Creative JOY

Creative JOY Assistant engineer at Triangle Services Limited Hey ! there i am joy . I am professional Graphic Designer and Digital Marketer .

28/05/2025
জাপানে গবেষকেরা ইন্টারনেট গতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছেন। সর্বাধুনিক ফাইবার অপটিক প্রযুক্তির সাহায্যে তাঁরা ...
28/05/2025

জাপানে গবেষকেরা ইন্টারনেট গতির ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছেন। সর্বাধুনিক ফাইবার অপটিক প্রযুক্তির সাহায্যে তাঁরা ৪০২ টেরাবিট প্রতি সেকেন্ড (Tbps) গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন সফলভাবে প্রদর্শন করেছেন, যা বর্তমান বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতি হিসেবে স্বীকৃত। এই প্রযুক্তি পরীক্ষাটি জাপানের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (NICT) পরিচালনা করেছে। উন্নত ফাইবার কোর ও মাল্টি-ওয়েভলেংথ প্রযুক্তির সমন্বয়ে এই গতি অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন ভবিষ্যতের ৬জি নেটওয়ার্ক, মহাকাশ যোগাযোগ এবং বিশাল তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা আশা করছে।

04/04/2025
মোটিভেশন পাচ্ছি না কোন কিছুতে, তাই কাজই করা হচ্ছে না!!! 🧠 এমনটা আমাদের সবারই হয় প্রতিনিয়ত, তাই না? কয়েকমাস আগেও আমি মেন্...
02/04/2025

মোটিভেশন পাচ্ছি না কোন কিছুতে, তাই কাজই করা হচ্ছে না!!! 🧠

এমনটা আমাদের সবারই হয় প্রতিনিয়ত, তাই না?

কয়েকমাস আগেও আমি মেন্টালি বেশ আন্সট্যাবল ছিলাম।

মোটিভেশনের জন্যে ওয়েইট করতাম।

কাজ করবো করবো বলেও কাজ শুরু করতে পারতাম না।

একটা সময় মনে হলো যে, কাজ শুরু করার জন্যে মোটিভেশনের আশায় বসে থাকলে আমার আর কোনদিনও কাজ করা হবে না।

🎯 সমস্যাটা কোথায় বুঝার জন্যে Jim Rohn, Andrew Tate এবং নেপোলিয়ন হিল এর কিছু নোটস, বই আরে কিছু ভিডিও দেখলাম।

বুঝলাম যে আমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে।

আর সেখান থেকেই পরিচয় এই "Lion Mindset" টার সাথে।

"Lion Mindset" বলতে এমন একটি মানসিকতা বোঝায়, যেখানে আপনি সাহসী, দৃঢ়, এবং লক্ষ্যের প্রতি পুরোপুরি মনোযোগী হয়ে কাজ করেন—ঠিক যেমন একটি সিংহ শিকারের সময় ফোকাস করে। 🦁🎯

🚀 এটি আপনার প্রোডাকটিভিটি (কাজের ক্ষমতা) ১০ গুণ বাড়াতে সাহায্য করতে পারে।

🏆 "Lion Mindset" অর্জনের ৫টি ধাপঃ

✅ ১. লক্ষ্যে ফোকাস করুন (Focus on Your Goals Like a Lion) 🎯

📌 কীভাবে করবেন: সিংহের মতো একটি বড় লক্ষ্য বেছে নিন এবং সেটার দিকে পুরো মন দিন।
📌 কেন গুরুত্বপূর্ণ: ফোকাস থাকলে সময় নষ্ট কম হয়, কাজ দ্রুত শেষ হয়।

📝 চেকলিস্ট:
✔️ আমার বড় লক্ষ্য লিখে রাখবো (যেমন, "মাসে ৫০,০০০ টাকা আয়") ✍️
✔️ প্রতিদিন সকালে লক্ষ্যটা পড়বো 🌞📖
✔️ অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে যাবো ❌
✔️ দিনে ৩ ঘণ্টা শুধু লক্ষ্যের জন্য সময় দেবো। ⏳💯

✅ ২. ভয়কে জয় করুন (Conquer Fear Like a Lion) 🦁💪

📌 কীভাবে করবেন: ভয়কে পাত্তা না দিয়ে ছোট ছোট ঝুঁকি নিন। 🔥
📌 কেন গুরুত্বপূর্ণ: ভয় কমলে আত্মবিশ্বাস বাড়ে, বড় কাজে হাত দেওয়া যায়।

📝 চেকলিস্ট:
✔️ আমার একটা ভয় লিখবো (যেমন, "লোকে কী বলবে") 😨
✔️ ভয়ের কারণ খুঁজে বের করবো 🤔
✔️ আজ একটা ছোট কাজ করবো যেটা আমি ভয় পাই (যেমন, বসের সাথে কথা বলা) 📞💬
✔️ পুরস্কার দেবো (যেমন, চা-টা খাবো ☕😆)

✅ ৩. সময়ের মালিক হোন (Own Your Time Like a Lion) ⏳🔥

📌 কীভাবে করবেন: দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। 📅
📌 কেন গুরুত্বপূর্ণ: সময় ঠিকভাবে ব্যবহার করলে প্রোডাকটিভিটি অনেক বাড়ে।

📝 চেকলিস্ট:
✔️ সকালে ৩টা গুরুত্বপূর্ণ কাজ লিস্ট করবো 📝
✔️ প্রথম ২ ঘণ্টা শুধু কাজে মন দেবো ⏰
✔️ ফোন বা সামাজিক মিডিয়া বন্ধ রাখবো 🚫📵
✔️ দিন শেষে সময়ের ব্যবহারের রিভিউ করবো 🔄

✅ ৪. শক্তি বাড়ান (Build Strength Like a Lion) 🏋️‍♂️🍎

📌 কীভাবে করবেন: শারীরিক ও মানসিক শক্তি গড়ে তুলুন। 🏆
📌 কেন গুরুত্বপূর্ণ: শক্তি থাকলে ক্লান্তি কম হয়, বেশি কাজ করা যায়।

📝 চেকলিস্ট:
✔️ দিনে ১৫ মিনিট হাঁটবো বা ব্যায়াম করবো 🚶‍♂️🏋️‍♀️
✔️ সকালে পুষ্টিকর খাবার খাবো (যেমন, ডিম, ফল) 🍳🍎
✔️ রাতে ৭-৮ ঘণ্টা ঘুমাবো 😴🛏️
✔️ দিনে ৫ মিনিট ধ্যান করবো (কিংবা ৫ ওয়াক্ত নামাজ পড়বো) 🧘‍♂️

✅ ৫. দলের সাথে কাজ করুন (Lead or Collaborate Like a Lion) 🦁🤝

📌 কীভাবে করবেন: অন্যদের সাথে কাজ ভাগ করে নিন বা নেতৃত্ব দিন।
📌 কেন গুরুত্বপূর্ণ: দলের সাহায্যে কাজ দ্রুত শেষ হয়, চাপ কমে।

📝 চেকলিস্ট:
✔️ আমার কাজের একটা অংশ কারো সাথে শেয়ার করবো 📤
✔️ একজনের সাহায্য নেবো (যেমন, বন্ধু বা কলিগ) 🤝
✔️ দলের সবার জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করবো 🎯
✔️ সপ্তাহে একবার অগ্রগতি চেক করবো 📊✅

🚀 কীভাবে এগুলো ১০ গুণ প্রোডাকটিভিটি বাড়াবে?

🔹 ফোকাস – লক্ষ্য ঠিক থাকলে সময় নষ্ট কম হয়। 🎯
🔹 সাহস – ভয় না থাকলে বড় সুযোগ হাতছাড়া হয় না। 💪
🔹 সময় – সময়ের সঠিক ব্যবহারে কাজ দ্রুত শেষ হয়। ⏳
🔹 শক্তি – শরীর-মন ফিট থাকলে বেশি কাজ করা যায়। 🏋️‍♂️
🔹 দল – একসাথে কাজ করলে চাপ কমে, ফল বেশি পাওয়া যায়। 🤝

🔥 শুরু করার টিপস:

📅 প্রতিদিন সকালে এই চেকলিস্টগুলো দেখুন (আপনার প্রোফাইলে পোস্টটা সেইভ করে রাখুন অথবা টাইমলাইনে শেয়ার করে রাখুন ⏳💯)।

🎯 এক সপ্তাহে একেকটি সাজেশনের উপর কাজ করুন, তারপর পরেরটা নিন।

🦁 ধীরে ধীরে আপনার "Lion Mindset" তৈরি হবে, আর প্রোডাকটিভিটি বাড়বে!

বাড়বেই বাড়বে।

Beleive me, it just WORKS.

If I can make it work, YOU can TOO!

মূল কথা হচ্ছে - আপনি আপনার Mind কন্ট্রোল করবেন। Mind'কে আপনাকে কন্ট্রোল করতে দিবেন না। আপনার Subconscious মাইন্ডকে আপনি বুঝাবেন যে - You are the master of your mind and you will do whatever is needed to do, no matter how you are feeling physically or mentally.

উপরের প্র্যাকটিসগুলো আপনাকে নিজের মাইন্ড কন্ট্রোল করে একটা Lion Mindset এনে দিতে বাধ্য। Its a decision. Its a Choice....a choice to become the lion that controls everything (mind and the world).

ওরা খাবারগুলা ঢেকে রাখবে " আমাকে কেন ঢেকে রেখেছে 😸 😺
12/03/2024

ওরা খাবারগুলা ঢেকে রাখবে " আমাকে কেন ঢেকে রেখেছে 😸 😺

-: ১ :-বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।বাকিটা ইতিহাস।-: ২ :-গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়...
15/01/2024

-: ১ :-
বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।

বাকিটা ইতিহাস।

-: ২ :-
গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, "আমি আবার বলছি, সূর্য স্থির। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও, সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরবে।" সেদিন ওনার কথায় সবাই হেসেছিলো। বিচার সভায় গ্যালিলিও-র শাস্তি হয়েছিল।

বাকিটা ইতিহাস।

-: ৩ :-
সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ট মানুষ ওনাকে হাস্যাস্পদ করেছিল।

বাকিটা ইতিহাস।

-: ৪ :-
সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের "পথের পাঁচালী"-র সংক্ষিপ্ত সংস্করণ "আম আঁটির ভেঁপু"-র জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল, তিনি যদি কোনোদিন সিনেমা করেন, তবে এটাই হবে তাঁর প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন শুধু প্রযোজকরাই নন, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাঁর উপর হেসেছিলেন। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন।

বাকিটা ইতিহাস।

-: ৫ :-
আজ যখন আমরা বলি - লড়াইটা আমাদের জাত নিয়ে নয়, ভাত নিয়ে; বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে; অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে; দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে; শ্মশান বা কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে - ওরা হাসে আমাদের উপর।

আমরা যখন বলি - লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষে বিভেদ নিয়ে নয়, লড়াইটা খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে; লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাড়ির জন্য নয়, লড়াইটা স্বাধীনতা গণতন্ত্র আর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য - ওরা হাসে আমাদের উপর।

আমরা যখন বলি - নারীর পিরিয়ড হওয়া মানে তার শরীর অপবিত্র ঘোষণা করে দিয়ে বিভিন্ন জায়গাতে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া নয় - তখনও ওরা হাসে আমাদের উপর।

ওদের হাসতে দিন। শুধু একটা কথাই মনে রেখে দিন - হাজারটা লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না।

তাই প্রশ্ন এটা নয় যে আমরা পরিসংখ্যানে কত শতাংশ? প্রশ্ন এটাও নয় যে আমরা নগণ্য!

উত্তর একটাই:
আজ থেকে অনেকগুলো বছর পর কারখানার খেটে খাওয়া ওই শ্রমিকগুলো, অথবা স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো, মাঠের ধারে ওই বেঞ্চটাতে বসে যখন গল্প করবে, ওরা বলবে,

"জানিস, আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিলো, আমাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ওই ওরাই ঠিক আওয়াজ তুলেছিল"।

পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় - এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিলো।

রাজা তোর কাপড় কোথায়?

জেতা হারাটা‌ তো সাময়িক, জীবনে নীতিটাই সব।

©️ সংগৃহীত

হায়রে মৃত্যু 😢 #2024 রেল_ট্রাজেডি© Pencil Work
06/01/2024

হায়রে মৃত্যু 😢
#2024 রেল_ট্রাজেডি
© Pencil Work

Address

Chattogram
Chattogram

Telephone

+8801826535778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative JOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share