10/05/2026
ভেনিসের বাংলাদেশি কমিউনিটির সবাই সাবধানে থাকুন।
এখন ছোট কোনো ঘটনাও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। একটি মানুষের ভুলের প্রভাব পুরো কমিউনিটির উপর পড়ে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। তাই সবাই আইন মেনে চলুন এবং দায়িত্বশীল আচরণ করুন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন—
ইতালিতে কোনো বিদেশি নাগরিক (extra UE) আপনার বাসায় থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে “Dichiarazione di Ospitalità” করা বাধ্যতামূলক।
এটি না করলে প্রশাসনিক জরিমানা হতে পারে, যা বর্তমানে সাধারণত €500 থেকে €3.500 পর্যন্ত হতে পারে।
আপনার ফ্যামিলি বা আত্মীয় নতুন ইতালিতে এসে থাকলে, ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই ospitalità করুন।
Questura-তে PEC-এর মাধ্যমেও অনলাইনে ospitalità করা যায়।
বাইরে বের হলে সবসময় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন—অন্তত Carta d’identità এবং Tessera Sanitaria।
বিশেষ করে যারা নতুন ইতালিতে এসেছে, তাদের অনেককে দেখি কোনো ডকুমেন্ট ছাড়াই বাইরে চলাফেরা করে। পুলিশ চেক করলে এতে সমস্যায় পড়তে পারে এবং জরিমানা হতে পারে।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন, এবং পুরো কমিউনিটির সম্মান রক্ষা করুন।