19/03/2026
রমজান এলেই অফিস টাইম কমানো, আর্লি ছুটি, ঈদের লম্বা হলিডে, সব মিলিয়ে একটা আলাদা সিস্টেম চালু হয়!
কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় ভাবি না, এই সময়টাতে একজন উদ্যোক্তার ছুটি থাকে না। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের তাদের জন্য প্রতিটা দিনই সমান দায়িত্বের।
এমপ্লয়ীরা রোজা রাখবে - এটা তাদের ব্যক্তিগত ইবাদত, সম্মান করার মতো বিষয়। কিন্তু অফিস যখন কাজের জায়গা, তখন কাজের ব্যালান্সটাও তো গুরুত্বপূর্ণ।
# একদিকে আর্লি ছুটি
# অন্যদিকে কাজের চাপ একই
# আবার এক্সট্রা কাজ হলে ওভারটাইমের প্রত্যাশা / না হলে মুখ কালো হয়ে যাবে!
আর একটা বিষয় প্রায়ই শোনা যায়- কাজ করতে করতে অনেক এমপ্লয়ী বলে “এক্সজস্টেড হয়ে গেছি”।
কিন্তু একই সময়ে একজন উদ্যোক্তাও তো ব্যবসা চালাতে গিয়ে, সব দায়-দেনা, খরচ, লাভ-লোকসানের হিসাব করতে করতে ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
তাহলে প্রশ্নটা থেকেই যায়- এই সমীকরণটা আসলে কতটা ফেয়ার?
আমরা প্রায়ই উন্নত দেশগুলোর উদাহরণ দেই- ইউরোপ, আমেরিকা-ওখানে “কাজ মানে কাজ”। পার্সোনাল লাইফ, রিলিজিয়াস লাইফ-সবকিছু আছে, কিন্তু দায়িত্বের জায়গায় কম্প্রোমাইজ কম।
এখানে একটা বিষয় পরিষ্কার- এটা ধর্মের বিরুদ্ধে কোনো কথা না। কারণ মক্কায় নামাজের সময়ও যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা কিন্তু তাদের পোস্ট ছেড়ে যায় না। কারণ তখন দায়িত্বটাই ইবাদতের অংশ হয়ে যায়। আমাদেরও হয়তো সেই ব্যালান্সটা শেখা দরকার:
# ইবাদত থাকবে
# মানবিকতা থাকবে
# কিন্তু দায়িত্ববোধটাও সমানভাবে শক্ত থাকতে হবে
শেষ পর্যন্ত ইমোশন না, টিকে থাকা ব্যবসাই সবার ভরসা।