Coder Rakib

Coder Rakib Web Developer || Certified Freelancer || Paglaprenur || Brave 8 Member

29/06/2026

Before I truly began to live, I let my old self die and gave birth to a stronger, wiser version of me.

গতকাল কাজ করার সময় হঠাৎ মাথায় একটা Idea আসলো। ভেতর থেকে নিজেকেই একটা প্রশ্ন করলামআসলে আর কতদিন বাঁচবো?তারপর চিন্তা করল...
19/06/2026

গতকাল কাজ করার সময় হঠাৎ মাথায় একটা Idea আসলো। ভেতর থেকে নিজেকেই একটা প্রশ্ন করলাম

আসলে আর কতদিন বাঁচবো?
তারপর চিন্তা করলাম, এমন একটা জিনিস বানালে কেমন হয়, যেটা আমার Wallpaper-এ থাকবে, আর আমার জীবনের সময়ের একটা Summary সবসময় চোখের সামনে দেখাবে।

যে কথা সেই কাজ।
বিষয়টা Claude AI-কে বললাম। ওকে একটা Tool বানাতে বললাম। Tool তো বানিয়ে দিল, কিন্তু সত্যি বলতে আমি এতটা Depth আশা করি নাই।

বাংলাদেশের একজন পুরুষ মানুষের গড় আয়ু প্রায় ৭৩-৭৪ বছর। সেই হিসাব অনুযায়ী আমার জীবনের প্রায় ৩১.১৫% ইতিমধ্যেই শেষ।
আমার হাতে বাকি আছে প্রায় ৫০ বছর।

মানে, আর মাত্র
- 603 Months
- 2622 Weeks
- 18,356 Days
- 440,562 Hours

আর আমি ইতিমধ্যেই পার করে ফেলেছি 8,307 দিন।
এই হিসাবগুলো দেখার পর নিজের কাছেই অবাক লাগছিল।
জীবন যে এত ছোট, আগে কখনো এভাবে অনুভব করি নাই।
আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই Life Clock Real-time Update হয়।

আমি যখন এই লেখাটা লিখতেছি, তখনও আমার জীবনের এক একটা Second শেষ হয়ে যাচ্ছে।একদিকে আমি লিখতেছি, আর অন্যদিকে আমার Life Clock-এর সংখ্যাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। চোখের সামনে জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর সেই অনুভূতি আগে কখনো এভাবে উপলব্ধি করি নাই।

সত্যি বলতে, জীবন যে এত ছোট, সেটা আগে কখনো কল্পনাও করি নাই।
জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু।
মৃত্যু থেকে কেউ পালাইয়া বাঁচতে পারবে না।
মৃত্যু আসবেই।

তবে মৃত্যু কখন, কার কাছে, কোন মুহূর্তে আসবে—সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই ভালো জানেন।
কিন্তু আমাদের কাজকর্ম দেখলে মনে হয়, আমরা যেন অমর।
মৃত্যু নিয়ে আমাদের কোনো Plan নাই।
যদিও মৃত্যুর হার ১০০%।
আপনি, আমি মানতে না চাইলেও এটাই Reality।
এটাই সত্য।

এই Life Clock আমাকে প্রতিদিন মনে করিয়ে দিবে
জীবনের এই কয়টা দিনের বাহাদুরি মাত্র।
তারপর একদিন সেই রবের কাছেই ফিরে যেতে হবে।
গতকালকের আগের দিন পর্যন্ত জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি একরকম ছিল।
আর আজকের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা।
তাই চাইলে আপনারাও এটা Wallpaper হিসেবে Use করতে পারেন।

তবে এটা কোনো সাধারণ Wallpaper না।
এটা আপনার জীবনের Reminder।
সময়ের Reminder।
আর মৃত্যুর Reminder।
কারণ আমরা সবাই একদিন চলে যাবো।
-Coder Rakib

When you pay big, you pay big attention.অর্থাৎ, আপনি যখন কোনো কিছু শেখার জন্য বেশি Pay করেন, তখন স্বাভাবিকভাবেই সেটাকে ব...
06/06/2026

When you pay big, you pay big attention.

অর্থাৎ, আপনি যখন কোনো কিছু শেখার জন্য বেশি Pay করেন, তখন স্বাভাবিকভাবেই সেটাকে বেশি গুরুত্ব দেন।

আপনি যত বেশি Pay করেন, তত বেশি Attention দেন। কারণ মানুষের Brain এমনভাবে কাজ করে যে যেখানে তার টাকা, সময় বা পরিশ্রম Invest থাকে, সেখানে সে বেশি Focus করে।.

For example, যখন আপনি কোনো কিছু ফ্রিতে শিখেন, তখন অনেক সময়ই সেটা "পরে দেখব", "একদিন শিখব" বা "সময় হলে করব" তালিকায় চলে যায়। কারণ সেখানে আপনার কোনো Financial Commitment নেই।

On the other hand, যখন আপনি কোনো কিছু শেখার জন্য Pay করেন, তখন আপনার Brain আপনাকে মনে করিয়ে দেয়—"আমি এর জন্য টাকা দিয়েছি, আমাকে এটা শিখতেই হবে।"
এজন্যই বলা হয়

People don't value what they get easily.
আপনি যত বেশি Pay করবেন, আপনার Brain তত বেশি Attention দিবে। কারণ তখন শেখার বিষয়টি শুধু Information থাকে না, এটি Commitment হয়ে যায়।

একটা বিষয় খেয়াল করে দেখুন
YouTube-এ হাজার হাজার ঘণ্টার ফ্রি কনটেন্ট আছে। কিন্তু সেই কনটেন্ট দেখেই কয়জন মানুষ সত্যিকার অর্থে সফল ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা Professional হয়েছে?

অন্যদিকে, যারা সঠিক Mentor, Course বা Community-তে Invest করেছে, তাদের মধ্যে সফলতার হার তুলনামূলকভাবে অনেক বেশি।
কারণ পার্থক্যটা Information-এ নয়।
পার্থক্যটা Attention, Commitment এবং Implementation-এ।
ফ্রি জিনিস মানুষ Collect করে।
Pay করা জিনিস মানুষ Apply করে।
আর জীবনে ফলাফল আসে Information থেকে নয়, Implementation থেকে।

- Coder Rakib

জীবনে একটা জিনিস বুঝতে পারছি...আমরা অনেক সময় টাকা, সুযোগ বা ভালো সময়ের অপেক্ষা করি। কিন্তু বাস্তবে মানুষের জীবন বদলায় তখ...
04/06/2026

জীবনে একটা জিনিস বুঝতে পারছি...
আমরা অনেক সময় টাকা, সুযোগ বা ভালো সময়ের অপেক্ষা করি। কিন্তু বাস্তবে মানুষের জীবন বদলায় তখনই, যখন সে নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করে।

আমি আগে ভাবতাম, কিছু জিনিস আমার control-এর বাইরে। এখন বুঝি, হয়তো সবকিছু control করা সম্ভব না, কিন্তু নিজের action control করা সম্ভব। অভিযোগ করলে সমস্যা বড় হয়। দায়িত্ব নিলে সমাধান খুঁজে পাওয়া যায়।

আজকে আমি নিজেকে একটা প্রশ্ন করি:
"আমি কি excuse খুঁজছি, নাকি solution খুঁজছি?" কারণ দিন শেষে ফলাফল আসে action থেকে, অজুহাত থেকে না।

ছোট ছোট consistent action-ই একদিন বড় পরিবর্তন তৈরি করে। তাই আজকের learning:
নিজের জীবনের ১০০% ownership নিন।
যেদিন থেকে অন্যকে blame করা বন্ধ করবেন, সেদিন থেকেই growth শুরু হবে।

Address

Dhaka-Rangpur Road, Nawadapara, Beside TMSS CNG Station

5800

Alerts

Be the first to know and let us send you an email when Coder Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coder Rakib:

Shortcuts

  • Want your business to be the top-listed Computer & Electronics Service?

Share