Tec World

Tec World Tec World
তথ্যপ্রযুক্তির দুনিয়া সাথে থাকুন,তথ্য হাতের মুঠে রাখুন|

22/11/2018

hlw

01/10/2016

'ইউটিউবার' হতে চান? উপায়গুলো জেনে নিন________________________________________ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবেরে রয়েছে বহু সম্ভ...
18/09/2016

'ইউটিউবার' হতে চান? উপায়গুলো জেনে নিন
________________________________________
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবেরে রয়েছে বহু সম্ভাবনা। আপনি যদি ইউটিউবে নিজের চ্যানেল খুলতে চান, তাও সম্ভব। এ লেখায় তুলে ধরা হলো ইউটিউবে সাফল্যের কয়েকটি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
২০১৪ সালে জোয়ে অ্যাহার্ন একজন তারকা হওয়ার আশায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যান। তবে তিনি চলচ্চিত্র কিংবা টেলিভিশনে তারকা হওয়ার চেষ্টা করেননি। তিনি ইউটিউবের তারকা হওয়ার চেষ্টা করেন।
অ্যাহার্ন বলেন, ‘সম্পূর্ণ সামাজিক
যোগাযোগমাধ্যমই এখানে রয়েছে।’ অ্যাহার্ন বিভিন্ন ধরনের কমেডি স্কিট ভিডিও তৈরি করতে থাকেন। আর এসব ভিডিও দিয়েই তিনি বিখ্যাত হয়ে যান। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি।
ইউটিউবের এ ব্যবসাকেই ফুল টাইম কাজ হিসেবে নেন অ্যাহার্ন। তিনি ইউটিউব থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করেন, তা বহু মানুষের কাছেই বিস্ময়।
ইউটিউবে বিজ্ঞাপনদাতারা বর্তমানে বছরে ৫০০ বিলিয়ন ডলার
ব্যয় করছেন। এর বড় অংশ রিহানা ও জাস্টিন বিবারের মতো তারকাদের পেছনে ব্যয় হলেও বহু মানু্ষই ইউটিউবের এ ব্যবসা থেকে ভালো অর্থ কামিয়ে নিচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায় ইউটিউব কমিক পিউডাইপাইয়ের কথা। এটি থেকে গত বছর ১২ মিলিয়ন ডলার আয় হয়েছে।
ইউটিউবে যাদের ভালো সাবস্ক্রাইবার রয়েছে তারা বিখ্যাত হয়ে যান। বহু ব্যক্তি রয়েছেন, যাদের তিন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এ ধরনের ব্যক্তিদের ইউটিউবও যথেষ্ট সমাদর করে।
তবে ইউটিউবে ক্রমাগত নিত্যনতুন চ্যানেল তৈরি হয়। আর এসব চ্যানেলের কারণে পুরনোদের সব সময়ই সতর্ক থাকতে হয়। ফলে প্রচণ্ড প্রতিযোগিতা চলে সব সময়।
আপনি যদি ইউটিউবে বড় কোনো সাফল্য দেখাতে চান তাহলে তা মোটেই সহজ বিষয় নয়। কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং। একটা ওয়েবক্যাম নিয়ে বসে গেলাম আর বহু মানুষ আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে, বিষয়টি মোটেই তেমন নয়। এজন্য আপনার বহু বিষয় শিখতে হবে। বুঝতে হবে ব্যবহারকারীদের মানসিকতা।
১৯ বছর বয়সী কম্পিউটার প্রকৌশলী
হান্নাহ হফম্যান। তিনি দেড় মিনিটের অ্যানিমেশন তৈরি করেন। তিনি জানান, এ ভিডিওগুলো তৈরি করতে তার আট ঘণ্টা করে সময় লাগে। আর এগুলো তিনি তার চ্যানেলে আপ করেন। এগুলো ব্যবহার করে তার স্বপ্ন ছিল এক লাখ সাবস্ক্রাইবার তৈরি করা। কিন্তু একসময় তার সে সংখ্যাটি স্বপ্ন মনে হলেও বাস্তবে পরিণত হয়। এরপর তা পাঁচ লাখে পৌঁছে এবং বাড়তে থাকে।
তিনি বলেন, ‘এখানে বহু সংখ্যা রয়েছে। লাইক, কমেন্ট, ভিউ, সাবস ইত্যাদি..... যেগুলো নিয়ে চিন্তা করা বোকামি। এসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকলে আপনি ব্যর্থ হবেন।’
তার মতে ইউটিউব সমাজের সঙ্গে সংযুক্ত থাকাই সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়। আর এটিই তাকে এগিয়ে নিয়েছে।
ইউটিউবে ক্ষুদ্র ও বড় নির্মাতাদের
মাঝে পার্থক্য ক্রমে বড় হচ্ছে। তবে সফল ইউটিউবার টায়লার ওকলে
বলেন, ‘আমি এ বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখেছি। কারণ এখন এটি অত্যন্ত জনবহুল মানুষের বাজারে পরিণত হয়েছে, যারা এখানে কিছু করতে চাচ্ছে।’
তবে নিজের সাফল্য সম্পর্কে তিনি বলেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান যে, সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হতে পেরেছি। যখন এতটা ভিড় ছিল না, তখনই তা তৈরি করতে পেরেছি।’
ইউটিউবে তারকা হয়ে ওঠাও হলিউডে তারকা হওয়ার মতো বিষয়। তবে এখানে নিজেকেই ইউটিউবার হতে হয়। আর ক্রমাগত চেষ্টা করে গেলে সাফল্য পেতেও দেরি হয় না।

ফেসবুকে পোস্ট দিলেই সমাধান_______________________________কুষ্টিয়ায় কুমারখালী হাসপাতালের ভেতরেপ্রধান ফটকের পাশেই ময়লা। বি...
17/08/2016

ফেসবুকে পোস্ট দিলেই সমাধান
_______________________________
কুষ্টিয়ায় কুমারখালী হাসপাতালের ভেতরে
প্রধান ফটকের পাশেই ময়লা। বিশাল স্তূপ।
দেখলেই গা ঘিনঘিন করে। শ্বাস টানা
দায়। কী করা যায়? জেলা প্রশাসনের
ফেসবুক পাতায় এ সমস্যার কথা লিখে
সমাধান চেয়ে পোস্ট করলেন এক ব্যক্তি। পোস্ট দেখে জেলা প্রশাসক সঙ্গে সঙ্গে
বর্জ্য অপসারণে কুমারখালী পৌর
কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন। ব্যস, ময়লা
সরানো কাজ শুরু। গত ২৪ জুলাই পরিবেশ দূষণ-বিষয়ক একটি
পোস্ট দিয়ে প্রতিকার চান ওই ব্যক্তি। ৮
আগস্ট থেকে কুমারখালী পৌরসভা
হাসপাতালের বর্জ্য অপসারণ শুরু করেছে। এভাবে নাগরিকসেবা নিশ্চিত করতে
ফেসবুককে কাজে লাগাচ্ছে কুষ্টিয়া জেলা
প্রশাসন। ২০১৪ সাল থেকে এই উদ্যোগ
নেওয়া হয়। ফেসবুকের মাধ্যমে তথ্য সংগ্রহ
করে জেলার বিভিন্ন সমস্যা সমাধানে
উদ্যোগ নেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। দুই বছর পর এ উদ্যোগ অনেকটাই
সফল। ২০১৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া সদর
উপজেলায় একটি সড়ক সংস্কারের অনিয়মের
চিত্র পোস্ট দেওয়া হয়েছিল। এরপর পরই
সেই সড়ক পুনরায় সংস্কারের মধ্যে দিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল পেতে
শুরু করে কুষ্টিয়াবাসী। কুষ্টিয়া জেলা প্রশাসন দাবি করেছে, গত
দুই বছরে ফেসবুক থেকে পাওয়া ৩০০টির
বেশি সমস্যার সমাধান করা হয়েছে। এখন
প্রতিদিন জেলা প্রশাসনের পাতায়
কুষ্টিয়া এলাকার দুর্নীতি ও দুর্ভোগের
চিত্রসহ ২০-২৫টি অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাৎক্ষণিক
ব্যবস্থা নিচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও
আইসিটি) মুজিব উল ফেরদৌস ফেসবুক
পাতাটির তত্ত্বাবধানে আছেন। তিনি
বলেন, ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক
নাগরিকসেবা দিতে উপজেলাভিত্তিক
সিটিজেন জার্নালিস্ট ফোরাম গঠন করার কাজ চলছে। ১৪৩ জন এতে যুক্ত হচ্ছেন।
তাঁরা জেলা ও উপজেলার উন্নয়ন, দুর্ভোগ,
সমস্যা ও সমাধানের জন্য পরামর্শ তুলে
ধরবেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগে
কুষ্টিয়ার মানুষকে তাদের সমস্যার কথা
জানাতে বিভিন্ন সরকারি দপ্তরে হাজির
হতে হতো। এখন তারা জেলা প্রশাসনের
নানা সেবা স্মার্টফোনে পাচ্ছে। তারা
মোবাইল থেকে ফেসবুকে তাদের সমস্যার কথা লিখে জানাতে পারছে। সড়ক তৈরি ও
সরকারি উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,
সামাজিক নিরাপত্তাবেষ্টনী-সংক্রান্ত
আবেদন, মাদকদ্রব্যসংক্রান্ত অভিযোগ,
মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুস্থ
ব্যক্তিদের সাহায্য, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাসামগ্রী বিতরণের
আবেদন, বিভিন্ন অপরাধ দমনের আবেদন
জানানো যায়। ফেসবুকে রক্তদাতাদের ডেটাবেইস তৈরি
করা হচ্ছে। স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক
ব্যক্তিদের রক্তের গ্রুপের, নাম-ঠিকানা ও
মুঠোফোন নম্বর সংগ্রহ শুরু হয়েছে। এই তথ্য
দিয়ে একটি বড় ডেটাবেইস তৈরি করে
জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করবে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম
আলোকে বলেন, ফেসবুকে প্রাপ্ত তথ্যের
ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার
মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হচ্ছে। ফেসবুক
ব্যবহার করে সমাজের মানুষের সমস্যার
সমাধানের এই উদ্যোগটি দেশের অন্যান্য জেলায় এখন অনুকরণীয় দৃষ্টান্ত।

ফোনে নজরদারি, কী করি!_____________________________পকেটে স্মার্টফোন নিয়ে ঘোরা মানেএকজন অনুসরণকারীকে নিয়ে ঘোরা—একথা এখ...
17/08/2016

ফোনে নজরদারি, কী করি!
_____________________________
পকেটে স্মার্টফোন নিয়ে ঘোরা মানে
একজন অনুসরণকারীকে নিয়ে ঘোরা—এ
কথা এখন সবাই জানেন। যেমন সার্চ-
সুবিধা নিতে গিয়ে গুগলকে দিতে হচ্ছে
ব্যক্তিগত সব তথ্য। পরিবার-বন্ধুর সঙ্গে
যোগাযোগ করতে ফেসবুকের হাতে তুলে দিতে হচ্ছে ব্যক্তিগত তথ্য। বিশেষজ্ঞরা
বলছেন, এগুলোর বাইরে মোবাইল ফোনে
ছবি, ব্লুটুথ প্রযুক্তি, এমনকি ফোনের
ব্যাটারি পর্যন্ত ব্যবহারকারীর ওপর
নজরদারিতে ব্যবহৃত হতে পারে। ছবির মেটাডেটা স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরায় ছবি
তোলা হলে ছবিতে দিন, সময়, ক্যামেরার
নানা তথ্য থেকে যায়। এ ছাড়া
স্মার্টফোনে জিওট্যাগিং সুবিধা থাকায়
ব্যবহারকারীর অবস্থানের তথ্যও সংরক্ষিত
থাকে। জিপিএস ব্যবহার করে প্রাপ্ত তথ্য ও ছবির তথ্য মিলিয়ে সহজেই ব্যবহারকারীর
অবস্থানসহ দরকারি তথ্য বের করে নিতে
পারে সাইবার দুর্বৃত্তরা। নজরদারিতে
এসব তথ্য ব্যবহার করা হতে পারে। বেশির ভাগ স্মার্টফোনে জিওট্যাগ
মেটাডেটা সরিয়ে ফেলার সুবিধা থাকে।
আইফোন থেকে মেটাডেটা সরাতে সেটিংস
থেকে প্রাইভেসিতে যান। সেখানে
লোকেশন সার্ভিসে গিয়ে জিপিএস-সেবা
বন্ধ করে দিতে পারেন। অ্যান্ড্রয়েডে ক্যামেরা অ্যাপের মেনুতে গিয়ে গিয়ার
আইকন থেকে জিপিএস বা জিওট্যাগ বন্ধ
করে দিতে পারেন। ব্লুটুথ চালু থাকলে সমস্যা ক্যাসপারস্কির গবেষকেরা বলেন, ব্লুটুথ-
প্রযুক্তি ব্যবহার করেও নজরদারি করা হতে
পারে। ব্লুটুথ সেটিংস ঠিকমতো পরিবর্তন
না করলে ব্লুটুথ ব্যবহার করে স্মার্টফোন
ব্যবহারকারীর অবস্থানসহ নানা তথ্য বের
করে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। এ ক্ষেত্রে ব্লুটুথ যদি ‘নন-ডিসকভারেবল’
মোডে রাখা হয়, তবু তা নিরাপদ নয়।
দুর্বৃত্তরা ব্লুটুথ কাজে লাগিয়ে ব্লুজ্যাকিং
করতে পারে। অর্থাৎ, ফোনে ব্লটুথ দিয়ে
নজরদারির সফটওয়্যার বা ম্যালওয়্যার
ঢোকাতে পারে। এ ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা হিসেবে পাসওয়ার্ড
ব্যবহার করা ভালো। এ ছাড়া প্রয়োজন না
হলে ব্লুটুথ বন্ধ রাখা উচিত। ব্যাটারিও বিপজ্জনক মোবাইল ফোনের ব্যাটারির মাধ্যমে
নজরদারি করা হতে পারে বলে সতর্ক
করেছেন গবেষকেরা। এই পদ্ধতিতে
স্মার্টফোন ব্যাটারির চার্জে সামান্য
হেরফের হওয়ার বিষয়টি হিসাব করে
ব্যবহারকারী কোথায় কোথায় যান, সে বিষয়টি ধরা যায়। যদি ব্যবহারকারী
মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান, সে
বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয় এবং
এই রুটিন স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ
নির্ভুলভাবে ব্যবহারকারীর অবস্থান
শনাক্ত করা যায়। কিন্তু ফোন ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন, তখন তাঁর
অবস্থান শনাক্ত করার সম্ভাবনা ৬০
শতাংশে নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন,
স্মার্টফোনে এভাবে নজরদারির বিষয়টি
উদ্বেগের কারণ হতে পারে। এ ধরনের তথ্য
সংগ্রহের জন্য মোবাইল ফোনের সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট। এ ধরনের অ্যাপকে
ব্যাটারি ব্যবহার-বিষয়ক তথ্য সংগ্রহে
গুগলেরও কোনো বাধা নেই। সাইবার
দুর্বৃত্তরা চাইলে এ রকম কোনো অ্যাপ তৈরি
করে সহজেই ব্যবহারকারীর ওপর নজরদারি
করতে পারে। ব্যাটারি ব্যবহার করে নজরদারি করা হলে
তা ধরা কঠিন। তবে এ ক্ষেত্রে কিছুটা
সাবধান থাকা যায়। ব্যাটারিতে চার্জ
বেশি কমে গেলে তথ্য সংগ্রহ করা সুবিধা
হয়; তাই চার্জ বেশি রাখা ভালো। এ ছাড়া
যেসব অ্যাপ বেশি চার্জ শেষ করে, সেগুলো

হোয়াটসঅ্যাপের অজানা পাঁচ_________________________________________খুদে বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনহোয়াটসঅ্যাপ। ২০১৪...
09/08/2016

হোয়াটসঅ্যাপের অজানা পাঁচ
_________________________________________
খুদে বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন
হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে এটি কিনতে
ফেসবুক খরচ করেছিল এক হাজার নয় শ
কোটি ডলার। ফেসবুক ম্যাসেঞ্জারকে
টেক্কা দিয়ে তাৎক্ষণিক বার্তা আদান-
প্রদানের সেবায় এখনো এক নম্বরে আছে হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপ সংশ্লিষ্ট এমন
কিছু তথ্য আছে যা সাধারণে প্রচলিত নয়।
তেমন কিছু তথ্য নিয়েই এবারের আয়োজন- ১. গত বছরের মার্চ মাসে হোয়াটসঅ্যাপের
অ্যান্ড্রয়েড সংস্করণে ডাউনলোডের
সংখ্যা ১০০ কোটির ঘর পেরিয়ে যায়। এ
সময় হোয়াটসঅ্যাপের কর্মীর সংখ্যা কতজন
ছিল জানেন? মাত্র পাঁচজন!
হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জ্যান কোউম এক পোস্টে নিজেই এই তথ্য
জানিয়েছিলেন। ২. হোয়াটসঅ্যাপের দুই সহ-প্রতিষ্ঠাতা
জ্যান কোউম ও ব্রায়ান অ্যাকটন-এই দুজনই
আগে ইয়াহুতে কাজ করতেন। তবে
হোয়াটসঅ্যাপে পুরোদমে কাজ শুরু করার
আগে তাঁরা ফেসবুক ও টুইটারে কাজ করতে
চেয়েছিলেন। কিন্তু এই দুই প্রতিষ্ঠানই তাঁদের আবেদন প্রত্যাখ্যান করেছিল।
একবার ভেবে দেখুন তো, প্রযুক্তিবিশ্ব
কতটা ভিন্ন হতো, যদি এই দুজনের অন্তত
একজনের চাকরির আবেদন গৃহীত হতো! ৩. ছবি ও ভিডিও ফাইলের আকার ছোট করে
আনার কাজে সহজেই ব্যবহার করা যায়
হোয়াটসঅ্যাপ। এ কাজে অন্য যে কোনো
এডিটিং অ্যাপ্লিকেশনও ব্যবহার করা
যায়। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে
সেটি যত সহজে আরেক বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া যায়, অন্যগুলোর ক্ষেত্রে তা সম্ভব
হয় না। এটিই হোয়াটসঅ্যাপের অনন্য
সুবিধা। এ ছাড়া কম্প্রেস করা ছবি বা
ভিডিও নিজের ফোনে সংরক্ষণ করে
জায়গাও বাঁচানো যায়। ৪. হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে
দিলে তা বন্ধুর কাছে পৌঁছেছে কি না,
সেটি জানিয়ে দেয়। এই সুবিধা অন্যান্য
ম্যাসেজিং অ্যাপেও আছে। তবে সেই বার্তা
বন্ধুটি কখন পড়ছেন সেটিও জানায়
হোয়াটসঅ্যাপ। একটি নির্দিষ্ট বার্তার ওপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলে যেসব
অপশন আসে সেগুলো থেকে ‘ইনফো’ অপশনটি
বেছে নিলেই এ তথ্য জানা যাবে। ৫. ওপেন হুইসপার সিস্টেমে তৈরি
হোয়াটসঅ্যাপ। এর মধ্য দিয়ে আদান-প্রদান
করা সব বার্তা এন্ড-টু-এন্ড পদ্ধতিতে
এনক্রিপ্ট করা। এ পদ্ধতিতে হ্যাকাররা
ব্যবহারকারীর গোপনীয়তায় সহজে
হস্তক্ষেপ করতে পারে না। ফলে ব্যবহারকারীর তথ্য থাকে সুরক্ষিত। এ
কারণেই বিশ্বব্যাপী বার্তা আদান-
প্রদানের অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের
জনপ্রিয়তা এত বেশি।

মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মাননা পেলেন সোনিয়া বশির_________________________________________যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ও প্র...
09/08/2016

মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মাননা পেলেন সোনিয়া বশির
_________________________________________
যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য
ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। এ বছর এক লাখ জনের মধ্যে ১৫জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার উদ্যমী কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনিত করা হয়। সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবণ এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের উপর ভিত্তি করে ফাউন্ডারস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে মাইক্রোসফট। ‘প্লাটিনাম ক্লাব আউটস্ট্যান্ডিং অ্যাচিভার’ জয়ীদের মধ্য থেকে ফাউন্ডারস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। ফাউন্ডারস অ্যাওয়ার্ড জয়ীরা পেয়েছেন বিল গেটসের স্বাক্ষর করা একটি করে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। মাইক্রোসফটে উল্লেখযোগ্য অবদান এবং সর্বোচ্চ পারদর্শীতার জন্য চলতি বছর মাইক্রোসফটের এক লাখ কর্মীর মধ্যে ২ শতাংশের কম কর্মকর্তা-কর্মচারী ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগেও বিশেষ অবদানের জন্য মাইক্রোসফটের ‘এক্সিলেন্স প্লাটিনাম ক্লাব’-এর সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন সোনিয়া বশির। মাইক্রোসফটের লক্ষ্য অর্জনের সাফল্যের প্রতিদানস্বরুপ সোনিয়া বশির কবিরকে ‘দি প্লাটিনাম ক্লাব’ অ্যাওয়ার্ড প্রদান করেন মাইক্রোসটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। আশানুরুপ অর্জন ছাড়িয়ে যাওয়া এবং নিজেদের কর্তব্য পালনের উর্দ্ধে গিয়ে সফলতা অর্জনের জন্য ‘দি প্লাটিনাম ক্লাব’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্বব্যাপি মাইক্রোসফটের গুরুত্ব প্রতিষ্ঠিত করা সেরা পারফরমারদের সংগঠনই হচ্ছে এই ক্লাব। সোনিয়া বশির কবির বলেন, ‘দুটি পুরস্কারে ভূষিত হওয়ায় আমি বিনীত এবং বিস্মিত। এ প্রাপ্তি আমার জন্য একটি বিশাল স্বীকৃতি এবং আমি অনেক বেশি আগ্রহী ও উচ্ছসিত বাংলাদেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার ক্ষেত্রে। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বিশ্বের সবাইকে উদ্যোমী করে তোলার কাজে নিজেকে নিয়োজিত করেছি আমি। মাইক্রোসফটের মতো বিশ্ব বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার সময়গুলো আমার জন্য সত্যিই অসাধারণ।’ সোনিয়া বশির কবিরের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় আরো একটি প্রশংসনীয় বছর অতিবাহিত করেছে মাইক্রোসফট। দুবছর আগের
পরিকল্পনায় যেসব অসম্ভব ছিলো সেগুলো বাস্তবায়নের পাশাপাশি দ্বিগুণ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসার প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি নৈতিকতা এবং দলগত কর্ম সম্পাদন বৃদ্ধির লক্ষ্যে মাইক্রোসফটের কর্মীরা নিরলস পরিশ্রম দিয়েছে যা মাইক্রোসফট বাংলাদেশের কর্মদক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিপাতের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের নারীদের জন্য চালু করা ডিজিটাল স্বাক্ষরতা প্রশিক্ষণ উদ্যোগ ‘উইন্ডোজ উইমেন ক্যাম্পেইন’-এর নেতৃত্ব দেয়া ও পরিচালনা করার জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেন সোনিয়া কবির বশির। সরকারে সঙ্গে মিলে কাজ করার ক্ষেত্রে উক্ত ক্যাম্পেইনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া পাইরেসি রোধে ‘উইন্ডোজ উইমেন ক্যাম্পেইন’-এর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে মাইক্রোসফট।পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে কাজ করার পরিকল্পনা করার মাধ্যমে সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার গৌরব অর্জন করেছে মাইক্রোসফট বাংলাদেশ।

নতুন যা আনল অ্যাপল_________________________________________২৭তম বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারসসম্মেলনে চারটি প্রধান অপা...
18/06/2016

নতুন যা আনল অ্যাপল
_________________________________________
২৭তম বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস
সম্মেলনে চারটি প্রধান অপারেটিং
সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত
করার ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। গত সোমবার যুক্তরাষ্ট্রের
সানফ্রান্সিসকোতে ‘ডব্লিউডব্লিউডিসি
২০১৬’ নামের ডেভেলপার সম্মেলনে আইওএস
১০, ম্যাক ওএস সিয়েরা, ওয়াচ ওএস ৩,
সিরির হালনাগাদ সংস্করণসহ কয়েকটি
সফটওয়্যারের হালনাগাদ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান
অ্যাপলের কর্মকর্তারা। অ্যাপলের পক্ষ থেকে কিনোট উপস্থাপনায়
বলা হয়, তাদের ম্যাকবুকের জন্য তৈরি ওএস
এক্স সফটওয়্যারটিকে নতুন করে ব্র্যান্ডিং
করা হচ্ছে। ওএস এক্স হবে ম্যাক ওএস।
পরবর্তী সংস্করণটিকে বলা হবে ম্যাক ওএস
সিয়েরা। আগামী জুলাই মাসে এর বিটা সংস্করণ উন্মুক্ত হবে। এতে নতুন ফিচার
হিসেবে এসেছে অ্যাপল ওয়াচ দিয়ে
ম্যাকবুক আনলক করার সুবিধা। এ ছাড়া এতে
সব ডিভাইসে কাজ করার জন্য উইনিভার্সাল
ক্লিপবোর্ড সুবিধা ও সিরি সফটওয়্যার
সমর্থন সুবিধা যুক্ত হচ্ছে। অ্যাপল তাদের মোবাইল ও ট্যাবের
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বড় ধরনের
উন্নয়ন করার ঘোষণা দিয়েছে। আইওএস ১০
নামের নতুন সংস্করণটি ডেভেলপার
প্রিভিউ নামে উন্মুক্ত করা হলেও জুলাই
মাসে বিটা সংস্করণটি ছাড়বে অ্যাপল। ‘সবচেয়ে বড় আইওএস উন্মুক্ত করার ঘটনা’
হিসেবে উল্লেখ করে আইওএসের ক্ষেত্রে
১০টি বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে
অ্যাপল। এ ১০টি পরিবর্তনের মধ্যে রয়েছে
লক স্ক্রিনের নতুন নকশা, যাতে
নোটিফিকেশন সিস্টেম আরও উন্নত হবে। এ ছাড়া রয়েছে অ্যাপ দিয়ে দ্রুত যোগাযোগ,
উন্নত থ্রিডি টাচ, সিরি এপিআই বা সিরি
ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ
ব্যবহারের সুযোগ, উন্নত ভার্চ্যুয়াল কি-
বোর্ড, উন্নত ফটো অ্যাপ, উন্নত অ্যাপল
ম্যাপ, মিউজিক অ্যাপ, নিউজ অ্যাপ, হোমকিট, ভয়েস মেইল ট্রান্সক্রিপ্ট অ্যাপ,
উন্নত মেসেজিং অ্যাপ প্রভৃতি। ডেভেলপার সম্মেলনে ওয়াচওএসের উন্নত
সংস্করণ ঘোষণা দিয়েছে অ্যাপল।
ওয়াচওএস ৩ সংস্করণে দ্রুত অ্যাপ খোলার
ফিচারসহ, কন্ট্রোল সেন্টার, দ্রুত বার্তার
উত্তর দেওয়ার সুবিধাসহ এতে যুক্ত হয়েছে
রিমাইন্ডারস ও ফাইন্ড মাই ফ্রেন্ডস সুবিধা। এতে এসেছে এসওএস বা জরুরি
নম্বরে কল করার সুবিধাটিও।
টিভিওএসেরও উন্নত সংস্করণ আনার ঘোষণা
দিয়েছে অ্যাপল।

আইফোন ব্যবহারকারীদের যে সুবিধা দিচ্ছে অ্যাপল_________________________________________আইফোন, আইপ্যাডে বিল্ট-ইন অ্যাপ সরান...
18/06/2016

আইফোন ব্যবহারকারীদের যে সুবিধা দিচ্ছে অ্যাপল
_________________________________________
আইফোন, আইপ্যাডে বিল্ট-ইন অ্যাপ সরানোর
সুবিধা দিতে যাচ্ছে অ্যাপল। মোবাইল ও
ট্যাবের অপারেটিং সিস্টেমের হালনাগাদ
সংস্করণ আইওএস ১০ চালু করলে এ সুবিধা
পাওয়া যাবে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বার্ষিক ডেভেলপারস
সম্মেলনে আইওএস ১০-সহ নতুন সফটওয়্যারের
হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা
দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম
কুকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ডব্লিউডব্লিউসি ২০১৬ নামের সম্মেলনে কিনোট উপস্থাপনায় অ্যাপলের পক্ষ থেকে
নতুন সফটওয়্যারগুলোর ফিচার সম্পর্কে
জানানো হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল
সহকারী সফটওয়্যার আইওএস ১০-সহ ম্যাকে
সিরি সুবিধা, ওয়াচওএস ৩, ম্যাকওএস
সিয়েরা প্রভৃতি তথ্য তুলে ধরা হয়। অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের
জ্যেষ্ঠ প্রেসিডেন্ট ক্রেইড ফ্রেডরিগ
আইওএসের নতুন সংস্করণে যেসব পরিবর্তন
আসছে, সে সম্পর্কে জানান। তিনি বলেন,
আইওএসের নতুন সংস্করণে নতুনভাবে আসছে
উন্নত নোটিফিকেশন, আইমেসেজ, ম্যাপ, মিউজিকসহ নানা সুবিধা। এসব সুবিধার
পাশাপাশি অ্যাপল ডিভাইস
ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় অ্যাপ
আনইনস্টল করার সুবিধা দিচ্ছে তারা।
অ্যাপলের সাপোর্ট পাতার তথ্য অনুযায়ী,
আইওএস বিটা সংস্করণে স্টক অ্যাপস সরানো যাবে। আইফোন, আইপ্যাড ও আইপড টাচ
ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
হোমস্ক্রিন থেকে অ্যাপ আনইনস্টল করতে
গেলে এ-সংশ্লিষ্ট সিস্টেম ফাংশনের সব
তথ্য মুছে যাবে বলে অ্যাপল সতর্ক করছে।
মেসেজ, ফটোজ, ক্যামেরা—এ তিনটি অ্যাপ আনইনস্টল করা যাবে না।
অ্যাপলের তথ্য অনুযায়ী, ২৩টি অ্যাপ
আনইনস্টল করা যাবে। এর মধ্যে রয়েছে
ক্যালকুলেটর, ক্যালেন্ডার, কম্পাস,
কন্টাক্টস, ফেসটাইম, ফাইন্ড মাই ফ্রেন্ডস,
হোম, আইবুক, আইক্লাউড ড্রাইভ, আইটিউনস স্টোর, মেইল, ম্যাপস, মিউজিক, নিউজ,
নোটস, পডকাস্টস, রিমাইন্ডারস, স্টকস,
টিপস, ভিডিওস, ভয়েস মেমো, ওয়াচ ও
ওয়েদার।
অ্যাপলের দাবি, এই অ্যাপগুলো মাত্র ১৫০
এমবি জায়গা দখল করে। অ্যাপগুলো সরিয়ে ফেলা হলে অ্যাপ স্টোর থেকে পুনরায়
ইনস্টল করা যাবে।
আগামী জুলাই মাস থেকে আইওএস ১০ বিটা
সংস্করণ ডাউনলোড করা যাবে। নতুন আইফোন
‘৭’-এর সঙ্গে আইওএস ১০-এর চূড়ান্ত সংস্করণ
উন্মুক্ত করবে অ্যাপল। তথ্যসূত্র: এনডিটিভি, দ্য ভার্জ।

কেন লিঙ্কডইন কিনছে মাইক্রোসফট?_________________________________________গুগল আর ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায়নামতে মাইক্রোস...
17/06/2016

কেন লিঙ্কডইন কিনছে মাইক্রোসফট?
_________________________________________

গুগল আর ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায়
নামতে মাইক্রোসফটের হাতে কিছু একটা
দরকার ছিল। সেটাই হতে পারে লিঙ্কডইন।
লিঙ্কডইনের নিউজ ফিডকে কাজে লাগাতে
পারে মাইক্রোসফট। তাই নগদ ২ হাজার ৬০০
কোটি ডলার দিয়ে পেশাদারদের নেটওয়ার্কিং ওয়েবসাইট হিসেবে খ্যাত
লিঙ্কডইনকে কেনার ঘোষণা দিয়েছে
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা
মাইক্রোসফট। মাইক্রোসফট প্রধান নির্বাহী সত্য
নাদেলা জানান, লিঙ্কডইনের স্বতন্ত্র
ব্র্যান্ড, সংস্কৃতি ও স্বাধীনতা বজায়
রেখে জেফ ওয়েনার প্রধান নির্বাহী
হিসেবে এটিকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি বলেন, লিঙ্কডইন বিশ্বের পেশাদারদের জন্য চমৎকার একটি
ব্যবসায়িক সাইটে পরিণত হয়েছে। এখন
থেকে লিঙ্কডইন ও মাইক্রোসফট একসঙ্গে
কাজ করে এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত
করতে আশাবাদী তিনি। মাইক্রোসফটের পরিকল্পনা লিঙ্কডইনের নিউজ ফিড নিয়ে বড় ধরনের
পরিকল্পনা করছে মাইক্রোসফট। ভবিষ্যতে
মাইক্রোসফটের ডেস্কটপ ও ক্লাউড
সংশ্লিষ্ট অ্যাপে নিউজ ফিড সুবিধা যুক্ত
হতে পারে।
মাইক্রোসফটের পক্ষ থেকে নাদেলা বলেন, ‘আমাদের বর্তমানে মাইক্রোসফট গ্রাফ
আছে, মানুষ ও তাঁর সম্পর্কের বিষয়টি হাতে
আছে, মানুষের ক্যালেন্ডার ও প্রকল্প
আমাদের হাতে আছে। লিঙ্কডইনের আছে
পেশাদারদের নিজস্ব নেটওয়ার্ক।
মাইক্রোসফট আর লিঙ্কডইনের দুটি গ্রাফকে যদি একসঙ্গে করা যায়, তবে রোমাঞ্চকর এক
জাদু শুরু হবে। পেশাদার ব্যক্তিদের জীবন
সত্যি সত্যি বদলে দিতে পারব।’
নাদেলা বলেছেন, নিউজফিড নিয়ে এমন
একটি ধারণা করেন, যাতে ব্যবহারকারীর
ক্যালেন্ডার ব্যবহারে সুবিধা হবে। এ ছাড়া মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন
লিঙ্কডইনের সার্চ সুবিধা বাড়াবে।
লিঙ্কডইনের সঙ্গে মাইক্রোসফটের
ভার্চ্যুয়াল সহকারী করটানাকে যুক্ত করা
হবে। এভাবে পুরো মাইক্রোসফটে সামাজিক
যোগাযোগের সুতোয় বাঁধা হবে। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান
ইনভেস্টরপ্লেসের বিশ্লেষক জেমস ব্লুমলির
মতে, মাইক্রোসফটের পণ্য ও সেবা বিভিন্ন
প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য
লিঙ্কডইন মূল্যবান একটি টুল হিসেবে
ব্যবহৃত হবে। বদলে যাচ্ছে মাইক্রোসফট ২০১৪ সালে স্টিভ বলমারের কাছ থেকে
মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব
বুঝে নেওয়ার পর সত্য নাদেলার অধীনে
মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ
এটি। মাইক্রোসফটে বদলে দিতে এ উদ্যোগ
নিয়েছেন নাদেলা। প্রযুক্তি পরামর্শক হিসেবে কাজ করা
হাইপার স্টপ নামের একটি প্রতিষ্ঠানের
বিশ্লেষক জনি ওন বলেন, প্রথমবারের মতো
নাদেলা পা মাটিতে রেখে কোনো বিষয়ে
সত্যিকারের বাজি ধরলেন। বড় এই
পরিবর্তন আনার আগে তিনি অবশ্যই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের
সঙ্গে পরামর্শ করেছেন। মাইক্রোসফটকে
ঠিক জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন
নিয়ে নাদেলা মাইক্রোসফটে এসেছেন, তা
বাস্তবায়নের পথে এগোলেন।
গত কয়েক বছর ধরে অবশ্য লিঙ্কডইনের অবস্থা ভালো যাচ্ছে না। আয়ের ধারা কমার
পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে
যোগাযোগ কমছে। বর্তমানে ৪০ কোটির মতো
ব্যবহারকারী থাকলেও প্রতি মাসে সক্রিয়
ব্যবহারকারীর সংখ্যা ২৫ শতাংশ। ফেসবুক
ও টুইটার আসার আগেই ২০০২ সালে লিঙ্কডইন যাত্রা শুরু করে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

কী করতে যাচ্ছে মাইক্রোসফট?_________________________________________কয়েক দিন আগেই নগদ ২ হাজার ৬০০ কোটিডলার দিয়ে পেশাদারদে...
17/06/2016

কী করতে যাচ্ছে মাইক্রোসফট?
_________________________________________
কয়েক দিন আগেই নগদ ২ হাজার ৬০০ কোটি
ডলার দিয়ে পেশাদারদের নেটওয়ার্কিং
ওয়েবসাইট হিসেবে খ্যাত লিঙ্কডইনকে
কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম
সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। এবার
অর্থমূল্য ঘোষণা না দিয়ে চ্যাটবট ও মেসেজিং অ্যাপ উদ্যোক্তা ওয়্যান্ড
ল্যাবসকে কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের
বৃহত্তম সফটওয়্যার নির্মাতা
প্রতিষ্ঠানটি। প্রশ্ন উঠেছে, কী করতে
যাচ্ছে মাইক্রোসফট?
বিশ্লেষকেরা বলছেন, প্রতিষ্ঠানগুলোকে কেনার অর্থ মাইক্রোসফট ‘কৃত্রিম বুদ্ধিমান
আলাপচারী’ সেবা তৈরির ঐকান্তিক
প্রচেষ্টার মধ্যে রয়েছে। এ ফিচারটি
মাইক্রোসফটের অফিস ৩৬৫, করটানা,
বিংয়ের মতো সেবায় যুক্ত করা যাবে। তবে
এ ক্ষেত্রে কী মাইক্রোসফট প্রতিদ্বন্দ্বী অ্যাপল-গুগল-ফেসবুকের চেয়ে দেরি করে
ফেলল না? মাইক্রোসফটের ইনফরমেশন প্ল্যাটফর্ম
গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট
ডেভিড কু বলেন, কনভারসেশন বা
আলাপচারিতাকে একটি প্ল্যাটফর্ম হিসেবে
দাঁড় করাতে ওয়্যান্ড ল্যাবসকে অধিগ্রহণ
করায় আমাদের লক্ষ্য ও পরিকল্পনা বেগবান হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আসল আলাপ একটি স্মার্ট সফটওয়্যার তৈরি করতে চায়
মাইক্রোসফট। সার্চ ইঞ্জিন ও ভার্চ্যুয়াল
সহকারী সফটওয়্যারগুলো মূলত মানুষের খোঁজ
ও কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশনাগুলোর
ওপর নির্ভর করে তথ্য হাজির করে। মানুষের
সঙ্গে যন্ত্রের বা যন্ত্রের সঙ্গে মানুষের কথা বলার সুযোগ তৈরি করে দেওয়াটা
চ্যালেঞ্জের। যন্ত্রকে স্বাভাবিক ও
স্মার্ট আলাপচারিতার উপযোগী করে
তুলতেই ওয়্যান্ড ল্যাবস কাজ করে। ২০১৩
সালে ওয়্যান্ড ল্যাবস যাত্রা শুরু করে।
উল্লেখ্য, ভার্চ্যুয়াল সহকারী তৈরিতে ফেসবুক ও গুগল নিজস্ব প্রকল্প নিয়ে কাজ
করছে। মাইক্রোসফটের পরিকল্পনা নিউজ ফিড নিয়ে বড় ধরনের পরিকল্পনা
করছে মাইক্রোসফট। ভবিষ্যতে
মাইক্রোসফটের ডেস্কটপ ও ক্লাউড-
সংশ্লিষ্ট অ্যাপে নিউজ ফিড-সুবিধা যুক্ত
হতে পারে।
মাইক্রোসফটের পক্ষ থেকে নাদেলা বলেন, ‘আমাদের বর্তমানে মাইক্রোসফট গ্রাফ
আছে, মানুষ ও তার সম্পর্কের বিষয়টি হাতে
আছে, মানুষের ক্যালেন্ডার ও প্রকল্প
আমাদের হাতে আছে। লিঙ্কডইনের আছে
পেশাদারদের নিজস্ব নেটওয়ার্ক।
মাইক্রোসফট আর লিঙ্কডইনের দুটি গ্রাফকে যদি একসঙ্গে করা যায়, তবে রোমাঞ্চকর এক
জাদু শুরু হবে। পেশাদার ব্যক্তিদের জীবন
সত্যি সত্যি বদলে দিতে পারব।’
নাদেলা বলেছেন, নিউজফিড নিয়ে এমন
একটি ধারণা আছে, যাতে ব্যবহারকারীর
ক্যালেন্ডার ব্যবহারে সুবিধা হবে। এ ছাড়া মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন
লিঙ্কডইনের সার্চ সুবিধা বাড়াবে।
লিঙ্কডইনের সঙ্গে মাইক্রোসফটের
ভার্চ্যুয়াল সহকারী করটানাকে যুক্ত করা
হবে। এভাবে পুরো মাইক্রোসফটে সামাজিক
যোগাযোগের সুতায় বাঁধা হবে। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান
ইনভেস্টরপ্লেসের বিশ্লেষক জেমস ব্লুমলির
মতে, মাইক্রোসফটের পণ্য ও সেবা বিভিন্ন
প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য
লিঙ্কডইন মূল্যবান একটি টুল হিসেবে
ব্যবহৃত হবে। তথ্যসূত্র: টেকটাইমস, আইবিটাইমস।

আজ থেকে অ্যালফাবেটের অধীন গুগল১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর, ইন্টারনেট তথাবিশ্বে নতুন যুগের সূচনা করার প্রত্যয় নিয়েযাত্রা করেছ...
09/10/2015

আজ থেকে অ্যালফাবেটের অধীন গুগল

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর, ইন্টারনেট তথা
বিশ্বে নতুন যুগের সূচনা করার প্রত্যয় নিয়ে
যাত্রা করেছিল গুগল ইনকরপোরেটেড। ১৭
বছর ধরে এই নামে চলার পরে মূল কম্পানির
পরিবর্তে এখন থেকে অ্যালফাবেট নামের
প্যারেন্ট কম্পানির অধীনে থাকবে তাদের সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন টেক প্রোডাক্ট। গত আগস্টে অ্যালফাবেট নামের এই প্যারেন্ট
কম্পানি গঠনের ঘোষণা দেন গুগলের দুই
প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
ম্যাশেবল জানিয়েছে, প্রায় চার বছর ধরেই
গুগলের মধ্যে অ্যালফাবেট প্রতিষ্ঠা করতে
আলোচনা হয়ে আসছে। দিন শেষে গুগল ইনকরপোরেটেড হয়ে যাবে অ্যালফাবেট। অ্যালফাবেটের অধীনে থাকছে ক্যালসিও
যেটি মানুষের বৃদ্ধ বয়সের রোগগুলো নিয়ে
গবেষণা করবে, নেস্ট যা নতুন স্মার্টফোন
তৈরিতে কাজ করবে। গুগল ভেনচার্সের
অধীনে থাকবে সার্চ ইঞ্জিন, ইউটিউব,
জিমেইল, অ্যান্ড্রয়েড সহ অন্যান্য গুগল সুবিধাগুলো। এ ছাড়া গুগল এক্স নতুন উদ্ভাবনে
গবেষণা করবে, ফাইবার দেবে সুপার ফাস্ট
ইন্টারনেট ও গুগল ক্যাপিটাল কাজ করবে
প্রাযুক্তিক বিনিয়োগে।

Address

Barishal
0088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tec World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category