01/11/2026
বরিশাল সরকারি নার্সিং কলেজ থেকে Info Tech Solution-এর উদ্যোগে শুরু হয়েছিল “Safe Internet for Women” শীর্ষক সচেতনতামূলক সেমিনার।
শুরুটা হয়েছিল একটি প্রতিষ্ঠান দিয়ে—আর দেখতে দেখতে ৫ মাসেরও বেশি সময়ে বরিশালের ১২টি প্রতিষ্ঠানে আমরা এই সচেতনতামূলক সেমিনারটি আয়োজন করতে পেরেছি।
ইন্টারনেট যেন নারীদের জন্য ভয় বা ঝুঁকির জায়গা না হয়ে ওঠে—বরং শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নের একটি নিরাপদ মাধ্যম হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
১২টি প্রতিষ্ঠান, অসংখ্য অংশগ্রহণকারী, একটি লক্ষ্য—নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ।
এই পথচলা এখানেই শেষ নয়।
আমরা বিশ্বাস করি, সচেতনতা থেকেই শুরু হয় নিরাপত্তা।