14/01/2023
React JS কি এবং আপনি কেন React JS শিখবেন ?
React JS কি এবং আপনি কেন React JS শিখবেন ?
ReactJs হচ্ছে একটি ডিক্লারেটিভ [Declarative ] , এফিসিয়েন্ট [Efficient] এন্ড ফ্লেক্সিবল [ Flexible] জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যা দিয়ে ওয়েব এপ্লিকেশন এর ফ্রন্ট-এন্ড বা ইউসার ইন্টারফেস তৈরী করা হয়। এছাড়া ও ReactJS হচ্ছে একটি ওপেন সোর্স , কম্পোনেন্ট -বেসড ফ্রন্ট-এন্ড লাইব্রেরি। ছোট ছোট অনেক গুলো কম্পোনেন্টস দিয়ে অনেক বড় বা জটিল ইউসার ইন্টারফেস তৈরী করা হয় ।
সাধারণত আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ReactJs হওয়া উচিত প্রথম পছন্দ, এবং এর অনেক গুলো যৌক্তিক কারণ আছে , চলেন একটু জানার চেষ্টা করি –
(1) ReactJS শেখা সহজ [ ReactJS is easy to learn ] :
আপনি যখন কোনো কিছু নতুন শিখতে চাইবেন তখন বেশ কিছু বিষয় আপনাকে বিবেচনা করতে হবে , যেমন – আপনি যেটা শিখতে চান ঐটা যেন অপেক্ষাকৃত সহজ হয় , আপনি যদি খুব কঠিন কিছু শিখতে চেষ্টা করেন এবং কোনো কারণে যদি ঐটা শিখতে না পারেন তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন তাই অপেক্ষাকৃত সহজ এমন কোনো কিছু দেয়া শেখা শুরু করা উচিত।
আর এক্ষেত্রে ReactJs হতে পারে আপনার প্রথম পছন্দ কারণ ReactJs শেখার পূর্বে আপনাকে অ্যাডভান্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানতে হবে না। এইচটিএল [ HTML], সিএসএস[ CSS3] , বুটস্ট্র্যাপ [ Bootstrap] মোটামোটি জানলেই হবে এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট [ Javascript ES6 ] খুব ভালো ভাবে জানলেই আপনি ReactJs শেখা শুরু করতে পারেন ।
(2) রিসোর্স এন্ড ডকুমেন্টেশন [Resources and Documentation]:
ReactJS এর নিজস্ব ডকুমেন্টেশন রয়েছে যেখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের টপিক গুলো দেখানো হয়েছে, যাতে করে নতুন এবং এক্সপেরিয়েন্সড সবাই হেল্প নিতে পারে। বিশেষে করে ডকুমেন্টেশনে ReactJS সম্পর্কে বিস্তারিত তথ্য , ইনস্টলেশন এবং এটি কিভাবে কাজ করে তার বিস্তারিত তথ্য অনেক সাজানো গুছালো ভাবে দেয়া আছে যাতে যে কেউ পড়লেই সহজে বুজতে পারে । এছাড়াও অনলাইনে প্রচুর ডকুমেন্টেশন এবং ভিডিও টিউটোরিয়ালস আছে যা দিয়ে যে কেউ ReactJS শেখা শুরু করে দিতে পারে।
(3) ReactJS শেখা সহজ [ ReactJS is easy to use ] :
ReactJS কম্পোনেন্টস বেসড হওয়াতে যত বড় এপ্লিকেশনই তৈরী করেন না কেন অনেক বড় বড় কোড/প্রোগ্রাম লেখার প্রয়োজন হয়না। অনেক বড় কোডেকে ছোট ছোট অংশে ভাগ করে লিখা যায় এবং এই ছোট ছোট অংশকে কম্পোনেন্ট বলে। আর অনেক গুলো কম্পোনেন্ট একসাথে করে একটি ReactJS এপ্লিকেশন তৈরী হয়।
কোড গুলো ছোট ছোট অংশে [ Component ] আলাদা থাকায় প্রয়োজন হলে কোনো কম্পোনেন্টকে [ Component ] একাধিকবার ব্যবহার করা যায় অর্থাৎ Reuse করা যায় ।
কোনো কম্পোনেন্টকে Resue করতে পারার বৈশিষ্টটাই ReactJS কে দিন দিন এতো জনপ্রিয় করে তুলছে ।
(4) ReactJS Communities
আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজে , ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি যেটাই শেখা শুরু করেন না কেন বা যেটা নিয়েই কাজ করেন না কেন , প্রতিনিয়ত আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন আর এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই আপনার সাপোর্ট লাগবে ! আর এক্ষেত্রে Github এবং Stackoverflow তে ReactJs এর আছে বিশাল ডেভেলপার কমিউনিটি , তাছাড়া ও ইউটিবে এবং গুগলে আছে প্রচুর টিউটোরিয়াল , যার কারণে একটু খুঁজলেই সমস্যা সমাধান করতে পারবেন।
ReactJs এর কয়েকটি জনপ্রিয় কমিউনিটিজ
(i)DEV’s React community.
(11)Reddit’s React community.
(iii)Reactiflux online chat.
(iv)Hashnode’s React community.
(v) Error/Bus Handle
ReactJs এর খুবই ইন্টারেষ্টিং একটা বিষয় হচ্ছে এর এরর/বাগস ফিক্স করা অপেক্ষাকৃত সহজ , কারণ হচ্ছে ReactJs কম্পোনেন্ট বেসড হওয়াতে আপনি কোনো এরর খাইলে ওই স্পেসিফিক কম্পোনেন্টটি চেক করলেই হবে , অন্য কোনো কোড বা কম্পোনেন্ট চেক করতে হবে না।
বর্তমান সময়ে ReactJs খুব জনপ্রিয় হওয়ার অনেক গুলো কারণের মধ্যে কম্পোনেট বেসড হওয়াটা অন্যতম একটা কারণ ।
(6) ReactJS এর ভবিষৎ বা কতদিন ডিমান্ড থাকবে :
আপনি একটা ল্যাঙ্গুয়েজে , ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখতেছেন এবং এইটার ভবিষ্যত কেমন বা কতদিন ডিমান্ড থাকবে আপনার মন এই প্রশ্ন করতেই পারে। কিন্তু উত্তর হচ্ছে বর্তমানে ReactJS খুবই জনপ্রিয় এবং দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলছে । ভবিষ্যতে কত দিন থাকবে তা নিশ্চিত করে বলা কঠিন , তবে খুব তাড়াতড়ি যে চাহিদা শেষ হবে না বা হতে দিবে না একথা বলাই যায়। কারণ হচ্ছে , ডেভেলপ করছে ফেসবুক আর ফেসবুক পৃথিবীর জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার একটি , ফেসবুক অবশ্যই চাইবে না তাদের এতো জনপ্রিয় প্রোডাক্ট [ ReactJS ] শেষ হয় যাক।
তাছাড়া পৃথিবীর শীর্ষ টেক কোম্পানিগুলো ব্যবহার করছে। যেমন –
Facebook, WhatsApp, Instagram, Twitter, Netflix, Tesla ,Dropbox, New York Times, Amazon and Uber, Khan Academy .
(7)ইনকাম / স্যালারি কেমন :
খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যাই করি করি দিন শেষে লাভ কি বা ইনকাম কেমন ? হতে পারে আপনার স্বপ্ন সত্যি হওয়ার একটা স্কিল যেটা শিখে আপনি ভালো ইনকাম করতে পারবেন , লোকাল এবং ইন্টারন্যাশনাল যার ডেভেলপারের চাহিদা অনেক এবং অনেক ভালো স্যালারি দিচ্ছে কোম্পানি গুলো।
তাই আপনি কোনো চিন্তা বা দ্বিধা-দ্বন্ধ ছাড়াই শেখা শুরু করে দিতে পারেন।
মনে রাখবেন ReactJS শেখার পূর্ব শর্ত হচ্ছে –
এইচটিএল [ HTML], সিএসএস[ CSS3] , বুটস্ট্র্যাপ [ Bootstrap] মোটামোটি জানলেই হবে এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট [ Javascript ES6 ] খুব ভালো ভাবে জানতে হবে ।
Source: Online