30/01/2022
কম্পিউটারে টাইপিং টেকনিকঃ
অফিস-আদালতে বা ব্যক্তিগত কাজ করার সময় কম্পিউটারে টাইপ করতে হয়। টাইপিং স্পীড ভালো হলে কাজ দ্রুত হয়, কাজে আগ্রহ তৈরি হয়।
টাইপিং স্পীড বাড়ানোর জন্য কিছু টেকনিক আছেঃ
১। সঠিক পজিশনে বসা-
এটা খুবই গুরুত্বপূর্ণ । কারণ বসার অবস্থান ঠিক না থাকলে কিছুক্ষণ টাইপ করতেই হাতে ও পীঠে ব্যথা হবে। এজন্য কী-বোর্ডের উচ্চতা এবং বসার আসনের উচ্চতায় ভারসাম্য থাকতে হবে।
২। কী- বোর্ডে সঠিকভাবে আঙ্গুল বসানো-
হাতের আঙ্গুলগুলো সঠিকভাবে কী-তে বসানো খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পজিশনে আঙ্গুল থাকলে না দেখে দ্রুত টাইপ করা যায়। প্রথম প্রথম আঙ্গুলে একটু আড়ষ্টতা থাকলেও ধীরে ধীরে সহজ হয়ে যাবে।
৩। কী-বোর্ডের লে-আউট মুখস্থ করা-
কী-বোর্ডের অক্ষরগুলো মুখস্থ করতে হবে। এটা একেবারেই সহজ। আঙ্গুল সঠিক পজিশনি বসিয়ে কিছুক্ষণ অনুশীলন করলেই মুখস্থ হয়ে যায়।
৪। অুনশীলন করা-
বারবার অনুশীলন করলে টাইপিং স্পীড বৃদ্ধি পায়। ট্রেনিং সেন্টার বা একজন প্রশিক্ষক টাইপিং টেকনিক দেখিয়ে দিতে পারেন, কিন্তু স্পীড আনার জন্য নিজেকে বারবার অনুশীলন করতে হবে।
আপনার সহযোগিতায়ঃ
fb: Computer Knowledge Center- CKC