28/05/2024
ক্লায়েন্ট হান্টিং করছেন কিন্তু Cold Lead, Warm Lead ও Hot Lead সম্পর্কে জানেন না?
✅ কোল্ড লিডের আন্ডারে এমন প্রোস্পেক্টরা থাকেন, যাদের সাথে আপনি কাজ করতে চান ঠিকই, কিন্তু তারা আপনার সার্ভিসের ব্যাপারে সেভাবে জানেন না।
🎯 তাই তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়ে এনগেইজমেন্ট বাড়াতে হয়। এটা হতে পারে স্টোরির রিপ্লাই দিয়ে, পোস্টে লাইক-কমেন্ট করে অথবা তাদের পোস্ট শেয়ার করে।
✅ ওয়ার্ম লিড ক্লায়েন্ট জেনারেট করার সেকেন্ড স্টেজের অন্তর্ভুক্ত, যেখানে ক্লায়েন্টরা আপনাকে চিনবেন ঠিকই, কিন্তু আপনি কিভাবে তাদের প্রবলেম সলভিংয়ে হেল্প করতে পারবেন, সেটা জানবেন না।
🎯 এ কারণে এই স্টেজে তাদের সাথে ইনবক্সে বা মেইলে কনভারসেশন করতে হয় এবং তাদের কাছে নিজের ক্যাপাবিলিটি প্রুভ করতে হয়৷ এতে করে ক্লায়েন্টরা বুঝতে পারেন আপনার সাথে কাজ করলে তাদের বেনিফিট কী, যা তারা অন্য কারো সাথে কাজ করলে পাবেন না।
✅ ক্লায়েন্ট জেনারেট করার লাস্ট স্টেজের কাজ হলো ওয়ার্ম লিডকে হট লিডে কনভার্ট করা।
🎯 অর্থাৎ এই স্টেজে ক্লায়েন্টরা আপনার সার্ভিস সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন, সেই সাথে নিজেদের বেনিফিট সম্পর্কেও ক্লিয়ার থাকেন। তাই তারা সার্ভিস নিতে কনভিন্সড হয়ে যান এবং তারপর এই স্টেজেই তাদের সাথে সার্ভিস কন্ট্রাক্ট ফাইনাল করা হয়৷