Apollo Institute of Computer - AIC

Apollo Institute of Computer - AIC HSC (BMT) College বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভূক্ত এইচ,এস,সি (বি,এম) কলেজ
(1)

এ্যাপোলো ইনস্টিটিউট এ এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু!
19/08/2026

এ্যাপোলো ইনস্টিটিউট এ এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু!

" #গাছ_লাগাই_পরিবেশ_বাঁচাই।"প্রাত্যহিক কাজগুলোর মতই বৃক্ষ রোপন ও পরিচর্যা পরিণত হোক আমাদের ' #প্যাশনে'!
30/06/2026

" #গাছ_লাগাই_পরিবেশ_বাঁচাই।"
প্রাত্যহিক কাজগুলোর মতই বৃক্ষ রোপন ও পরিচর্যা পরিণত হোক আমাদের ' #প্যাশনে'!

' #ধন্যবাদ_ও_কৃতজ্ঞতা'মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু মহোদয়ের উদ্যোগে 'শিক্ষা প্রতিষ্ঠানে  অবকাঠা...
02/06/2026

' #ধন্যবাদ_ও_কৃতজ্ঞতা'
মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু মহোদয়ের উদ্যোগে 'শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, সংস্কার/মেরামত ও সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় ভালুকায় বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রকল্পগুলি হলো-
(১) ভালুকার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯৭টি মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ।
(২) ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ ও ২১ টি মাদ্রাসার ভবন নির্মাণ।
(৩) নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ ১৩ টি প্রতিষ্ঠানে উর্ধ্বমূখী সম্প্রসারণ এবং
(৪) ৫১টি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় ৮টি কলেজ ও ৬৩ মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপন।
অতি প্রয়োজনীয় এ প্রকল্পগুলোর জন্য ২০০০ সালে প্রতিষ্ঠিত এবং Fakhar Uddin Ahmed Bacchu মহোদয়ের সক্রিয় সহযোগিতায় ২০০২ সালে এমপিওভূক্ত এ্যাপোলো ইনস্টিটিউট এর পক্ষ আপনাকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা।

*Nescafe Sunrise 3IN1*এ্যাপোলো ক্যাম্পাসে Nescafe Brabd এর Free Campaign অনুষ্ঠিত হয়েছে আজ!বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষার...
20/04/2026

*Nescafe Sunrise 3IN1*
এ্যাপোলো ক্যাম্পাসে Nescafe Brabd এর Free Campaign অনুষ্ঠিত হয়েছে আজ!
বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষার্থী হিসেবে "Business Promotion" এর ব্যবহারিক শিক্ষাটা হলো ওদের!

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ্যাপোলো'র অর্জন!ধ...
17/04/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ্যাপোলো'র অর্জন!
ধন্যবাদ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফিরোজ হোসেন ও সংশ্লিষ্ট সকলকে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ ও জাতীয় বিজ্ঞান মেলা- ২০২৬ এর পুরষ্কার বিতরণী আগামী ১৭/০৪/২০২৬ খ্রি. শুক্রবার সকাল ৯:৩০ মি. উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।

শিক্ষা সপ্তাহ:
কবিতা আবৃত্তি- মারুফ, ২য় বর্ষ
হামদ ও নাত- মারুফ, ২য় বর্ষ
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি)-
এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার

বিজ্ঞান মেলা:
বিজ্ঞান কুইজে ২য়- আরাফাত, শিপন ও সাদিক
স্টলে ৩য়- এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার

"আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এ্যাপোলো'র বিশেষ পদক্ষেপ- শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস কার্যক্রম"প্রিয় শিক্ষার্...
11/04/2026

"আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এ্যাপোলো'র বিশেষ পদক্ষেপ- শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস কার্যক্রম"

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার (এইচএসসি-বিএমটি) কলেজের পক্ষ থেকে আমরা বরাবরই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অগ্রাধিকার দিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

তোমরা যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকোনি বা একাডেমিক প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে আছো, তাদের জন্য আমাদের রয়েছে:

'Special Class for Weaker' কার্যক্রম: দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে সিলেবাস শেষ করা এবং বিশেষ তত্ত্বাবধানে পাঠদান।

ব্যক্তিগত মেন্টরশিপ: প্রতিটি বিষয়ের শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে বিষয়ভিত্তিক সমস্যার সমাধান।

লক্ষ্য: শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং আসন্ন পরীক্ষার জন্য যোগ্য করে গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি, "তোমরা পড়ার দিকে এক কদম এগোলে, আমরা তোমাদের দিকে দু'কদম এগিয়ে যেতে প্রস্তুত।" আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের নিশ্চয়তা অর্জন করা সম্ভব, ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং করোনাকালের আগের সেই শিক্ষার সংস্কৃতিকে আবারও বেগবান করতে এ্যাপোলো পরিবার বদ্ধপরিকর। প্রতিটি শিক্ষার্থীকে এই বিশেষ ক্লাস কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।

অধ্যক্ষ,
এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার (এইচএসসি-বিএমটি) কলেজ।

"পিছিয়ে পড়া মানেই শেষ নয়, এ্যাপোলো আছে তোমাদের পাশে!"

ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ:শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এইচ.এস.সি (বি.এম.টি) চূড়ান্ত পরীক্ষা-২০২...
09/03/2026

ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এইচ.এস.সি (বি.এম.টি) চূড়ান্ত পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় নিন্মোক্ত সূচি অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। এখনো যাদের বর্ষমধ্য পরীক্ষার কোন সাবজেক্ট পেন্ডিং আছে তাদেরকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পেন্ডিং সাবজেক্ট ক্লিয়ার করতে হবে।
আগামী কাল প্রতিষ্ঠানের ইফতার মাহফিল। যারা আল কুরআন খতম করার জন্য তালিকাভুক্ত তাদেরকে মাহফিলের আগেই খতম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।
-অধ্যক্ষ

27/02/2026

বিশেষ ঘোষণা:
আগামী ০২/০৩/২০২৬ খ্রি. সোমবার বর্ষমধ্য পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। যাদের পূর্বে ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো এবং যারা ঐ দিন ঘোষিত ফলাফলে (ইংরেজি সহ দুই বিষয়ে) অকৃতকার্য হবে আগামী ০৪/০৩/২০২৬ খ্রি. বুধবার তাদের ইংরেজি সাপ্লিমেন্টারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ০৫/০৩/২০২৬ খ্রি. বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। মাহে রমজানে প্রতিবারের মত কলেজের পক্ষ থেকে আল কুরআন খতমের যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে যে যে পারা এখনো পড়া বাকী তা নিচে দেয়া হলো। আগ্রহীগণ ইনবক্সে জানাও।
-অধ্যক্ষ
আল কুরআন তেলাওয়াত:-
1.অন্তরা আক্তার
2.সিমথি
3.আরজিনা
4.বর্ষা
5.সোনিয়া (১বর্ষ)
6.মিম (১ম বর্ষ)
7.সাদিয়া
8.তানিয়া (১ম বর্ষ)
9.রিয়া (১ম বর্ষ)
10.জয়া (১ম বর্ষ)
11.রেদোয়ান
12.দিনা
13.আরিফ
14. আব্দুল্লাহ
15.মারুফ
16.?
17.?
18.?
19.?
20.আকাশ
21.?
22.?
23.সিয়াম A
24.?
25.?
26.সিয়াম B
27.নাফিসা
28.তমা
29.ইয়াসিন আরাফাত
30.মো: মহসিন হাসান সাদিক

Address

Bhaluka Municipality
Bhaluka
2240

Alerts

Be the first to know and let us send you an email when Apollo Institute of Computer - AIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apollo Institute of Computer - AIC:

Shortcuts

Share