Shaif Arfan

Shaif Arfan সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে ফাউন্ডার।CEO , বাংলাদেশ থেকে একটা রিমোট সফটওয়্যার কোম্পানি চালাই।
কোম্পানি বিল্ড করার journey আর কিছু চিন্তা শেয়ার করি।

Man 💔
13/08/2026

Man 💔

Mohan Pramanik, 28, made several calls to his family shortly before a deadly fire broke out at the sofa factory in Riyadh where he worked. But his mother, Moyna Begum, could not answer because there was no electricity or internet at home. Mohan later sent her a voice message asking, “Where are you all? Why is no one picking up? Has everyone at home died? I will not be able to talk to you anymore?” Those became his final words to his family. Mohan was among 16 Bangladeshi workers killed in the fire. He had been in Saudi Arabia for seven years and was working toward building a brick house with his younger brother before returning home.

Source: The Daily Star

যদিও ব্রাজিল এর কোন টিম নাই, 🥲CifarX Bobble League Tournament 2026 - FIFA WC edition. 🏆
17/07/2026

যদিও ব্রাজিল এর কোন টিম নাই, 🥲
CifarX Bobble League Tournament 2026 - FIFA WC edition. 🏆

খুব সহজে reverse proxy বিষয়টি বুঝানো হয়েছে। অসাধারণ কাজ Learn with Sumit - LWSLink কমেন্টে। 👇
12/07/2026

খুব সহজে reverse proxy বিষয়টি বুঝানো হয়েছে।
অসাধারণ কাজ Learn with Sumit - LWS

Link কমেন্টে। 👇

"ভাই, frontend শিখবো নাকি backend?"এই প্রশ্নটা আমার কাছে প্রায়ই আসে, বিশেষ করে নতুন যারা শুরু করছে তাদের কাছ থেকে। আগে ...
11/07/2026

"ভাই, frontend শিখবো নাকি backend?"
এই প্রশ্নটা আমার কাছে প্রায়ই আসে, বিশেষ করে নতুন যারা শুরু করছে তাদের কাছ থেকে। আগে উত্তরটা সহজ ছিল। কিন্তু ইদানীং মনে হচ্ছে প্রশ্নটাই আস্তে আস্তে পুরোনো হয়ে যাচ্ছে।

CifarX -এ আমরা ১৪ জনের একটা টিম, আর কাজ করতে গিয়ে জিনিসটা নিজের চোখেই দেখছি। একজন backend developer এমন একটা কাজ ধরল যেখানে কিছু UI দরকার। এক বছর আগে হলে সেটা আরেকজনের কাছে চলে যেত। এখন AI সাথে থাকায় সে নিজেই বানিয়ে ফেলে, আলাদা কাউকে লাগে না।

আমরা frontend আর backend-এ ভাগ হয়েছিলাম কারণ প্রত্যেকটা এত গভীর আর tooling এত ঝামেলার ছিল যে একটা শেখাই ছিল ফুল-টাইম কাজ। AI এখন সেই ঝামেলাটাই কমিয়ে দিচ্ছে। যে দিকটা তুমি জানো না, সেটা এখন কয়েকটা prompt দূরে, ছয় মাসের কোর্স না।
তাই কোনটা শিখবে এই টেনশন যারা করছ, আমার মনে হয় খুব বেশি ভাবার কিছু নেই। সামনে আমরা সবাই আবার শুধু "software engineer" হয়ে যাব, frontend বা backend লেবেলগুলো হালকা হয়ে আসবে।

যেটা AI করে দেবে না সেটা হলো বুদ্ধিটা খাটানো: কী বানাতে হবে, কীভাবে সাজাতে হবে, কোথায় গিয়ে জিনিসটা ভাঙবে। টুলটা সস্তা হয়ে যাচ্ছে, কিন্তু সিদ্ধান্তটা এখনো তোমারই।

10/07/2026

Speechless 😢

02/07/2026
আজকাল একটা জিনিস বারবার খেয়াল করছি। আমরা নিজেদের নিয়ে যত সমস্যায় ভুগি, সেগুলোর গোড়ার সমাধান আসলে একটা জায়গাতেই: sel...
30/06/2026

আজকাল একটা জিনিস বারবার খেয়াল করছি। আমরা নিজেদের নিয়ে যত সমস্যায় ভুগি, সেগুলোর গোড়ার সমাধান আসলে একটা জায়গাতেই: self-awareness, মানে নিজেকে নিজে চেনা।

self control নেই, ছোটখাটো addiction ছাড়তে পারছি না, ডিসিপ্লিন ধরে রাখতে পারছি না, কাজটা বারবার পিছিয়ে দিচ্ছি, সারাদিন কেটে গেল অথচ কিছুই হলো না, রাতে ফোন হাতে নিয়ে ঘণ্টা পার, সকালে উঠে নিজের ওপরই বিরক্ত। আলাদা আলাদা সমস্যা মনে হলেও বেশির ভাগ সমস্যার একটা common সমাধান হল "Self Awareness"।

আমরা নিজের আচরণটাকেই ঠিকমতো দেখি না। কখন, কী কারণে, কোন মুডে কাজটা করছি, সেটাই খেয়াল থাকে না। অভ্যাসটা নিজে থেকে চলতে থাকে, আর আমরা শুধু পিছে পিছে যাই।

মজার ব্যাপার হলো, কোনো অভ্যাস বদলানোর আগে আসল কাজটা হলো সেটাকে পরিষ্কার দেখতে পারা। ঠিক যে মুহূর্তে নিজের প্যাটার্নটা ধরা পড়ে, আপনি অর্ধেক সমস্যা সমাধান করে ফেলেছেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaif Arfan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaif Arfan:

Shortcuts

Share