Home Care Group এ পবিত্র মাহে রমজান উপলক্ষে আকর্ষণীয় অফার
23/06/2020
প্রথম বাংলাদেশী টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান Licensed Dolby Manufacturer হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন। বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়াল্টন.... হেহে.. বাল্টন... এসব বলে নাক ছিটকানো দেশি ইলেকট্রনিক্স কম্পানিই দেশে করোনায় ক্রিটিক্যাল রোগিদের জন্য অত্যাবশ্যকীয় ভেন্টিলেটর মেশিন তৈরির উদ্যোগ নিয়েছে।
সরকার জরুরী ভিত্তিতে ভেন্টিলেটের মেশিন কিনতে যেয়ে দেখলো যে আন্তর্জাতিক বাজারে অত্যন্ত ব্যয়বহুল এই ভেন্টিলেটরের চাহিদা হাই থাকায় সাপ্লাই প্রায় নাই বললেই চলে! বিক্রি করবে কি, বিভিন্ন দেশ তাদের নিজেদের দেশের ইলেক্ট্রনিক্স কম্পানি গুলোকে কাজে লাগাচ্ছে ভেন্টিলেটর তৈরি করে নিজেদের চাহিদা মেটানোর জন্য।
তাই আমাদের দেশেও সরকারি সহযোগিতায় বিদেশি একটি ভেন্টিলেটর প্রস্তুতকারী বিখ্যাত একটি কম্পানির কারিগরি সহযোগিতায় ওয়াল্টন তার নিজস্ব কারখানায় ভেন্টিলেটর মেশিন তৈরির উদ্যোগ নিয়েছে।
জরুরী সময়ে নিজেদের সক্ষমতা যে কতটা জরুরী তা আরেকবার সামনে আসলো!
দেশি কম্পানি বলে অনেকেই ঠাট্টা মশকরা করা এ কম্পানিটাই হাটিহাটি পা পা করে আমেরিকায় মোবাইল রপ্তানি, কোরিয়াতে ফ্রিজ রপ্তানি, জার্মানিতে টিভি রপ্তানির মত লেভেলে উঠে এসেছে। আজ এই দুর্দিনে তারাই দায়িত্ব তুলে নিল ব্যয়বহুল হাইটেক ভেন্টিলেটর মেশিন তৈরির।
এই ওয়াল্টনই একদিন বাংলাদেশের স্যামসাং হয়ে উঠবে এই প্রত্যাশা রইলো।
Be the first to know and let us send you an email when HOME CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.