16/10/2025
সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আরশের মালিক, যিনি রহমতে আসমান ও জমিন ভরিয়ে রেখেছেন, যিনি অন্তরের গোপনতম কথা জানেন। হে আল্লাহ, আমি নিজেও জানি না আমি কী চাই, আমি জানি না আমার জন্য কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল। কিন্তু তুমি সব জানো—আমার অন্তরের নিঃশব্দ কান্না, আমার লুকানো আশা, আমার অদৃশ্য প্রয়োজন সবই তোমার জ্ঞানের অন্তর্ভুক্ত।হে দয়াময়, আমি অক্ষম আর তুমি সর্বশক্তিমান; আমি বিভ্রান্ত আর তুমি হেদায়েতদাতা; আমি অজ্ঞ আর তুমি সর্বজ্ঞ। আমি যখন চাইতেও জানি না, তখনও তুমি জানো আমার জন্য কী প্রয়োজন। তাই হে আল্লাহ, আমাকে সেই পথ দেখাও যেটি তোমার নূরের দিকে নিয়ে যায়, আমার অন্তরকে তোমার স্মরণে শান্তি দাও, আমার জীবনে তোমার রহমতের বরকত ঢেলে দাও।হে আল্লাহ, আমার অন্তরে যদি এমন কিছু বাসনা থাকে যা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়, তবে তা মুছে দাও। আর আমার হৃদয়ে এমন বাসনা জাগাও যা তোমার নৈকট্যের দরজা খুলে দেয়। তুমি আমাকে সেই কল্যাণ দাও, যা দুনিয়া ও আখিরাত উভয়েই আমার মুক্তির কারণ হবে।হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার অভিভাবক, তুমি আমার অন্তর ও আত্মার প্রশান্তি। আমাকে তোমার রহমতের ছায়ায় রাখো, তোমার নূরের আলোয় পথ দেখাও, আর আমাকে তোমার দরবারে কবুল করো, ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি,
কতো ভুল করেছি জেনে না-জেনে,কত মানুষকে কষ্ট দিয়েছি,কত ওয়াক্ত নামাজ কাজা করেছি,কার কার নামে গীবত করেছি,কার কার নামে সমালোচনা করেছি,কত কি দেখে হিংসা করেছি! আস্তাগফিরুল্লাহ।ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন,যাতে এসব থেকে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান,আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন,আমার মনে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা এনে দিন,ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন,আমাকে বদনজর থেকে রক্ষা করুন,আমাকে পাপ থেকে দূরে থাকার তাওফিক দান করুন।ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন,আমার মনে করুণা বাড়িয়ে দিন, আমাকে বেশি ভালো কাজ করার তাওফিক দিন। আমাকে হেদায়েত দান করুন।
আমীন! 🤲💙