09/04/2022
লাইক নয় ফলোয়ার বাড়ান!!!
প্রতিনিয়ত আপডেট হচ্ছে ফেইসবুকের বিভিন্ন ফিচার। ফেইসবুক লাইক বাটন থাকছে না এটা একটু পুরোনো খবর হলেও এই ফিচারের রোল আউট শুরু হয়েছে গত বছর থেকেই।
ইউজারদের নতুন এক্সপেরিন্স দেবার জন্য এই পেইজের লুক অনেকটা আপনার প্রোফাইল পেইজের মতন হয়েছে। ক্লাসিক পেইজের ( পুরোনো ভার্সন) চেয়ে নতুন ভার্সন বেশি ফোকাস করা হয়েছে ফলোয়ার বাড়ানো এবং তাদের ইন্টার্যাকশন / এঙ্গেজমেন্ট রেট হাই করার জন্য।
বিজনেস স্যুইট ব্যাবহার করে এই ফিচার এর অনেক গুলো এক্সট্রা অপশন পাবেন।
যেহেতু একদম নতুন দেখছেন, তাই এই ভার্সনে অভ্যস্ত হতে হয়ত সময় লাগত পারে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে দারুন কিছু ফিচার আপনাকে মুগ্ধ করবেই।
যাদের এখনো এই নিউ লুক আসেনি তারা একটু অপেক্ষা করে দেখতে পারেন। নতুন ওপেন করা পেইজ গুলোতে সাধারনত এই ফিচার টা ডিফল্ট থাকে তাই যদি পুরোনো ভার্শন ( ক্লাসিক পেইজ) যেতে চান সেটার ব্যাবস্থাও আছে।
তবে এই পুরোনো ভার্শন ফেরত সাময়িক ভাবে যেতে পারবেন, কারন ক্লাসিক পেইজ লুক আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ ভাবে ।
শুভ কামনায়
আবদুল্লাহ আল মাসুম
ফেইসবুক সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এসোসিয়েট।