02/09/2026
কন্টেন্ট পোস্ট করছেন ঠিকই, কিন্তু সেলস আসছে না?
কারণটা সহজ—আপনি হয়তো শুধু প্রোডাক্ট বেচছেন, কাস্টমারের সমস্যার সমাধান দিচ্ছেন না! 😅
সত্যি বলতে, মানুষ কিন্তু শুধু একটা জিনিস দেখে কেনে না; কেনে সেটার বেনিফিট আর নিজের কাজে লাগবে কি না সেটা ভেবে।
ধরেন, আপনার একটা পারফিউমের বিজনেস আছে। প্রতিদিন শুধু বোতলের ছবি আর দাম না লিখে, এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট বানান:
• কোন ওয়েদার বা আড্ডায় কোন সুগন্ধিটা সবচেয়ে মানাবে?
• পারফিউমের ঘ্রাণ সারাদিন ধরে রাখার সহজ ট্রিকস কী?
কাস্টমার যখন আপনার পোস্ট থেকে দরকারি টিপস পাবে, আপনার ওপর তাদের ভরসা তৈরি হবে। আর ভরসা থাকলে সেলস এমনিতেই আসবে!
আর হ্যাঁ, পোস্টের শেষে সুন্দর একটা Call to Action (CTA) রাখতে ভুলবেন না, যাতে অডিয়েন্স বোঝে এরপর তাদের কী করতে হবে।
আপনার বিজনেসের জন্য সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাতে চান? কমেন্টে লিখে ফেলুন "STRATEGY"! 🚀