Ambia Younus Foundation - AYFA

Ambia Younus Foundation - AYFA আইফা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ভর্তি হতে আজই যোগাযোগ করুন। ০১৮৫৮-৬০২৮৯৮
(2)

আম্বিয়া-ইউনুস ফাউন্ডেশন (আইফা) এর প্রতিষ্ঠাতা জনাব মো: মোতাহের হোসেন পাটোয়ারী নিজস্ব অর্থায়নে তার পৈত্রিক নিবাস নিজ বাড়ি...
16/01/2026

আম্বিয়া-ইউনুস ফাউন্ডেশন (আইফা) এর প্রতিষ্ঠাতা জনাব মো: মোতাহের হোসেন পাটোয়ারী নিজস্ব অর্থায়নে তার পৈত্রিক নিবাস নিজ বাড়ির আঙ্গিনায় একটি নান্দনিক ডিজাইনের মসজিদ নির্মাণ করেন। আজ ১৬-০১-২০২৬ রোজ: শুক্রবার উক্ত মসজিদটি উদ্ভোদন করা হয়। উক্ত মসজিদ উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম।

04/01/2026
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) কর্তৃক আয়োজিত আইফা বৃত্তি - ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের গত ০৩-১-২০২৬ইং তারিখে বৃ...
04/01/2026

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) কর্তৃক আয়োজিত আইফা বৃত্তি - ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের গত ০৩-১-২০২৬ইং তারিখে বৃত্তি প্রধান করা হয়। যার কিছু স্থির চিত্র তুলে ধরা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোতাহের হোসেন পাটোয়ারী এবং প্রধান অতিথি জনাব হাফিজ হাসান, জাতীয় প্রেসক্লাব এর সভাপতি।

আগামীকালকের অনুষ্ঠানের প্রস্তুতির কিছু স্থির চিত্র।
02/01/2026

আগামীকালকের অনুষ্ঠানের প্রস্তুতির কিছু স্থির চিত্র।

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)'র আইফা বৃত্তি-২০২৫ ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ০৩-০১...
02/01/2026

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)'র আইফা বৃত্তি-২০২৫ ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ০৩-০১-২০২৬, রোজ: শনিবার সকাল ১০:৩০ মি. এর সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।

31/12/2025

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের ‘আইফা মেধাবৃত্তি- ২০২৫’ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উপজেলার ১১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০২৫ সালে ‘আইফা মেধাবৃত্তি’ পরিক্ষায় যে সকল পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে নিম্নে তাদের রোল নাম্বার দেওয়া হলো।
৩য় শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৪৭, ২৮, ৯৫, ৫২, ৪২, ৪৩ = ৬ জন।
সাধারণ, রোল নং : ২৭, ৬১, ৬৪,২৯, ৪৯, ২৬, ৫০, ৩৫, ৯৪, ১০৬, ৭২, ১২২, ২৪, ৫৬, ১০৪, ১৪, ৭৩, ৩০, ৩১ = ১৯ জন।
৪র্থ শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ২৫৮, ১৮৫, ২০৭, ২৫২, ২৫১, ১৭২ = ৬ জন।
সাধারণ, রোল নং : ১৬৯, ২০৫, ১৬২, ১৭৪, ১৫১, ২২৯, ১৭০, ২৩৬, ১৯৫, ২১০, ২১৩, ২৫০, ১৫২, ২২৭, ১৭১, ১৬৫, ২৮২ = ১৭ জন।
৫ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৪৩৮, ৩১২, ৩৪৭, ৩৪৬, ৩০৫, ৪৩৪, ৩০২ = ৭ জন।
সাধারণ, রোল নং : ৩৭৬, ৩৭৫, ৩৩২, ৪৪১, ৩০৮, ৪৩৫, ৩০৩, ৩৪১, ৩০৯, ৪২৯, ৩৪০, ৪৩৯, ৪৫৩, ৩১৩, ৪২৫, ৩৯৭, ৪৩৭, ৪০২, ৩৩০, ৩৩৫, ৪২৭, ৩১৪, ৩১০, ৩২২ = ২৪ জন।
৬ষ্ঠ শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৫৪৬, ৫৮৬, ৫৪৫, ৫০২ = ৪ জন।
সাধারণ, রোল নং : ৫৩৩, ৫৪৯, ৫০৫, ৫৫৯, ৫৭১, ৫৪৭, ৫৩১, ৫২৪, ৫২৫, ৫০৩, ৫১৫, ৫৬১, ৫১৪, ৫৫৮, ৫২২ = ১৯ জন।
৭ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৭২১, ৬৪৪, ৬৩৭, ৬৪৫ = ৪ জন।
সাধারণ, রোল নং : ৬৩৬, ৬৪৯, ৬৯০, ৬৯৪, ৬৯৫, ৭২৮, ৭২৩, ৭২৭, ৬৮৯, ৬৫০, ৬৫৩, ৬৩১, ৬৩৪, ৬৪৩, ৭০৮ = ১৫ জন।
৮ম শ্রেণি, ট্যালেন্টপুল- রোল নং : ৮০৬, ৭৪০, ৮০৫, ৭৪১, ৭৮২ = ৫ জন।
সাধারণ, রোল নং : ৭৭৮, ৮০০, ৮০২, ৮০৭, ৭৮৭, ৮০৮, ৭৮৬, ৮২৫, ৮০৪, ৮১০, ৭৭২, ৭৮১, ৮২৬, ৭৮৪, ৭৪৬, ৮১২, ৮২৮ = ১৭ জন।

30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিবস উদযাপন উপলক্ষে ছুটি বা বন্ধের বিজ্ঞপ্তি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।
অফিস কার্যক্রম বন্ধ থাকিবে....
মৃত্যু দিবস উপলক্ষে আগামীকাল ৩১/১২/২০২৫ইং পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ এর কার্যক্রম বন্ধ থাকিবে। যথারীতি পূর্বের ন্যায় আগামী ০১/০১/২০২৬ইং তারিখে রোজঃ বৃহস্পতিবার থেকে পাঠাগার এবং কম্পিউটার থেকে প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকিবে।

24/12/2025

বড়দিন - ২০২৫ইং উপলক্ষে ছুটি বা বন্ধের বিজ্ঞপ্তি।
বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।
অফিস কার্যক্রম বন্ধ থাকিবে....
বড়দিন দিবস উপলক্ষে আজ ২৫/১২/২০২৫ইং পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ এর কার্যক্রম বন্ধ থাকিবে। এছাড়াও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ২৭/১২/২০২৫ইং তারিখে রোজঃ শনিবার থেকে পাঠাগার এবং কম্পিউটার থেকে প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকিবে।

🌸 মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন !🤰👶 গর্ভবতী মায়েদের জন্য সরকারের বিশেষ আর্থিক সহায়তাঘরে বসেই আবেদন করুন — সহজ, নিরাপদ ...
23/12/2025

🌸 মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন !
🤰👶 গর্ভবতী মায়েদের জন্য সরকারের বিশেষ আর্থিক সহায়তা
ঘরে বসেই আবেদন করুন — সহজ, নিরাপদ ও সরকারি নিয়মে-

মাতৃত্বকালীন ভাতা হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি,
যার মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়।

আপনি বা আপনার পরিবারের কেউ গর্ভবতী হলে এখনই জেনে নিন 👇

✅ ১️⃣ আবেদন করার আগে যা জানা জরুরি

✔ আবেদনকারী অবশ্যই গর্ভবতী মা হতে হবে
✔ সাধারণত প্রথম বা দ্বিতীয় সন্তানের মা (এলাকাভেদে শর্ত প্রযোজ্য)
✔ পরিবারের আয় স্বল্প আয়ের মধ্যে হতে হবে
✔ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে
✔ স্থানীয় কোটা ও ইউনিয়ন/ওয়ার্ডভিত্তিক যাচাই প্রযোজ্য

📌 একাধিক সরকারি ভাতা একসাথে পেলে অনেক সময় এই ভাতা পাওয়া যায় না

🌐 ২️⃣ মাতৃত্বকালীন ভাতার অনলাইন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট

👉 Government MIS Portal (Official)
🔗 https://mis.bhata.gov.bd/onlineApplication

📌 এই পোর্টাল থেকেই মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি ভাতার আবেদন করা হয়।

📝 ৩️⃣ অনলাইনে আবেদন করার ধাপ (Step by Step)

🔹 ধাপ–১:
👉 উপরের লিংকে প্রবেশ করুন
🔗 mis.bhata.gov.bd/onlineApplication

🔹 ধাপ–২:
➡️ “নতুন আবেদন (New Application)” অপশন সিলেক্ট করুন

🔹 ধাপ–৩:
নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন ⬇️
✔ জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
✔ মোবাইল নম্বর (নিজের নামে হলে ভালো)
✔ পূর্ণ নাম ও বর্তমান ঠিকানা
✔ গর্ভকালীন তথ্য (মাস/সময়)
✔ সন্তানের সংখ্যা সংক্রান্ত তথ্য
✔ পারিবারিক আয় ও অন্যান্য ভাতার তথ্য

🔹 ধাপ–৪:
➡️ সব তথ্য ভালোভাবে যাচাই করে Submit করুন

🔹 ধাপ–৫:
📌 আবেদন সফল হলে একটি Application / Tracking Number পাবেন
👉 এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন

🔍 ৪️⃣ আবেদন করার পর কী হবে?

✔ স্থানীয় সমাজসেবা অফিস আবেদন যাচাই করবে
✔ প্রয়োজনে মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হবে
✔ যাচাই শেষে যোগ্য হলে ভাতা অনুমোদন হবে
✔ 💳 নির্ধারিত সময় অনুযায়ী ভাতার টাকা মোবাইল ব্যাংকিং / ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে
✔ অনলাইনে আবেদন স্ট্যাটাস চেক করা যাবে

📎 গুরুত্বপূর্ণ টিপস (অবশ্যই জেনে রাখুন)

✅ সব তথ্য NID অনুযায়ী সঠিক দিন
✅ মোবাইল নম্বর নিজের নামে রেজিস্ট্রেশন থাকলে সুবিধা বেশি
✅ গর্ভাবস্থার কাগজপত্র/ডাক্তারের প্রমাণ প্রস্তুত রাখুন
✅ আবেদন সাধারণত সীমিত সময়ের জন্য খোলা থাকে
❌ কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই

❤️ শেষ কথা

👉 মাতৃত্বকালীন ভাতা শুধু টাকা নয়—
এটি একজন মায়ের নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার সরকারি সহায়তা।

যোগ্য হলে নিজে আবেদন করুন,
অথবা আপনার পরিচিত কোনো গর্ভবতী মাকে আবেদন করতে সহায়তা করুন।

🔖 Save করুন — প্রয়োজনের সময় কাজে আসবে
🔄 Share করুন — একজন মাও যেন এই তথ্য থেকে বঞ্চিত না হয়

23/12/2025

ঘোষণা
আইফা বৃত্তি-২০২৫ এর ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ০১লা জানুয়ারি ২০২৬। এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ।

15/12/2025

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর - ২০২৫ইং উপলক্ষে ছুটি বা বন্ধের বিজ্ঞপ্তি।
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
অফিস কার্যক্রম বন্ধ থাকিবে....
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬/১২/২০২৫ইং পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ এর কার্যক্রম বন্ধ থাকিবে। যথারীতি পূর্বের ন্যায় পুনরায় আগামী ১৭/১২/২০২৫ইং রোজঃ বুধবার থেকে পাঠাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ এর কার্যক্রম চালু থাকিবে।

12/12/2025

Address

Beside Of Poshu Hospital, Faridganj Bazar, Faridganj Bus-stand
Chandpur
3650

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801858602898

Alerts

Be the first to know and let us send you an email when Ambia Younus Foundation - AYFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ambia Younus Foundation - AYFA:

Share