স্টার রাঙ্গুনীয়া

স্টার রাঙ্গুনীয়া Welcome to News Page
Like, Comment, Share

30/08/2026

রাঙ্গুনিয়ার মোগলের হাট বাজারে মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

রাঙ্গুনিয়ার মোগলের হাট বাজারে মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
30/08/2026

রাঙ্গুনিয়ার মোগলের হাট বাজারে মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

জশনে  জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) শ্যামলী জামেয়া মসজিদ মাঠ প্রাঙ্গণ, ঢাকা।
23/08/2026

জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) শ্যামলী জামেয়া মসজিদ মাঠ প্রাঙ্গণ, ঢাকা।

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগরাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের র...
22/08/2026

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানাধীন বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে মারধর, হুমকি ও জনসাধারণের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইকবাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল হোসেন বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় মোটরসাইকেল গ্যারেজ ব্যবসায়ী। তার অভিযোগ, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন সময় মানুষের সঙ্গে খারাপ আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী এলাকার একটি দোকানের সামনে ইকবাল হোসেনের ওপর হামলা করা হয়। এ সময় তাকে ইট দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগকারী দাবি করেছেন, চিকিৎসক তার মাথায় কয়েকটি সেলাই দিয়েছেন।
ইকবাল হোসেনের আরও অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের পক্ষ থেকে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে তুলে ধরা হবে।

রাঙ্গুনিয়া মরিয়মনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস______________________________চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজ...
22/08/2026

রাঙ্গুনিয়া মরিয়মনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
______________________________
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ফরশপাড়া গাউসিয়া লুৎফর নুর সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসের র‍্যালিটি বের হয়। মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শাহ সুফী কাজী ছালেহ আহমদ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা কাজী রাহাতুল মোস্তফা আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অডিটর মোরশেদুল আলম ও মুহাম্মদ লিয়াকত আলী। এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও প্রবাসীরা জশনে জুলুসে অংশ নেন।
র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে কাটাখালী এলাকা প্রদক্ষিণ করে পাঁচবাড়ি হয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রঙের পতাকা শোভা পায়। দরুদ ও সালাম পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে মাদ্রাসা মাঠে মিলাদ, কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

22/08/2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ -পৌরসভা ৬নং,৭নং ওয়ার্ডের যৌথ ভাবে জশনে জুলুস

22/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে জুলুস।

21/08/2026

আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো....See more

#ঈদে_মিলাদুন্নবী_ﷺ_মাহফিল

21/08/2026

তাহেরী আসার পরে আবস্তা

21/08/2026

দক্ষিণ নোয়াগাও ফুটবল একাদশ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন উত্তরজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা

Address

Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্টার রাঙ্গুনীয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby computer & electronics services