Nahid Web

Nahid Web Web Design and E-commerce Specialist

২০২৬ হোক বরকতময় ও কল্যাণের বছর।আল্লাহ আমাদের ব্যবসা ও আমলে ইখলাস দান করেন। 🌙
31/12/2025

২০২৬ হোক বরকতময় ও কল্যাণের বছর।
আল্লাহ আমাদের ব্যবসা ও আমলে ইখলাস দান করেন। 🌙

আলহামদুলিল্লাহ😊, আমাদের আরও একটি ইকমার্স প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে!🥳ক্লায়েন্টের ব্রান্ড পণ্যের ধরন এবং ব্যবসার লক্ষ...
14/11/2025

আলহামদুলিল্লাহ😊,
আমাদের আরও একটি ইকমার্স প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে!🥳

ক্লায়েন্টের ব্রান্ড পণ্যের ধরন এবং ব্যবসার লক্ষ্য সবকিছু বিবেচনা করে পুরো ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

মোবাইল-ফ্রেন্ডলি লেআউট, স্মুথ নেভিগেশন, কনভার্শন-ফোকাসড, ফাস্ট লোডিং স্পিড এবং প্রয়োজনীয় সব ইকমার্স ফিচার যুক্ত করে পুরো সাইটটিকে করেছি আরও ইউজার ফ্রেন্ডলী। আলহামদুলিল্লাহ ক্লায়েন্টও রেজাল্ট দেখে অত্যন্ত সন্তুষ্ট।

আপনি যদি আপনার ব্যবসার জন্য এমন একটি প্রফেশনাল, সিকিউর এবং স্কেলেবল ইকমার্স ওয়েবসাইট চান তাহলে ইনবক্সে / WhatsApp করতে পারেন।

ইনশাআল্লাহ, আপনার অনলাইন ব্যবসাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে আমরা পাশে আছি। 🚀✨

✅WhatsApp- 01973-557396

26/10/2025

Alhamdulliha! Another success project done🤩

22/10/2025

বছরের শেষ সময়ের অফার 😍

24/09/2025

আপনি কি জানেন CMS মানে কী?

CMS (Content Management System) হচ্ছে এমন একটা সফটওয়্যার বা টুল, যেটা দিয়ে সহজে ওয়েবসাইট তৈরি ও ম্যানেজ করা যায়।

এখন বাজারে অনেক CMS আছে – যেমন Joomla, Drupal, Shopify , Wix, Webflow ইত্যাদি। কিন্তু সবগুলোর মধ্যে WordPress হচ্ছে আসল কিং 👑। বর্তমানে প্রায় ৮০ কোটি+ এর মতো ওয়েবসাইট WordPress দিয়ে তৈরি।

👍 Wordpress কে কেন আমি CMS কিং বলছি?

১.মার্কেটিং ফ্রেন্ডলী

ওয়েবসাইট শুধু বানালেই হয় না, সেটা থেকে ব্যবসার ফল পাওয়াটাই আসল। এই দিক থেকে WordPress হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং ফ্রেন্ডলি CMS। এখানে সহজেই Facebook Pixel, Google Analytics, Google Ads, Email Marketing টুলস সহ যেকোনো মার্কেটিং ইন্টিগ্রেশন করা যায়। ফলে ব্যবসার প্রচার, কাস্টমার বা ভিজিটর ট্র্যাকিং হয় অনেক সহজ।

২.সবচেয়ে বড় কমিউনিটি
WordPress-এর লাখ লাখ ডেভেলপার, ডিজাইনার ও ব্যবহারকারী আছে যারা প্রতিদিন নতুন নতুন সমাধান দিচ্ছে। যেকোনো সমস্যার সমাধান বা নতুন আইডিয়া পেতে তাই এখানে ২৪/৭ সাপোর্ট পাওয়া যায়।

৩.অসংখ্য থিম ও প্লাগইন
WordPress-এ হাজার হাজার ফ্রি আর প্রিমিয়াম থিম ও প্লাগইন আছে। ই-কমার্স, বিজনেস সাইট, ব্লগ, পোর্টফোলিও সব ধরণের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়।

৪.সহজ ব্যবহার
টেকনিক্যাল জ্ঞান না থাকলেও WordPress দিয়ে সহজে ওয়েবসাইট বানানো ও ম্যানেজ করা যায়। এর ইউজার-ফ্রেন্ডলি ড্যাশবোর্ড একদম সহজ ভাষায় কাজ করার সুযোগ দেয়।

৫.কস্ট-ইফেক্টিভ
ছোট বা মাঝারি ব্যবসার জন্য WordPress একদম পারফেক্ট চয়েজ। এখানে আলাদা করে অনেক টাকা খরচ না করেই একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করা সম্ভব।

৬.SEO ফ্রেন্ডলি
WordPress গুগলে র‍্যাংকিংয়ের জন্য সবচেয়ে উপযোগী CMS। এর বিল্ট-ইন ফিচার আর SEO প্লাগইনগুলো ওয়েবসাইটকে সহজেই সার্চ ইঞ্জিনে উপরে তুলতে সাহায্য করে।

👉 আজকের দিনে যদি আপনার ছোট বা মাঝারি ব্যবসার জন্য ওয়েবসাইট দরকার হয়, তাহলে সবচেয়ে সেরা এবং স্মার্ট সিদ্ধান্ত হবে WordPress বেছে নেওয়া। 💡

🛒 জেনারেশন ভেদে ইকমার্সে প্রভাব প্রতিটি প্রজন্মের কেনাকাটার ধরন ভিন্ন! আসুন জেনে নিই কোন জেনারেশন কীভাবে অনলাইন শপিংকে প...
14/09/2025

🛒 জেনারেশন ভেদে ইকমার্সে প্রভাব

প্রতিটি প্রজন্মের কেনাকাটার ধরন ভিন্ন! আসুন জেনে নিই কোন জেনারেশন কীভাবে অনলাইন শপিংকে প্রভাবিত করছে:

😎 Gen Z (1997-2012):
- সোশ্যাল কমার্সের রাজা
- TikTok, Instagram থেকেই কিনে ফেলে
- এক ক্লিক পেমেন্ট পছন্দ
- Influencer রিকমেন্ডেশন ফলো করে
- ব্র্যান্ড ভ্যালু দেখে

🧑‍💼Millennials (1981-1996):
- রিভিউ পড়ে তারপর কেনে
- Mobile-first শপিং
- Brand loyalty কম,
- value বেশি দেখে

👨‍💼 Gen X (1965-1980):
- Research করে কেনে
- Desktop/laptop ব্যবহার করে
- Traditional payment method পছন্দ
- Quality এবং durability প্রাধান্য

👴 Baby Boomers (1946-1964):
- Customer service গুরুত্বপূর্ণ
- Phone support চায়
- Trusted brand পছন্দ
- Simple checkout process দরকার

আপনি কোন জেনারেশনের?
আপনার শপিং হ্যাবিট কেমন? কমেন্টে জানান! 👇

"May Allah accept from us and from you."Wishing you a blessed Eid ul Adha filled with peace, joy, and countless blessing...
07/06/2025

"May Allah accept from us and from you."

Wishing you a blessed Eid ul Adha filled with peace, joy, and countless blessings. Eid Mubarak!🤲

- Nahidweb

🎯 হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক ?অনেকে ভাবে, “আমি স্মার্ট ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক করার দরকার নাই।”আসলে এই ভাবনাটাই ...
05/05/2025

🎯 হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক ?

অনেকে ভাবে, “আমি স্মার্ট ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক করার দরকার নাই।”
আসলে এই ভাবনাটাই অনেক বড় একটা ভুল। 😓

স্মার্ট ওয়ার্ক মানে কি কম কাজ করা?

মোটাও না!

স্মার্ট ওয়ার্ক মানে কি?

👉 কোন কাজে কত সময় ও এফোর্ট দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে, সেটা বুঝে কাজ করা।
👉 কাজকে এমনভাবে পরিকল্পনা করে করা যাতে সময় বাঁচে, ফলাফল দ্রুত আসে।
আর এটা শেখার জন্যও দরকার হয় অনেক সময়, চেষ্টা আর অভিজ্ঞতা — মানে, হার্ড ওয়ার্ক।

এবার একটু বাস্তব কথা শুনুন —
দুনিয়ার সবচেয়ে "স্মার্ট" ও "প্রোডাকটিভ" মানুষের একজন ইলোন মাস্কও

👉 সপ্তাহে ৮০–১০০ ঘণ্টা কাজ করেন!
👉 দিনে প্রায় ১২–১৬ ঘণ্টা পর্যন্ত!
(এমনকি সে তার অফিসেই মাঝে মাঝে ঘুমান!)

👉তাহলে প্রশ্ন হলো —

যিনি বিশ্বের শীর্ষ ধনী, সেরা ইনোভেটর, টেক জিনিয়াস
তিনিও যদি এতো সময় দিয়ে পরিশ্রম করেন,
তাহলে আমরা কাদেরকে দেখে “কম কাজের স্বপ্ন” দেখি?

👉বাস্তব কথা হচ্ছে-

স্মার্ট ওয়ার্ক কোনো শর্টকাট না।
বরং এটা হচ্ছে হার্ড ওয়ার্কের পরের লেভেল।
আপনি আগে পরিশ্রম করবেন, শিখবেন, ভুল করবেন, আবার চেষ্টা করবেন

তখনই আপনার নিজের একটা স্টাইল তৈরি হবে।
সেটাই হবে আপনার স্মার্ট ওয়ার্ক।

Copyright © Nahid Web,Muhammad Nahid

মার্কেটিং কতদিন করবো?  এটা আসলে ঠিক প্রশ্ন না সঠিক প্রশ্ন হলো 👉 “মার্কেটিং কতভাবে করবো?অনেকে ভাবেন — একটু ফেসবুকে বুস্ট ...
04/05/2025

মার্কেটিং কতদিন করবো?

এটা আসলে ঠিক প্রশ্ন না
সঠিক প্রশ্ন হলো 👉 “মার্কেটিং কতভাবে করবো?
অনেকে ভাবেন —
একটু ফেসবুকে বুস্ট করলেই ব্যবসা চলবে, অর্ডার আসবে, এরপর আর কিছু লাগবে না।
আসলে এটা একটা বড় ভুল! 😓

✅ কারণ, মার্কেটিং হচ্ছে একটা চলমান প্রসেস।
আপনি যতদিন ব্যবসা করবেন, ততদিন আপনার মার্কেটিং চলতে থাকবে।
শুধু আজ নয় — বরং নিয়মিত, ধারাবাহিকভাবে আপনাকে মার্কেটিং করে যেতে হবে।

🔥 “মার্কেটিং মানেই কি টাকা খরচ?”
অবশ্যই না!
মার্কেটিং দুইভাবে করা যায়:

১.পেইড মার্কেটিং (এডস রান)
২.ফ্রি মার্কেটিং (অর্গানিক কনটেন্ট)

💡 চলুন কিছু ফ্রি মার্কেটিং টিপস দেখে নেই 👇

🔸 সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট দিন
– প্রোডাক্ট রিভিউ, কাস্টমার ফিডব্যাক, প্রোমোশন

🔸 Facebook Group / Community-তে অ্যাকটিভ থাকুন
– কাস্টমারদের সঙ্গে সরাসরি কানেকশন তৈরি হয়

🔸 Instagram / TikTok / YouTube–এ ভিডিও কনটেন্ট বানান
– প্রোডাক্ট ডেমো, টিপস, আনবক্সিং, রিয়েল কেস

🔸 SEO & ব্লগ লিখুন
– ওয়েবসাইট থাকলে Google থেকেও অর্গানিক অর্ডার আসবে

🔸 কাস্টমারদের রেফার করতে উৎসাহ দিন
– "Share & Win", রেফারেল কুপন, রিওয়ার্ডস

👉 ফ্রি মার্কেটিং সময় লাগে, কিন্তু লং টার্মে ব্র্যান্ড গড়তে দারুণ কাজ করে।
আর পেইড মার্কেটিং তাড়াতাড়ি রেজাল্ট দেয় — তাই দুটোরই ব্যালেন্স দরকার।

📌 মনে রাখবেন —
মার্কেটিং কোনো দিন থামে না। এটা বন্ধ মানেই আপনার ব্যবসাও ধীর হয়ে যাবে।
তাই বাজেট হোক কম বা বেশি, আপনার মার্কেটিং যেন চলতেই থাকে — এটা নিশ্চিত করুন।

Copyright © Nahid Web,Muhammad Nahid

03/05/2025

সেলস টিমকে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া ঠিক হবে? 🤔

এই ভিডিওতে আলোচনা করেছি—আপনার সেলস টিম বা এমপ্লয়িকে ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া উচিত কিনা, আর কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি।

👉 ভিডিওটি দেখে নিন, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।

© Nahidweb,Muhammad Nahid

🎉অলহামদুলিল্লাহ! ওয়েবসাইট পাবলিশ করার কয়েক দিনের মধ্যেই অর্গানিকভাবে ক্লাইন্টের সাইটে ৪টা অর্ডার এসেছে! 🙌আমার এই ক্লাইন্...
27/04/2025

🎉অলহামদুলিল্লাহ! ওয়েবসাইট পাবলিশ করার কয়েক দিনের মধ্যেই অর্গানিকভাবে ক্লাইন্টের সাইটে ৪টা অর্ডার এসেছে! 🙌

আমার এই ক্লাইন্ট আগে শুধু ল্যান্ডিং পেইজ দিয়ে বিজনেস করতেন, কিন্তু আমরা তাদের ল্যান্ডিং পেইজের পাশাপাশি ফুল ইকমার্স ওয়েবসাইটের অফার করি।
আর আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সে এর ফল পেতে শুরু করেছে।😃

Address

North Hospital Road, Barisal Sadar
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Web posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category