Yaa Hajji-Your Hajj Assistant

  • Home
  • Yaa Hajji-Your Hajj Assistant

Yaa Hajji-Your Hajj Assistant One Stop Solution for Hajji Related Services

ভাবুন তো…একটি দরজা, আর তার ওপাশে প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর পরিবারের স্মৃতি। 🤍এই দরজাটি বিশেষ কারণ এটি ভেতর থেকে হুজরায় প...
09/04/2026

ভাবুন তো…
একটি দরজা, আর তার ওপাশে প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর পরিবারের স্মৃতি। 🤍
এই দরজাটি বিশেষ কারণ এটি ভেতর থেকে হুজরায় পৌঁছানোর একমাত্র দরজা।
এটি সেই দরজা, যা পৌঁছে দেয় উম্মুল মুমিনীন নন, বরং প্রিয় কন্যা ফাতিমা (রা.)-এর ঘর ও দারে।
তিনি ছিলেন তাঁর পিতা মুহাম্মদ ﷺ-এর অত্যন্ত প্রিয় “রাইহানা”, হৃদয়ের আপনজন।
এই বরকতময় ঘরেই তিনি জীবন কাটিয়েছেন তাঁর স্বামী আলী ইবনে আবি তালিব (রা.)-এর সঙ্গে, আর তাঁদের দুই সন্তান; হাসান (রা.) ও হুসাইন (রা.)-এর সাথে।
ভাবলে মনটা নরম হয়ে যায়…
একটি ছোট্ট ঘর, অথচ কত বড় ইতিহাসের অংশ।
সরল জীবন, গভীর ভালোবাসা, আর ইবাদতের আলো সব মিলেই এই স্থানটি বিশেষ মর্যাদা পেয়েছে।
আজও এই দরজার দিকে তাকালে মনে হয়
আমরা এমন এক সময়ের স্মৃতির সামনে দাঁড়িয়ে আছি, যার গুরুত্ব হৃদয়ে অনুভব করা যায়

✈️ হাজীদের জন্য বড় সুখবর!মক্কা নগরীতেই হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরপ্রথমবারের মতো পবিত্র মক্কা শহরের জন্য বিমানবন্...
09/04/2026

✈️ হাজীদের জন্য বড় সুখবর!
মক্কা নগরীতেই হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর
প্রথমবারের মতো পবিত্র মক্কা শহরের জন্য বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে সৌদি আরব।
সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের কৌশলগত দিক নির্ধারণ করা হয়েছে।
এতদিন হাজীদের জেদ্দা বা তায়েফে নেমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছাতে হতো।
নতুন বিমানবন্দর হলে:
• যাত্রার সময় কমবে
• বয়স্ক হাজীদের কষ্ট কমবে
• হজ ও উমরাহ সফর হবে আরও সহজ
হাজীদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর।

মসজিদুল হারামে কোথায় দাঁড়িয়ে দোয়া করলে বিশেষভাবে কবুল হয়, জানেন কি?মসজিদুল হারামের যেকোনো স্থানে করা দোয়া আল্লাহ ক...
09/04/2026

মসজিদুল হারামে কোথায় দাঁড়িয়ে দোয়া করলে বিশেষভাবে কবুল হয়, জানেন কি?
মসজিদুল হারামের যেকোনো স্থানে করা দোয়া আল্লাহ কবুল করেন।
তবে কিছু নির্দিষ্ট স্থান আছে, যেখানে দোয়া কবুলের ব্যাপারে বিশেষ ফযিলত বর্ণিত হয়েছে।
হজ ও উমরার সময় এই স্থানগুলোতে দাঁড়ালে বান্দা ও রবের সম্পর্ক অন্যরকম হয়ে যায়।
🕋 কাবার ভেতরে সালাত
কাবা শরীফের ভেতরে নামাজ আদায় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ।
যদিও সাধারণ হাজিদের জন্য সুযোগ থাকে না,
তবুও কাবার নিকটে দাঁড়িয়ে দোয়া করা বিশেষ তাৎপর্যপূর্ণ।
🕋 মাতাফ
মাতাফ হলো কাবা শরীফকে ঘিরে তাওয়াফ করার স্থান।
তাওয়াফের সময় করা দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান।
এই সময়টা দোয়ায় কাটানোই উত্তম।
🕋 মুলতাজাম
হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝের প্রায় দুই মিটার জায়গাকে মুলতাজাম বলা হয়।
এখানে কাবার দেয়ালে বুক, গাল ও হাত লাগিয়ে দোয়া করা সুন্নাহর আমল হিসেবে বর্ণিত।
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) তাওয়াফ শেষে এখানে দাঁড়িয়ে দোয়া করতেন এবং বলতেন,
“এভাবেই আমি রাসূলুল্লাহ ﷺ-কে দাঁড়াতে দেখেছি।”
ইবনু আব্বাস (রাঃ) বলেন:
“হাজরে আসওয়াদ ও দরজার মাঝের জায়গায় করা দোয়ার গ্রহণযোগ্যতার নিদর্শন দেখা যাবে।”
(Akhbaar Makkah)
🕋 হাজরে আসওয়াদ
কাবা শরীফের পূর্ব কোণে অবস্থিত এই পাথর জান্নাত থেকে অবতীর্ণ।
রাসুল ﷺ বলেছেন:
“হাজরে আসওয়াদ দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহ একে কালো করে দিয়েছে।”
(তিরমিযি)
🕋 রুকন ইয়ামানি
কাবা শরীফের দক্ষিণ-পশ্চিম কোণ।
তাওয়াফের সময় এটি হাত দিয়ে স্পর্শ করা সুন্নাহ।
এই কোণ অতিক্রমের সময় রাসূল ﷺ দোয়া পড়তেন:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
🕋 হাতিম / হিজর ইসমাইল
কাবার সংলগ্ন অর্ধবৃত্তাকার অংশ, যা কাবার অংশ হিসেবে গণ্য।
এখানে নামাজ আদায় কাবার ভেতরে নামাজ আদায়ের সমান।
🕋 মাকামে ইবরাহীম
মাকামে ইবরাহীম হলো কাবার নিকটে একটি পাথর, যাতে নবী ইবরাহীম (আ.)-এর পদচিহ্ন রয়েছে। তাওয়াফ শেষে এর পিছনে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নাহ।
এরপর দোয়া করা হয়।
🕋 মাসআ:
মাসআ হলো সাফা ও মারওয়া পাহাড়ের মাঝের পথ।
এখানেই সাঈ করা হয়, সাতবার যাতায়াতের মাধ্যমে।
এই সময় করা দোয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলে বর্ণিত হয়েছে।
হজ বা উমরায় এই স্থানগুলো সম্পর্কে আগে থেকে জানলে,
প্রতিটি মুহূর্ত দোয়া ও ইবাদতে আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। 🤲

YYaa Hajji-Your Hajj Assistant

ওমরাহ এন্ড জিয়ারাহ ফোরাম কতৃক আয়োজিত পবিত্র মদিনা শরীফের King Salman International Conversation Center Madinah তে ওমরাহ ...
02/04/2026

ওমরাহ এন্ড জিয়ারাহ ফোরাম কতৃক আয়োজিত পবিত্র মদিনা শরীফের King Salman International Conversation Center Madinah তে ওমরাহ ফেস্টিভ্যাল ৩ দিনের আয়োজনে Yaa Hajji-Your Hajj Assistant টিম।

হজ্ব কিংবা ওমরাহ যাত্রায় এয়ারপোর্টে গাড়ি মিসিং?জিয়ারার সময় মত পৌছাতে না পারায় মিস করেছেন গাড়ি?মিনায় কিংবা মুজদালিফার যা...
03/12/2025

হজ্ব কিংবা ওমরাহ যাত্রায় এয়ারপোর্টে গাড়ি মিসিং?
জিয়ারার সময় মত পৌছাতে না পারায় মিস করেছেন গাড়ি?
মিনায় কিংবা মুজদালিফার যাত্রায় ট্রান্সপোর্ট ফেইল?
কিংবা নিজের মত করে ট্রান্সপোর্ট সার্ভিসে উপভোগ করতে চাইছেন পুরো হজ্ব কিংবা ওমরার যাত্রা সময়টি।
এসব সেবার সহজ ও নিরাপদ সমাধান পেতে ডাওনলোড করুন Yaa Hajji-Your Hajj Assistant অ্যাপসটি। নিরাপদে বুকিং করুন আপনার প্রয়োজনীয় সেবাটি।

28/11/2025

ইসলামের প্রথম মসজিদ—মসজিদে কুবা।যা আজও লাখো মুসলিমের হৃদয়ে তাকওয়া ও ভালোবাসার প্রতীক হয়ে আছে। যে মসজিদে দুই রাকাত নামাজ পড়ার সওয়াব এক উমরার সমান! (সহিহ হাদিস)আসুন, এই বরকতময় স্থান সম্পর্কে জানি।

পবিত্র হজ্ব কিংবা ওমরায় পবিত্র স্থান সমূহে জেয়ারতের জন্য আজই বুকিং করুন আমাদের মদীনার এক্সক্লুসিভ জেয়ারা প্যাকেজ।

আপনার হজ্ব কিংবা ওমরার পবিত্র মুহুত্ব গুলোকে করে তুলুন ভাবনাহীন আমাদের Yaa Hajji-Digital Hajji Essentials অ্যাপ এর মাধ্য...
26/11/2025

আপনার হজ্ব কিংবা ওমরার পবিত্র মুহুত্ব গুলোকে করে তুলুন ভাবনাহীন আমাদের Yaa Hajji-Digital Hajji Essentials অ্যাপ এর মাধ্যমে। অনলাইনেই জানান আপনার যে কোন প্রয়োজন কিংবা অর্ডার করুন আপনার প্রয়োজনীয় যে কোন কিছু।
আমাদের দক্ষ টিম সর্বদা প্রস্তুত আপনার সেবায়।

26/11/2025

কেমন ছিল ১৪০০ বছর আগের মদীনা শহর। জানতে জেয়ারা প্যাকেজ বুক করুন Yaa Hajji-Digital Hajji Essentials এপস এর সাথে। আপনার মদীনার যাত্রাকে করুন আরো স্মৃতিময় প্রিয় নবীর স্মৃতিময় শহরে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Yaa Hajji-Your Hajj Assistant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Computer & Electronics Service?

Share