Md Rabib Hassan

Md Rabib Hassan I am a professional web developer.

ঐতিহাসিক কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) বিজয় দিবস! ⚔️🏰২৯ মে — বিশ্ব ইতিহাসের এক স্মরণীয় দিন। 🌙❤️১৪৫৩ সালের এই দিনে ...
30/05/2026

ঐতিহাসিক কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) বিজয় দিবস! ⚔️🏰

২৯ মে — বিশ্ব ইতিহাসের এক স্মরণীয় দিন। 🌙❤️

১৪৫৩ সালের এই দিনে উসমানীয় সাম্রাজ্যের তরুণ সুলতান Mehmed II (মুহাম্মাদ আল-ফাতিহ রহ.) মাত্র ২১ বছর বয়সে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেন। 🏴⚔️

— এই বিজয়কে ইতিহাসবিদরা মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন।

— কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইউরোপে অগ্রযাত্রার সকল বড় বাধা দূর হয়ে যায়। ইতিহাসে রচিত হয় এক নতুন অধ্যায়।

— আল্লাহ তাআলা সুলতান মুহাম্মাদ আল-ফাতিহ রহ.-এর অবদানকে কবুল করুন এবং আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন। 🤲

#কনস্টান্টিনোপল_বিজয়
#ইস্তাম্বুল



♦️ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।♦️ এক বার্তায় পুতিন বলেন, পূর্ব...
27/05/2026

♦️ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

♦️ এক বার্তায় পুতিন বলেন, পূর্বপুরুষদের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও নিয়ম মেনে আপনারা এই প্রাচীন উৎসবটি ব্যাপকভাব উদযাপন করছেন। মুমিনরা ইসলামের উৎসের সাথে পুনরায় সংযুক্ত হচ্ছেন এবং রহমত, সদকা ও তাকওয়া অবলম্বন করছেন।

♦️ তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানো এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও দাতব্য উদ্যোগ বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে।

একইসঙ্গে পিতৃভূমির রক্ষক সৈনিক হিসেবে এবং তাদের পরিবার-পরিজনকে সহায়তা করায় মুসলিমদের আন্তরিক প্রচেষ্টার গভীর প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: রুশ দূতাবাস বাংলাদেশ

🕋 এ বছর হজ্ব পালন করার উদ্দেশ্যে এখনও পর্যন্ত ১৫ লাখেরও বেশি হজ্বযাত্রী পবিত্রভূমি মক্কায় পৌঁছেছেন।— সৌদি আরববিশ্বের নান...
23/05/2026

🕋 এ বছর হজ্ব পালন করার উদ্দেশ্যে এখনও পর্যন্ত ১৫ লাখেরও বেশি হজ্বযাত্রী পবিত্রভূমি মক্কায় পৌঁছেছেন।

— সৌদি আরব

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পবিত্রভূমি।
আল্লাহ তায়ালা সকল হজ্বযাত্রীর হজ কবুল করুন। 🤲

#হজ্ব
#মক্কা
#সৌদি_আরব


21/05/2026

“বিচার বিভাগের স্বাধীনতা: আপসের বিষয় নয়”

এক, বিএনপি সরকার স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করল। এর মধ্য দিয়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রভাবের বাইরে থেকে স্বাধীনভাবে যে কাজ করবে, সেই সম্ভাবনার মৃত্যু ঘটল। এর আগে তারা অন্তর্বর্তী সরকারের করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ বাতিল করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা তারই ধারাবাহিকতা।

দুই, বিএনপিপন্থী লোকেরা প্রায়ই বলে যে, বিএনপি জুলাই সনদের অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে, এই জন্য তারা এইটা মানতে চায় না। কিন্তু যেইখানে তারা যেইটা এগ্রি করেছিল, সেইখানে তারা সেইটা মানবে। আর মানবে তাদের ৩১ দফা। তাইলে আসেন, ৩১ দফায় কী আছে আমরা দেখি। বিএনপির নিজেদের লেখা ৩১ দফার ১০ম দফায় লেখা আছে, "বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে।" স্পষ্টভাবে এইটা লেখা আছে।

বিএনপির ওয়েবসাইটে এখনও এইটা দেয়া আছে। এর পাশাপাশি বিএনপির নির্বাচনী মেনিফেস্টোতে বলা আছে, "অধস্তন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা হবে।" অথচ, যেই স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় বিএনপি বাতিল করল, তার কাজই ছিল নিম্ন আদালতের বিচারকদের পরিচালনাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা। জুলাই সনদে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার যে প্রস্তাব ছিল, বিএনপি তাতেও দ্বিমত করে নাই, নোট অফ ডিসেন্ট দেয় নাই।

তিন, জুলাই সনদের যেইখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, সেইটা যে তারা মানবে না, তা তো আমরা জানিই। কিন্তু যেইখানে তারা নোট অফ ডিসেন্ট দেয় নাই, যেইটা তার নিজের ৩১ দফায় নিজে লিখছে, নিজের নির্বাচনী মেনিফেস্টোতে যেইটা লেখা আছে, সেইটাও এখন তারা মানতেছে না। জাতির সাথে বেইমানী করার একটা সীমা তো থাকা দরকার।

চার, যে সমস্ত ভাইবোনেরা বিএনপিরে ভালবাসেন, পছন্দ করেন; বিএনপির এই আকামের বেলায় দয়া কইরা আপনারাও নিজের দলের বিপক্ষে দাঁড়ান, সমালোচনা করেন। আপনার নিজের দলের মধ্যের গ্রুপিংয়ের কারণে আপনার দলের অন্য কেউ যখন আইসা আপনার ঘরে আগুন দিবে, তখন কিন্তু ন্যায়বিচার আপনারও লাগবে। রাষ্ট্রের যে সংস্কারের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হইব, সেইটারে ইগনোর করলে একদিন আপনার ঘাড়ের উপর আইসাই অবিচার ভর করব, এই ব্যাপারে নিশ্চিত থাকেন।

পাঁচ, জামায়াত আর এনসিপি, বিচার বিভাগের স্বাধীনতার ইস্যুতে খালি নিন্দা জানাইয়া বইসা থাইকেন না। প্রয়োজনে আন্দোলনে নামেন। এইটা নন-নেগোশিয়েবল। যেই দেশে আদালতে গেলে সরকারের জুলুমের প্রতিকার পাওয়া যাবে না, যেই দেশের প্রধান বিচারপতি খায়রুল হকের মত খালি দলদাস হইয়া থাকব, সেইটা কোন দেশই না। আগে দেশ ঠিক করেন, তারপরে রাজনীতি কইরেন।

-মির্জা গালিব

উত্তম জীবিকা লাভের দোয়া:- উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবাহ ওয়া আমালান মুতাকাব্বালা।অ...
20/05/2026

উত্তম জীবিকা লাভের দোয়া:-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবাহ ওয়া আমালান মুতাকাব্বালা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে এমন জ্ঞান চাই, যা আমার জন্য উপকারী। এমন জীবিকা চাই, যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তাওফিক চাই, যা আপনার দরবারে কবুল হবে।

উপকারিতা : উম্মে সালামা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত দোয়াটি পড়তেন।

(সুনানে ইবনে মাজা, হাদিস : ৯২৫)

ঢাকার কাঁচাবাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।সবজি থেকে শুরু করে মাছ, ডিম, পেঁয়াজ—সবকিছুর দাম এখন সাধারণ মানু...
20/05/2026

ঢাকার কাঁচাবাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
সবজি থেকে শুরু করে মাছ, ডিম, পেঁয়াজ—সবকিছুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 😔

বর্তমানে ১০০ টাকার নিচে ভালো সবজি পাওয়া কঠিন, আর মাছের বাজারেও নেই কোনো স্বস্তি। ২০০ টাকার নিচে মাছ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ব্রয়লার মুরগি, ডিম, আদাসহ প্রায় সব প্রয়োজনীয় পণ্যের দাম নতুন করে বেড়েছে।

সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।
সংসার চালানো এখন যেন প্রতিদিনের যুদ্ধ। 💔

#দ্রব্যমূল্য
#কাঁচাবাজার
#বাংলাদেশ
#নিত্যপণ্যের_দাম
#মধ্যবিত্ত
#ঢাকা

18/05/2026

“ইতিহাস সাক্ষী—
মুসলিমরা যখন সংকটে পড়ে,
তখন মসজিদ শুধু ইবাদতের নয়, ঐক্যের কেন্দ্রও হয়ে ওঠে।”

ইরানে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। বিভিন্ন স্থানে মসজিদভিত্তিক প্রতিরক্ষা প্রশিক্ষণের খবর সামনে আসছে। তরুণদের পাশাপাশি নারীদেরও আত্মরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। Middle East-এর পরিস্থিতি দিন দিন আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
আপনার মতে, এই অস্থিরতা কোথায় গিয়ে থামতে পারে?


#ইরান
#মধ্যপ্রাচ্য

#বিশ্বসংবাদ
#আন্তর্জাতিক_খবর






#মুসলিম_বিশ্ব

18/05/2026

“সবাই তোমার পাশে থাকবে—
এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল।”

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য বিদ্যুৎ অফিসের বার্তা।
29/10/2024

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য বিদ্যুৎ অফিসের বার্তা।


22/10/2024

Address

Chattogram
Chittagong

Website

http://www.isdb-bisew.org/

Alerts

Be the first to know and let us send you an email when Md Rabib Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rabib Hassan:

Share