Akash Computer Dot Com

Akash Computer Dot Com "A Quality Computer Training Center"
Natun Bazar, Halishahar, Ctg.
* Skilled & Experienced Instructors
* Latest Applications
* Excellent Lecture Sheet

12/08/2026

মধু
মহান আল্লাহর এক মহা নেয়ামত!!!
***
মধু উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল এবং সুপেয় পানীয় হিসেবে পরিচিত। পাশাপাশি মধুর নানা ঔষুধী গুণাবলী রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় প্রাচীনকাল থেকে মধু ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতিতে হরেক রকমের মধু রয়েছে। ভিন্ন ভিন্ন মধু স্বাদ ও গন্ধে আলাদা।

লিচু ফুলের মধুর বৈশিষ্ট্যঃ
বিভিন্ন প্রকার মধুর মধ্যে লিচু ফুলের মধু অন্যতম। লিচু ফুলের মধু খুবই সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হওয়ায় ক্রেতাদের কাছে এই মধুর বিশেষ সমাদর রয়েছে৷ বিশেষ করে বাচ্চারা এই মধু খেতে খুবই পছন্দ করে৷
লিচু ফুলের মধুর বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে সাধারনত হালকা হলুদ রঙের হয়। তবে মধু সংগ্রহের সময়, মধুতে লিচু ফুলের নেক্টারের শতকরা পরিমাণ, স্থান এবং ঘনত্বের উপর নির্ভর করে মধুর রঙ হালকা বা গাঢ় হতে পারে৷ এই মধু খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। এতে লিচু ফলের মত স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায়। তবে প্রাকৃতিক মৌচাকের মধুতে বিভিন্ন ফুলের নেকটারের সংমিশ্রণের জন্য এই স্বাদের ভিন্নতা তৈরি হতে পারে৷

এই মধুর ঘনত্ব গাঢ় কিংবা পাতলা উভয়ই হতে পারে৷ ঘনত্ব বেশি পাতলা হলে মধুতে ফেনা হতে দেখা যায়। মধুর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না। একটি নির্দিষ্ট সময় পর আংশিক কিংবা সম্পূর্ণ জমে যাওয়া লিচু ফুলের অন্যতম বৈশিষ্ট৷ তবে মধু আংশিক বা সম্পূর্ণ জমা নির্ভর করবে মধুর ঘনত্ব এবং বিভিন্ন ফুলের নেকটারের আধিক্যতার উপরে।

লিচু ফুলের মধুর উপাদানঃ
লিচু ফুলের মধুর প্রধান উপাদান হলো শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ।এছাড়া লিচু ফুলের মধুতে আরও কিছু গুরুত্বপুর্ণ উপাদান রয়েছে। তার মধে মিনারেল, এনজাইম, ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬ এবং অল্প পরিমানে ভিটামিন সি, থায়ামিন এবং নিয়াসিন উল্লেখযোগ্য।

ভিটামিন ও খনিজ: এতে ভিটামিন বি-কমপ্লেক্স, কপার, লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে।
অ্যান্টিঅক্সিডেন্ট: এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

উপকারিতা

হজম শক্তি বৃদ্ধি: হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি অত্যন্ত উপকারী।
হাড় ও দাঁত শক্তিশালী করে: নিয়মিত সেবনে হাড় এবং দাঁতের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।
ত্বকের যত্ন: ব্রণ, একজিমা, এবং ত্বকের রুক্ষতা কমাতে সাহায্য করে।
অনিদ্রা দূর করে: সেরেটোনিন ও মেলাটোনিন উৎপাদনে সহায়তা করে ভালো ঘুম নিশ্চিত করে।
শ্বাসকষ্ট নিরাময়: ঠান্ডা ও কফ থেকে মুক্তি দেয় এবং ফুসফুসের রোগ নিরাময়ে সাহায্য করে।
রক্তশূন্যতা দূর করে: এতে থাকা কপার, লোহা ও ম্যাঙ্গানিজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে।
রক্তচাপ নিয়ন্ত্রণ: রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা পালন করে।

লিচু ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয়ঃ
সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে আমাদের দেশে লিচু গাছগুলিতে প্রচুর মুকুল হতে দেখা যায়৷ এসময় মৌমাছিরা লিচু ফুলে ঘুরে-ঘুরে ফুলের নেকটার সংগ্রহ করে তাদের মৌচাকে জমা করে৷ এভাবেই উৎপন্ন হয় বা লিচু ফুলের মধু৷

প্রকৃতি যখন লিচু ফুলে ভরে যায় তখন আমাদের দেশের মৌচাষিরা তাদের খামারের মৌ-বাক্স গুলি বিভিন্ন বড়-বড় লিচু বাগানে স্থাপন করে থাকেন৷ মৌ-বাক্সে থাকা মৌমাছিরা লিচু বাগানের প্রায় প্রতিটি মুকুল থেকেই নেকটার সংগ্রহ করে তাদের মৌ-বাক্সে জমা করে৷ পরবর্তিতে, মৌচাষিরা মৌবক্সের মৌচাক গুলি থেকে এক্সট্রাক্টর নামক বিশেষ যন্ত্রের সাহায্যে মধু বের করে নেন৷ এভাবে যে মধু সংগৃহীত হয় এটাকে বলা হয় লিচু ফুলের মধু৷ খামারে উৎপাদিত মধুও অবশ্যই প্রাকৃতিক মধু৷

লিচু ফুলের মধু কি তেতো হয়ে যায়?

এটি একটি আশ্চর্যজনক ব্যাপার হলেও সত্যি যে, লিচু ফুলের মধু খেতে যেমন খুবই সুস্বাদু তেমনি এই ফুলের মধু যদি নিম্নমানের হয় তবে মধু সংগ্রহের কয়েক মাস পরে মধুতে হালকা তেতোভাব আসতে পারে৷ সাধারণত নিম্নমানের মধু যেমন সি গ্রেডের মধুতে এই হালকা তেতোভাব তৈরি হতে বেশি দেখা যায়৷ বি গ্রেডের মধুর বয়স দীর্ঘদিন হয়ে গেলে সেক্ষেত্রে মধুতে হালকা তেতোভাব আসতে পারে৷ তবে এ গ্রেডের মধুতে এমনটা হতে সাধারণত দেখা যায় না৷ তবে, এই তেতোভাবটা যে খুব একটা প্রকট তা নয়৷ মধু খাওয়ার পরে গলাতে হালকা তেতো অনুভব হতে পারে৷
লিচু ফুলের মধু চেনার উপায়

অনেকেই লিচু ফুলের মধু চিনতে ভুল করে থাকেন। সহজে লিচু ফুলের মধু চেনার উপায় হচ্ছে এই মধু দেখতে অপেক্ষাকৃত পরিষ্কার। এছাড়াও Ph মাপার মেশিন থাকলে খুব সহজেই আসল বা ভেজাল লিচু ফুলের মধু চেনা সম্ভব। সাধারনত মধুর গড় pH মান ৩.৯ ৷ তবে এর মান ৩.৪ থেকে ৬.১ পর্যন্ত হতে পারে৷ যদি আপনার মধুতে pH মান এর ব্যতিক্রম হয় তাহলে টা ভেজাল মধু হিসেবে গন্য হবে। লিচু ফুলের মধু চেনার আরো একটি উপায় হচ্ছে এই মধু সবসময় পাতলা ও ফ্যানাযুক্ত হবে। পাত্রে আটকে রাখলে পাত্রের মধ্যে গ্যাস তৈরি হবে এবং ঝাঁকি দিলে অবশ্যই ফ্যানা উঠবে। অনেকে প্রশ্ন করে থাকেন লিচু ফুলের মধু কি জমে? হ্যা, লিচু ফুলের মধু শীতকালে কিছুটা জমতে পারে যা লিচু ফুলের মধু চিনার একটি সহজ উপায়। খাটি লিচু ফুলের মধু জমে গেলে যদি ঘি বর্ন ধারণ করে (যা বর্তমানে ক্রিম হানি নামে পরিচিত) তাহলেও তা লিচু ফুলের মধু হিসেবে চেনা যায়। জমে যাওয়া মধু জিহবায় নিলে সাথে সাথে গলে যায় এবং খেতে গ্লুকোজের মত লাগে৷

কোথায় পাবেন?
লিচু ফুলের মধু আমাদের দেশের অনেক যায়গায় পাওয়া যায়। তবে সর্বত্র ভেজালের ভীড়ে খাঁটি মধু পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। এক্ষেত্রে খাটি মধু কিনতে চাইলে পরিচিত এবং আস্থাভাজন কোন একটি প্রতিষ্ঠানের খোজ করা উচিৎ। সরোবর বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে সর্বত্র "নৈতিক মূল্যের বাজার" ২০২৩ সাল থেকে খাটি ও ভেজাল্মুক্ত পণ্য দেশব্যাপী সরবরাহ করে আসছে। আমাদের কাছে আপনি লিচু ফুলের সম্পূর্ন খাটি এবং ভেজালমুক্ত মধু সুলভ মুল্যে পাবেন।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন***সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহ...
20/07/2026

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
***
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রবিবার (১৯ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (২০ জুলাই) তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী ( রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
bvnews24.com/national/news/210323

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রীইত্তেফাক ডিজিটাল রিপোর্টপ্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৫:৪৯শিক্...
21/06/2026

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৫:৪৯
শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত করে বেকারত্ব বাড়ানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সূত্র:
ittefaq.com.bd/794407/ষষ্ঠ-শ্রেণি-থেকেই-বাধ্যতামূলক-হচ্ছে-কারিগরি

এসএসসি-২০২৭ পরীক্ষা শুরু ৭ জানুয়ারী, চলবে ৬ই ফেব্রয়ারি পর্যন্ত!!পরীক্ষার রুটিন।
14/05/2026

এসএসসি-২০২৭ পরীক্ষা শুরু ৭ জানুয়ারী, চলবে ৬ই ফেব্রয়ারি পর্যন্ত!!
পরীক্ষার রুটিন।

Address

Natun Bazar, Middle Rampur
Chittagong
4224

Telephone

01716471252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Computer Dot Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Computer Dot Com:

Shortcuts

Share