনি প্রযুক্তি, বিজ্ঞান, একাডেমিয়া, বা ক্রিয়েটিভ সেক্টরে ভালো কাজ করে থাকেন, তাহলে এই route আপনার জন্য।

এতে Sponsorship লাগে না — আপনি নিজেই apply করতে পারেন, যদি প্রমাণ করতে পারেন আপনি exceptional বা emerging talent।

4. Startup / Innovator Founder Visa

আপনার যদি একটা ইউনিক বিজনেস আইডিয়া থাকে, যেটা UK-তে বাস্তবায়নযোগ্য — তাহলে এই ভিসা route অনেকটাই promising।
এখানে টাকা ইনভেস্ট করলেই হবে না, একটা proper plan ও endorsement থাকতে হবে।

5. Student Route → Smart Planning

আপনি এখনো চাইলে UK-তে পড়তে যেতে পারেন। কিন্তু সেটা হবে স্মার্ট পরিকল্পনার শুরু।
যে সাবজেক্টগুলো পরবর্তীতে sponsorship জব দিতে পারে, যেমন STEM, Social Work, Teaching, সেগুলো লক্ষ্য করে পড়া শুরু করুন।

তাহলে এখন কী করবেন?
1. নিজের আগ্রহ অনুযায়ী sponsorable occupation চিহ্নিত করুন (gov.uk এর official তালিকা দেখুন)
2. LinkedIn, Indeed UK, NHS Jobs এ sponsor company খুঁজে জব খোঁজা শুরু করুন
3. Personalised CV তৈরি করুন (UK style)
4. Communication এবং Interview skill বাড়ান
5. প্রয়োজন হলে স্কিল শেখার জন্য short course বা certification নিন

Care Visa ছাড়া Sponsorship পাওয়া যায় না, এটা সত্য না।
UK চাইছে skilled, job-ready, committed মানুষ।
আপনি যদি নিজেকে সেইরকম প্রস্তুত করতে পারেন, তাহলে আপনার জন্য এখনো অনেক দরজা খোলা।

BritPath এর মূল লক্ষ্যই হলো এই দরজা খোলার চাবি আপনাকে দেখানো।
আপনি ভিসা পান কি না , তার অনেকটা নির্ভর করে আপনি কতটা plan করে, calm থেকে প্রস্তুতি নিচ্ছেন।
আপনি যদি সিরিয়াস হন, আমরা আছি আপনাকে পথ দেখাতে।

BritPath- আপনার ইউকে ভিসার সঠিক দিকনির্দেশনা।

#স্মার্টভিসাপ্ল্যান

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brit Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share